ট্রাম্পকে টুইটারে জ্ঞান দিয়ে ভাইরাল তরুণী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবহাওয়া (ওয়েদার) আর জলবায়ুর (ক্লাইমেট) ফারাক বুঝিয়ে দিয়ে রাতারাতি নেট জগতের তারকা বনে গেছেন ভারতের আসামের আঠারো বছরের এক তরুণী।
ট্রাম্পকে ট্যাগ করা আস্থা শর্মার ছোট্ট একটা টুইট নিয়ে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে, হাজার হাজার লোক সেটি রি-টুইট বা লাইক করেছেন, বয়ে যাচ্ছে হাজারো মন্তব্যের বন্যাও।
ঘটনার সূত্রপাত গত বুধবার, ২১ নভেম্বর - যেদিন ওয়াশিংটন ডিসি-র তাপমাত্রা নেমে হয়েছিল হিমাঙ্কেরও ২ ডিগ্রি সেলসিয়াস নিচে। পরদিনই হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেন, নিষ্ঠুর আর দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কী হল?
জলবায়ু পরিবর্তনের বিপদ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে আদৌ উদ্বিগ্ন নন - এবং তিনি যে বিশ্ব উষ্ণায়নের তত্ত্বে মোটেও বিশ্বাস করেন না, সে কথা আগেও বহুবার বুঝিয়ে দিয়েছেন। আর সেদিনের টুইটেও ছ...














