কপাল খুলেছে দুবাইয়ের ট্যাক্সিচালক রেনজিথের
ভারতের কেরালার রেনজিথ সোমরাজন। কাজের জন্য ২০০৮ সালে যান দুবাইয়ে। কখনো ট্যাক্সি চালাতেন, কখনো কোম্পানিতে সামান্য বেতনে কাজ করতেন। অবশেষে তাঁর কপাল খুলেছে। গত শনিবার একটি লটারি পেয়েছেন। এই লটারির মূল্য ২ কোটি আমিরাতি দিরহাম, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি রুপি।
গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লটারি পাওয়ার পর সংবাদমাধ্যম খালিজ টাইমস সোমরাজনের সাক্ষাৎকার নিয়েছেন।সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিন বছর ধরে তিনি লটারি কিনে আসছিলেন।
কখনো কল্পনাতেই আনতে পারেননি যে একদিন বিশাল মূল্যের এই লটারি তিনি জিতবেন। ৩৭ বছর বয়সী সোমরাজন বলেছেন, ‘প্রথম নয়, দ্বিতীয় বা তৃতীয় (পুরস্কার) পেলেই তিনি খুশি হতেন।’ তিনি লটারির প্রথম পুরস্কারই জিতেছেন। লটারির দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারমূল্য হচ্ছে যথাক্রমে ৩০ লাখ ও ১০ লাখ দিরহাম।
শনিবার যখন লটারির নম্বর ঘোষণা করা হয়, তখন দুবাই...












