তাওয়াক্কুল : সম্মানজনক জীবনের অধিকারী হওয়ার আমল
তাওয়াক্কুল আরবি শব্দ। এর অর্থ আল্লাহ তায়ালার ওপর নির্ভরতা, আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করা এবং তারই ওপর ভরসা করা। ঈমানদার মানুষের বড় গুণ হচ্ছে, সর্বাবস্থায় আল্লাহতায়ালার ওপর ভরসা করা; সব কাজের ক্ষেত্রে আল্লাহর ওপর নির্ভরতা। অর্থাৎ চূড়ান্ত ফয়সালার ক্ষমতা যে আল্লাহর হাতে, তা মনেপ্রাণে স্বীকার করার নাম হচ্ছে- আল্লাহর ওপর ভরসা করা। বিষয়টি এভাবেও বলা যায়, একজন ঈমানদার ব্যক্তি, ভালো ও কল্যাণকর বিষয় অর্জনের জন্য নিজের সাধ্যমতো চেষ্টা করবে এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করবে; তার প্রতি দৃঢ় আস্থা রাখবে। এর মাঝেই রয়েছে ইহকালীন ও পরকালীন কল্যাণ।
আল্লাহ তায়ালার ওপর ভরসার নানা পর্যায় রয়েছে। অনেকেই কেবল মুখে আল্লাহর ওপর নির্ভর করার কথা বলেন। আবার কেউ কেউ সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা করেন। আল্লাহর ওপর নির্ভরতার ক্ষেত্রে কারো কারো মনে কিছুটা দ্বিধা-সন্দেহ ও উদ্বেগ কাজ করে। এগুলো সর্বোচ...












