কবুতর পালন : দেশের জনপ্রিয় কবুতরের হাট
কবুতর পালন করে তার বেচাকেনার সম্পর্কে অনেকের ধারনা নেই। তাই তাদের জন্য প্রয়োজনীয় তথ্য হাজির করা হলো।
(১)কাপ্তান বাজার কবুতরের হাটঃ
ক্রেতা, বিক্রেতা ও স্থানীয়রা জানায়, কাপ্তান বাজার হলো রাজধানীর সবচেয়ে বড় কবুতর কেনাবেচার বাজার। এখানে সর্বনিন্ম ৫০০ থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা দামের কবুতর পাওয়া যায়।
মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান ২ নম্বর গেইট এলাকায় এই বাজারের অবস্থান। প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে এই বাজার জমতে শুরু করে। রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন কবুতর নিয়ে এই হাটে আসেন। আর এই কেনাবেচা চলে বিকাল ৫টা পর্যন্ত।
সকাল থেকে ক্রেতা ও বিক্রেতারা জমায়েত হতে থাকলেও মূলত দুপুরের পর থেকে এই হাটে বেচাকেনা বাড়তে থাকে। একদিকে যেমন বাজারে বিভিন্ন ব্যক্তি আসেন তাদের পোষা কবুতর বিক্রি করতে, একইভাবে পাইকার বিক্রেতারাও কবুতর বিক্রি করে থাকেন এই হাটে। কেউ কবুতর বিক্রি করলে তাদের ...









