হাদিসে বর্ণিত সূরা ফাতিহার ফজিলত
সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে কয়েকটি তুলে ধরা হলো: উবাই ইবনু কা’ব (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ উম্মুল কুরআনের মত তাওরাত ও ইনজিলে কিছু নাজিল করেননি। এটিকেই বলা হয়, ‘আস-সাবউল মাছানী’ (বারবার পঠিত সাতটি আয়াত), যাকে আমার ও আমার বান্দার মধ্যে বণ্টন করা হয়েছে। আর আমার বান্দার জন্য তাই রয়েছে, সে যা চাইবে’। (নাসায়ী শরীফ : ৩১৯)
আবু হুরায়রা (রা.) বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোন বান্দা যখন বলে, ‘আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন’ তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে ‘আর-রহমা-নির রহীম’ তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে ‘মালিকি ইয়াউমিদ্দী’। আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন। বান্দা যখন বলে, ‘ইয়্যাকানা’বুদু ওয়া ইয়্যা কানাস্তাইন’। আল্লাহ বলেন, এ হচ্ছে আমার ও...












