ইরান-ভিয়েতনাম পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ: আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময়
এপ্রিল ২: বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই ট্রুং ফোনে কথা বলে আঞ্চলিক বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলায় গুরুতর হতাহত হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সামরিক পদক্ষেপ বৈধ আত্মরক্ষার অধিকারের আওতাভুক্ত। তিনি আরো বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর প্রধান নিরাপত্তা ঝুঁকি হল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন। ইরান ইতোমধ্যে আন্তর্জাতিক আইনের নীতি অনুসারে স্বার্থপর সামরিক অভিযানে জড়িত দেশগুলোর জাহাজের জন্য এই জলপথ বন্ধ করেছে; কিন্তু অন্যান্য দেশের জাহাজগুলো ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আগে থেকে সমন্বয় করার পর স্বাভাবিকভাবে এ পথে যাতা...













