চীনে মরুর লবণাক্ত জমিতে ফলছে অর্থকরী ফল - Mati News
Friday, March 20

চীনে মরুর লবণাক্ত জমিতে ফলছে অর্থকরী ফল

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাকলামাকন মরুভূমির প্রান্ত আগে ছিল অনুর্বর লবণাক্ত জমি। সেখানেই এখন ফলছে বেশ দামি ফল। আধুনিক পানি ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তির ব্যবহারে এসেছে এই পরিবর্তন।

চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পাজিওয়াত কাউন্টিতে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি ও লবণ-সহনশীল ফসলের মাধ্যমে চাষাবাদে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এখানকার কৃষকরা এখন ‘মরুর টমেটো’ এবং উন্নতমানের আলু বোখারা উৎপাদন করে দেশের বাজারে সরবরাহ করছেন।

আগে এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত ছিল ২০০ মিলিমিটারের কম, বাষ্পীভবন ছিল তিন হাজার মিলিমিটারের বেশি। এতে করে জমি থাকত বেশ লবণাক্ত। এখন লবণাক্ত পানি বিশুদ্ধকরণ ও উন্নত চাষাবাদ পদ্ধতির কারণে সেই অনুর্বর জমিতেও ফসল ফলানো সম্ভব হচ্ছে।

ধীরে ধীরে পাজিওয়াত হয়ে উঠেছে চীনের সবচেয়ে বড় প্রুন বা আলুবোখারা উৎপাদন কেন্দ্র। এখানকার মোট চাষযোগ্য এলাকা ৩৮ হাজার হেক্টর। চীনের মোট প্রুনের প্রায় ৭০ শতাংশ সরবরাহ করছে এই অঞ্চল। সম্প্রতি ফলটি জাতীয় ভৌগোলিক নির্দেশক পণ্যের (জিআই) স্বীকৃতিও পেয়েছে।

ফয়সল/জেনিফার

Tomatoes in the market in Kashi Prefecture, Xinjiang Uygur Autonomous Region, northwest China. /VCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *