মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: ইরানে ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নমনীয় অবস্থানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। সোমবার এক দিনেই অপরিশোধিত তেলের দর কমেছে ১০ শতাংশের বেশি। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০ দশমিক ১ ডলার বা ১০ দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ১৩ ডলারে।
সোমবার সামাজিক মাধ্যমে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা হওয়ায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় সম্ভাব্য সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন।
লন্ডনের আইসিই ফিউচার্স এক্সচেঞ্জে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১২ দশমিক ২৫ ডলার বা ১০ দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৯৪ ডলারে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে সরবরাহ ঝুঁকি কমেছে।
লুৎফর/ফয়সল
















