ফ্রান্সের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং
মার্চ ১৩: সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ফ্রান্সের প্রোভঁস-আল্পস-কোত দাজুর অঞ্চলের একটি আন্তর্জাতিক স্কুলের চীনা ভাষা ক্লাসের শিক্ষক ও শিক্ষার্থীদের লেখা একটি চিঠির উত্তর দিয়েছেন। চিঠিতে তিনি তাদের এবং স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান।
সি চিন পিং বলেন, চীনা ভাষা ৫ হাজার বছরের প্রাচীন চীনা সভ্যতাকে বহন করে চলেছে। ছোট ছোট বর্গাকার অক্ষরগুলোর মধ্যে ইতিহাসের মহান প্রজ্ঞা নিহিত রয়েছে। চীনা ভাষা শেখার মাধ্যমে প্রাচীন ও আধুনিক—উভয় চীনকেই জানার একটি জানালা উন্মুক্ত হয় এবং চীন ও ফ্রান্সের মধ্যে আরও উজ্জ্বল ভবিষ্যতের সেতু নির্মাণের সুযোগ সৃষ্টি হয়।
সি চিন পিং জোর দিয়ে বলেন, আরও বেশি ফ্রান্স ও ইউরোপের তরুণ-তরুণীদের চীনে পড়াশোনা, সফর ও ভ্রমণকে স্বাগত জানানো হবে। এখানে তাঁরা একটি বাস্তব, বহুমুখী, উন্মুক্ত এবং প্রগতিশীল চীনকে সরাসরি দেখার ও অনুভব করার সুযোগ পাবে। ত...














