কবুতরের এয়স্পারজিলসিস ও আফ্লাটকসিকসিস
কবুতরের এয়স্পারজিলসিস ও আফ্লাটকসিকসিসঃ দুটো ছত্রাক জনিত রোগ হলেও রোগ দুটো পরিপূরক । একটি বিষাক্ত খাবার থেকে ও দ্বিতীয়টি খাবারে ছত্রাক আক্রমন থেকে।এই রোগে কবুতরের মৃত্যুর হার অনেক বেশি।তবে সেটা নির্ভর করে কী পরিমান টক্সিন শরীরে প্রবেশ করেছে তার উপর।শুধু তাই নয়, এই রোগ থেকে নানা প্রকার রোগের সৃষ্টি হয়। তাই এই রোগকে ছোট করে দেখার কোন সুযোগ নেই।এছাড়াও আবহাওয়ার ৮০% আর্দ্রতা থাকলে এই রোগ দেখা দিতে পারে।সাধারনত(ভুট্টা, বাদাম, বয়লার গ্রয়ার ইত্যাদি।)খাবার থেকে আই রোগের টক্সিন শরীরে প্রবেশ করে।
লক্ষণঃ
১) দুর্বল,ঝিমুনি,নিদ্রালুভাব, ক্ষুধাহ্রাস, খাদ্য খেতে অসুবিধা বা গিলতে কষ্ট,শরীর শুকিয়ে হালকা হয়ে যাবে।২) মাথা ঝুলে পড়ে ও স্বাভাবিক নড়াচড়া করতে পারে না।৩) পালক আলগা হয়ে যায় তাই একটু নড়াচড়া করলেই পালক খসে পড়ে।৪) বুকের পালক উঠে যাবে।৫) শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে,মুখ হা করে ঘন ঘন নিঃশ্বাস নি...














