গমের ঘাস : উপকারগুলো জানলে কাল থেকেই খাবেন
একটি খাবার আছে, যা পুরোপুরি প্রাকৃতিক, কিন্তু কাজ করে হাজারটা ওষুধের সমান। চাইলে প্রতিদিনই খাওয়া যায় ওটা। আর তা হলো আমাদের অতি পরিচিত গমের কচি চারা। যাকে বলে গমের ঘাস। ইংরেজিতে বলে হুইটগ্রাস। প্রকৃতির এক বিস্ময় খাবার এটি। যার গুণের কথা বলে শেষ করা যাবে না। গমের চারা গজানোর পর সেটা দুভাগ হতেই খেতে হয় জুস বানিয়ে। দিনে খালি পেটে ১-২ চা চামচই যথেষ্ট।
গমের ঘাস খেলে কী হয়?
১.গম ঘাসের জুস মানেই সতেজ ক্লোরোফিল। আর ক্লোরোফিল মানব দেহের জন্য বেশ উপকারি। এটি সবুজ গাছ ছাড়া আর কিছুতেই পাওয়া সম্ভব নয়।
২. মানুষ যত ধরনের খনিজ পদার্থের নাম শুনেছে তার প্রায় সবই আছে গমের ঘাসে। এই প্রাকৃতিক ঘাসে আছে ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, ই, ১ ও কে। আছে প্রোটিন ও ১৭ ধরনের অ্যামাইনো এসিড। গমের ঘাসে আরো আছে পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, বি-৬, প্যান্টোথেনিক অ্যাসিড, আয়রন, জিংক, কপার, ম্যাংগান...












