China Archives - Page 2 of 87 - Mati News
Tuesday, August 11

China

চীনের বক্স অফিসের আয় ২৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

চীনের বক্স অফিসের আয় ২৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

China, Entertainment
আজ (রোববার) পর্যন্ত চীনে, ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিসের আয় ৮.৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। আর চলতি বছর এখন পর্যন্ত মোট বক্স অফিস আয় ছাড়িয়েছে ২৪ বিলিয়ন ইউয়ান। চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এ তথ্য জানিয়েছে। প্রাপ্ত তথ্যানুসারে, বক্স অফিসের প্রতি ১ ইউয়ান আয় সংশ্লিষ্ট শিল্পের ১৫.৭৭ ইউয়ান উত্পাদনকে চালিত করতে পারে। অনুমান করা হচ্ছে যে, এই বছর সমগ্র চলচ্চিত্র শিল্প-শৃঙ্খলের মোট উত্পাদনের পরিমাণ ৩৭০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে। চীন ২০২৬ সালকে ‘চলচ্চিত্র অর্থনীতি প্রসারের বছর’ হিসেবে ঘোষণা করেছে। এ বছর সিনেমা দেখার খরচ আরও কমাতে এবং ভোক্তাদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করতে, চলচ্চিত্র খাতে ১.২ বিলিয়ন ইউয়ানের ভর্তুকিও দেওয়া হচ্ছে। সম্প্রতি, বেইজিং সিনেমা দেখার জন্য মোট ২ কোটি ইউয়ান ভর্তুকি বরাদ্দ করেছে, যেখানে প্রতি টিকিটে ২ থেকে ৬০ ইউয়ান পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই বছর বেইজিং তৃতীয়ব...
আর্কটিকে চীনের ‘সুয়েলং ২’-এর নতুন মিশন শুরু

আর্কটিকে চীনের ‘সুয়েলং ২’-এর নতুন মিশন শুরু

China
আর্কটিক মহাসাগরে, চীনের বরফভাঙা জাহাজ ‘সুয়েলং ২’-এর ১৬তম মিশন, আজ (রোববার) শুরু হয়েছে। মিশন চলাকালে জাহাজটি বরফের কোর নমুনা সংগ্রহ এবং সমুদ্রের বরফ দূর থেকে পর্যবেক্ষণের মতো ২০টিরও বেশি কার্যক্রম পরিচালনা করবে। এটি আর্কটিক সমুদ্রের বরফের দ্রুত পরিবর্তন, তার কার্যপ্রণালী এবং বাস্তুতন্ত্রের বিবর্তন অধ্যয়নের জন্য বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহ করবে। সূত্র: সিএমজি...
‘জাপানের উচিত জনগণের কথা শোনা এবং পারমাণবিক ইস্যুতে আগুন নিয়ে খেলা বন্ধ করা’

‘জাপানের উচিত জনগণের কথা শোনা এবং পারমাণবিক ইস্যুতে আগুন নিয়ে খেলা বন্ধ করা’

China
জাপানি কর্তৃপক্ষের উচিত জনগণের কথা শোনা এবং পারমাণবিক ইস্যুতে আগুন নিয়ে খেলা বন্ধ করা। গত ৭ আগস্ট, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন। মুখপাত্র বলেন, প্রায় ৮০ শতাংশ জাপানি ‘তিন দফা পারমাণবিক-অস্ত্রবিহীন নীতি’ মেনে চলার পক্ষে এবং অন্য কোনো দেশের সাথে জাপানের ‘পারমাণবিক অংশীদারিত্বের’ বিরোধিতা করে। এটা জাপানের মূলধারার জনমতের স্পষ্ট পারমাণবিক-বিরোধী অবস্থান এবং জাপানি জনগণের কষ্টার্জিত শান্তি ও সমৃদ্ধির প্রতি ভালোবাসাকে সম্পূর্ণরূপে প্রতিফলিত করে। বস্তুত, তথাকথিত ‘পারমাণবিক বিকল্প’ ঘিরে জাপানি কর্তৃপক্ষের প্রকাশ্য প্রচারণা এবং ‘তিন দফা পারমাণবিক-অস্ত্রবিহীন নীতি’ লঙ্ঘনের প্রচেষ্টা, জাপানের ডানপন্থী শক্তিগুলোর ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে উন্মোচিত করে, যা ১০ কোটিরও বেশি জাপানির ভবিষ্যত্ নিয়ে জুয়া খেলার সামিল।...
ডিসেম্বরে চুহাই ও ম্যাকাওয়ে অনুষ্ঠিত হবে এআইই এক্সপো

ডিসেম্বরে চুহাই ও ম্যাকাওয়ে অনুষ্ঠিত হবে এআইই এক্সপো

China
চীনের কুয়াংতুং প্রদেশের চুহাই ও ম্যাকাওয়ে একযোগে, আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে, গ্লোবাল ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইলেকট্রনিক্স এক্সপো (এআইই এক্সপো)। সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়। এবারের এক্সপো-তেও ‘এক প্রদর্শনী, দুই শহর’ মডেল অনুসরণ করা হবে। একে গ্রেটার বে এরিয়ার ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিংকে বিশ্বের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জানালায় পরিণত করার চেষ্টা করা হবে। প্রথম এক্সপোর সাফল্যের ওপর ভিত্তি করে, দ্বিতীয় এআইই ইলেকট্রনিক্স এক্সপো আরও সম্প্রসারিত ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এতে এক হাজারেরও বেশি প্রযুক্তি সংস্থা এবং দেশ-বিদেশ থেকে ৫০ হাজার পেশাদার পরিদর্শকের সমাগম ঘটবে। সূত্র: সিএমজি...
সলোমন দ্বীপপুঞ্জের ‘এক-চীননীতি’-র প্রশংসায় বেইজিং

সলোমন দ্বীপপুঞ্জের ‘এক-চীননীতি’-র প্রশংসায় বেইজিং

China
সলোমন দ্বীপপুঞ্জের নতুন সরকারের ‘এক-চীননীতি’-তে অবিচল থাকার ঘোষণাকে বেইজিং স্বাগত জানায় ও প্রশংসা করে। গত ৭ আগস্ট, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট ভাষণ প্রসঙ্গে মুখপাত্র বলেন, বিশ্বে শুধুমাত্র একটি চীন রয়েছে,তাইওয়ান হচ্ছে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকারই সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। এটি আন্তর্জাতিক সমাজে ব্যাপকভাবে স্বীকৃত একটি সত্য। তিনি বলেন, সলোমন দ্বীপপুঞ্জের নতুন সরকারের ‘এক-চীননীতি’ দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে শক্তিশালী করবে এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করবে। চীন সলোমন দ্বীপপুঞ্জের সাথে অব্যাহতভাবে, নতুন যুগের পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন উন্নয়নের ভিত্তিতে, সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক...
চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪১৮৮০ কোটি মার্কিন ডলার

চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪১৮৮০ কোটি মার্কিন ডলার

China
চলতি বছরের জুলাই মাস পর্যন্ত, চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪১৮৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছায়, যা জুন মাসের শেষের তুলনায় ২৫০ কোটি মার্কিন ডলার বেশি; বৃদ্ধির হার ০.০৭ শতাংশ। চীনের রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা প্রশাসনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ২০২৬ সালের জুলাই মাসে, চীনের অর্থনীতি কাঠামোগতভাবে উন্নত হওয়ার প্রবণতা প্রদর্শন করেছে এবং দৃঢ় স্থিতিস্থাপকতা ও সক্রিয়তা প্রদর্শন করছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ স্থিতিশীল রাখার পক্ষে সহায়ক। সূত্র: সিএমজি...
সিচাংয়ে সাইক্লিং প্রতিযোগিতায় শিরোপা জিতলেন রামান সিশকো

সিচাংয়ে সাইক্লিং প্রতিযোগিতায় শিরোপা জিতলেন রামান সিশকো

China
চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে শেষ হল চায়না সিচাং ট্রান্স-হিমালয়া আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা। বৃহস্পতিবার শিগাতসে শহরে শেষ ধাপের প্রতিযোগিতার মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়। শেষ ধাপে গিয়ানতসে কাউন্টি থেকে শিগাতসে শহরের কেন্দ্র পর্যন্ত ৯০ দশমিক ১৮ কিলোমিটার পথ পাড়ি দেন সাইক্লিস্টরা। পথে তারা তিব্বতি সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নয়াংচু নদী উপত্যকার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুযোগ পান। রেসের পঞ্চম ও শেষ ধাপে জয় পেয়েছেন চায়না আন্তা মেনটেক দলের দক্ষিণ আফ্রিকার সাইক্লিস্ট উইলেম জ্যাকোবাস স্মিট। তিনি সময় নেন ১ ঘণ্টা ৪২ মিনিট ১৫ সেকেন্ড। এ ধাপে অস্ট্রেলিয়ার ক্যামেরন নিকোলাস স্কট দ্বিতীয় এবং ইতালির দাভিদে পারসিকো তৃতীয় হন। তবে পাঁচ ধাপ মিলিয়ে সামগ্রিকভাবে সেরা হয়েছেন লি নিং স্টার দলের রামান সিশকো। সব ধাপ মিলিয়ে তার মোট সময় লেগেছে ১১ ঘণ্টা ৬ মিনিট ৫০ সেকেন্ড। এর ফলে তিনি রেসে...
বেইজিংয়ে আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেসে, অংশ নিয়েছেন বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা

বেইজিংয়ে আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেসে, অংশ নিয়েছেন বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা

China
চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মৌলিক বিজ্ঞান কংগ্রেস ২০২৬। রোববার ইয়ানছি লেকে শুরু হওয়া দুই সপ্তাহের এই আয়োজনে চীনসহ বিভিন্ন দেশের এক হাজারের বেশি বিজ্ঞানী, গবেষক ও তরুণ শিক্ষার্থী অংশ নিয়েছেন। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চারজন ফিল্ডস মেডেলজয়ী বিজ্ঞানী—শিং-থু ইয়াউ, ম্যাক্সিম কন্তসেভিচ, মার্টিন হেয়ারার ও কাওচের বিরকার। আরও ছিলেন টিউরিং অ্যাওয়ার্ডজয়ী রবার্ট টারজান। এবারের কংগ্রেসে মৌলিক বিজ্ঞানে অসাধারণ অবদানের জন্য নয়জন বিশিষ্ট বিজ্ঞানীকে আইসিবিএস মেডেল দেওয়া হয়েছে। এই সম্মাননা দেওয়া হয় মৌলিক বিজ্ঞানে যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে। বিজ্ঞান ও গবেষণার অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাদের এই সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ৮০ জনের বেশি শীর্ষস্থানীয় বিজ্ঞানী, ৪০০ জনের বেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক এবং ৩০টিরও বেশি দেশের বিশ্ববিদ্যা...
আর্কটিকে প্রথম বরফ স্টেশন জরিপ শুরু করল চীনের ‘সুয়েলং-২’

আর্কটিকে প্রথম বরফ স্টেশন জরিপ শুরু করল চীনের ‘সুয়েলং-২’

China
আর্কটিক মহাসাগরের কেন্দ্রীয় অংশে প্রথমবার বরফ স্টেশন জরিপ শুরু করেছে চীনের গবেষণাজাহাজ ‘সুয়েলং-২’। রোববার দেশটির ১৬তম আর্কটিক অভিযানের অংশ হিসেবে প্রায় ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশের কাছে এই গবেষণা কার্যক্রম শুরু হয়। এই অভিযানে আর্কটিকের পরিবর্তনশীল পরিবেশ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গলে যাওয়া বরফের প্রভাব এবং সেখানকার সামুদ্রিক পরিবেশের পরিবর্তন পর্যবেক্ষণ করা হবে। চীনা গবেষণা দল সাতটি বরফ স্টেশনে ২০টির বেশি বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে বরফের ওপর ভাসমান বয়া স্থাপন, বরফের নমুনা সংগ্রহ এবং সমুদ্রের বরফের ওপর রিমোট সেন্সিং পর্যবেক্ষণ। গবেষকরা একই সঙ্গে আর্কটিকের বায়ুমণ্ডল, সমুদ্রের বরফ, ওপরের স্তরের সমুদ্র এবং বরফের নিচের সামুদ্রিক বাস্তুতন্ত্র নিয়ে তথ্য সংগ্রহ করবেন। গবেষণায় পাওয়া তথ্য আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলে য...
নিজস্ব প্রযুক্তির ১ লাখ কার্ডের এআই সুপারক্লাস্টার চালু করল চীন

নিজস্ব প্রযুক্তির ১ লাখ কার্ডের এআই সুপারক্লাস্টার চালু করল চীন

China, Tech news
শতভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১ লাখ কার্ডের এআই সুপারক্লাস্টার চালু করেছে চীন। দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এ তথ্য অনুযায়ী। 'ডাউনিং ৮০০০' নামের এই সিস্টেমটি নতুন উপকরণ, ওষুধ আবিষ্কার এবং বৃহৎ এআই মডেল প্রশিক্ষণের মতো চাহিদা মেটাতে কাজ করবে। বর্তমানে এই জাতীয় সুপারকম্পিউটিং ইন্টারনেট নেটওয়ার্কে ৩৫ লাখের বেশি সিপিইউ কোর ও আড়াই লাখ জিপিইউ কার্ড যুক্ত রয়েছে। সিস্টেমটির প্রধান প্রকৌশলী পু চিংত্য জানান, নতুন এই ক্লাস্টারের কম্পিউটিং ক্ষমতা এতটাই বেশি যে, মানবজাতি অবিরাম ২০০ বছর ধরে যে হিসাব করবে, এটি একা সেই সমকক্ষ কার্যক্ষমতা দিতে সক্ষম। এছাড়াও, কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়াতেও একটি নতুন ১০ হাজার কার্ডের ক্লাস্টার চালু করা হয়েছে, যা ট্রিলিয়ন-প্যারামিটার বিশিষ্ট বৃহৎ এআই মডেলগুলোর প্রশিক্ষণের সময় অর্ধেকে (এক বছর থেকে কমিয়ে প্রায় ছয় মাসে) নামিয়ে আনতে সাহায্য করবে। সূ...
চীন-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় মুদ্রা সোয়াপ চুক্তি নবায়ন

চীন-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় মুদ্রা সোয়াপ চুক্তি নবায়ন

China
মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক নেগারা মালয়েশিয়া’র সাথে দ্বিপক্ষীয় মুদ্রা সোয়াপ চুক্তি নবায়ন এবং এর পরিধি আরও বাড়িয়েছে চীন। শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অব চায়না’। চুক্তি অনুযায়ী, সোয়াপ বা মুদ্রাবিনিময়ের পরিমাণ ১৮০ বিলিয়ন থেকে বাড়িয়ে ২২০ বিলিয়ন ইউয়ান বা ১৩০ বিলিয়ন রিঙ্গিত করা হয়েছে। পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে যে, পাঁচ বছর মেয়াদী এই চুক্তিটি পারস্পরিক সম্মতির ভিত্তিতে পরবর্তীতে আরও বাড়ানো সম্ভব। চীন-মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই চুক্তি নবায়ন ও সম্প্রসারণের ফলে দু’দেশের আর্থিক ও মুদ্রানীতিগত সহযোগিতা আরও গভীর হবে। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যে স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়বে। অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজতর হবে এবং সার্বিক আর্থিক বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: সিএমজি...
চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাত প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ

চীনে এআই ও উচ্চপ্রযুক্তি খাত প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ

China, Tech news
চীনের শীর্ষ বাজার নিয়ন্ত্রক সংস্থা শনিবার জানিয়েছে যে, চলতি বছরের প্রথমার্ধে নতুন জ্বালানি চালিত যানবাহন, ফটোভোলটাইক (সৌরবিদ্যুৎ প্রযুক্তি) এবং লিথিয়াম ব্যাটারি খাতের প্রতিষ্ঠানগুলোর সুশৃঙ্খল বিদায় বা তালিকা থেকে নাম প্রত্যাহারের ঘটনা ঘটেছে; অন্যদিকে উদীয়মান প্রযুক্তি খাতগুলোতে নতুন নতুন ব্যবসায়ের আগমন অব্যাহত আছে। বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত রাষ্ট্রীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে নতুন জ্বালানি চালিত যানবাহন সংশ্লিষ্ট ৭ হাজার ৬৩২টি প্রতিষ্ঠান, ৫ হাজার ৮৯টি ফটোভোলটাইক প্রতিষ্ঠান এবং ১৫৫টি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা যথাক্রমে ৪ দশমিক ৬ শতাংশ, ৮ দশমিক ৩ শতাংশ এবং ১২ দশমিক ৩ শতাংশ বেশি। একই সময়ে, অত্যাধুনিক প্রযুক্তি খাতগুলো শক্তিশালী গতি ধরে রেখেছে। প্রথমার্ধে উৎপাদনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ৫৫ হাজ...
টাইফুন ডলফিন মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি

টাইফুন ডলফিন মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি

China, Tech news
লুৎফর কবির পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে টাইফুন ডলফিন মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি ও অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে জোরদার করা হয়েছে আগাম সতর্কতা ও জরুরি প্রস্তুতি। বছরের ১৩তম টাইফুন ডলফিন রোববার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত চেচিয়াং ও উত্তর ফুচিয়ানের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় শনিবার রাতে চেচিয়াংয়ে সর্বোচ্চ, লেভেল-১ টাইফুন জরুরি প্রতিক্রিয়া জারি করা হয়। ঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রাদেশিক পানি সম্পদ বিভাগ ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তির মাধ্যমে বৃষ্টিপাত ও নদীর পানির তথ্য বিশ্লেষণ করে বন্যার সম্ভাব্য গতিপথ নির্ধারণ করছে। একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হচ্ছে উদ্ধার পরিকল্পনা, শনাক্ত করা হচ্ছে সরিয়ে নেওয়ার এলাকা ও সম্ভাব্য মানুষের সংখ্যা। প্রদেশটির ১০ হাজারের বেশি জলবিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রে পানি ও বৃষ্টিপাতের পরিবর্তন নজরদারি করা হচ্ছে। এদিকে, নিংপোতে জলসম্প...
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা পেল ৭ তিব্বতি শিশু

বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা পেল ৭ তিব্বতি শিশু

China
আফরিন মিম চীনের হ্যনান প্রদেশের চেংচৌ শহরে বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা পেয়েছে জন্মগত হৃদরোগে আক্রান্ত সাত তিব্বতি শিশু। বৃহস্পতিবার সবশেষ অস্ত্রোপচারের মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রমের এই ধাপ শেষ হল। চেংচৌয়ের ৭ম পিপলস হাসপাতাল ও চায়না রেড ক্রস ফাউন্ডেশনের (সিআরসিএফ) যৌথ উদ্যোগে পরিচালিত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা কর্মসূচির আওতায় শিশুদের এই চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে পাঁচ বছর বয়সী থেনচিন ওয়াংমো শাননান শহরের একটি দুর্গম ও উচ্চভূমি এলাকায় বসবাস করে। চেংচৌয়ে আসার আগে অল্প দৌড়ালেই তার শ্বাসকষ্ট হত। শীতকালে দীর্ঘ সময় তার ঠোঁট নীলচে হয়ে থাকত। চলতি বছরের জুনের শুরুতে চেংচৌয়ের ৭ম পিপলস হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি চিকিৎসক দল সিচাংয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা চালায়। সেখানে থেনচিনের হৃদপিণ্ডে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (এএসডি) শনাক্ত হয় এবং অস্ত্রোপচারের জন্য তাকে উপযুক্ত বলে বিবেচ...
জিএম হোল্ডিংস ও চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

জিএম হোল্ডিংস ও চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

China
বাংলাদেশে আবাসন, শিল্প-প্রযুক্তি পার্ক ও আতিথেয়তা খাতে যৌথভাবে বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়নে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের (সিআরএফজি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জিএম হোল্ডিংস লিমিটেড (জিএমএইচএল)। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত দেশবন্ধু গ্রুপ কর্পোরেট অফিসে এ সমঝোতা স্বাক্ষর হয়। চুক্তির আওতায় বাংলাদেশের বিভিন্ন স্থানে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও পর্যটন অবকাঠামোসহ একাধিক বৃহৎ প্রকল্প যৌথভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর নির্মাণকাজে চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপ (সিআরএফজি) প্রকৌশল, ক্রয় ও নির্মাণ ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করবে। শিগগিরই প্রকল্পগুলোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে জিএম হোল্ডিংস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম.কে.এ. শাহিনুর রহমান জাহিদ এবং চায়না রেলওয়ে ফার্স্ট গ্রুপের পক্ষে ব্যবসা ব্যবস্থ...