চীনের নতুন প্রযুক্তির খবর, কৃষি, অর্থনীতি ও রাজনীতির সব খবর
Wednesday, November 18

China

চীনের সব খবর পাবেন এই ক্যাটাগরিতে। চীনের সরকারি গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের যাবতীয় সব খবর নিয়মিত আপডেট হচ্ছে মাটিনিউজ-এর এই ক্যাটাগরিতে। চীনের খবর, চীন বিষয়ক খবর এবং চীনের সর্বশেষ প্রযুক্তির খবর পেতে চোখ রাখুন matinews.com এ। চীনের নতুন পণ্য, নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, চীনের নতুন ইলেকট্রিক কার, এসব যাবতীয় খবর পাবেন এখানে।

চীন খবর (China News): মাটিনিউজ-এর এই ক্যাটেগরিতে পাবেন চীনের যাবতীয় আপডেট খবর। চায়না মিডিয়া গ্রুপের সকল খবর ছাড়াও চীনের নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, ইলেকট্রিক কার (EV) এবং চীনের নতুন সব পণ্যের নিয়মিত তথ্য পেতে চোখ রাখুন matinews.com এ।

Explore comprehensive coverage of China news, official reports from China Media Group, and the latest updates on Chinese technology, gadgets, and electric vehicles (EVs). Visit Matinews for real-time news, innovations, and developments from China.
#chinanews #china #chinatravel

বিশ্বের অভিন্ন স্বার্থ রক্ষা করবে চীন, ইইউ-চীন সংলাপে ইতিবাচক ভূমিকা রাখবে ফ্রান্স : ওয়াং ই-ব্যারোর ফোনালাপ

বিশ্বের অভিন্ন স্বার্থ রক্ষা করবে চীন, ইইউ-চীন সংলাপে ইতিবাচক ভূমিকা রাখবে ফ্রান্স : ওয়াং ই-ব্যারোর ফোনালাপ

China
নভেম্বর ১১: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনালাপ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো। গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত ফোনালাপে ওয়াং ই বলেন, ফ্রান্সের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধি দেশের দায়িত্ব পালন করে যৌথভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষা করবে চীন। অন্যদিকে ব্যারো বলেছেন, ইইউ ও চীনের সংলাপে ফ্রান্স ইতিবাচক ভূমিকা পালন করতে আগ্রহী। তিনি আরও বলেন, দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করে সংলাপ ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি, রাজনৈতিক আস্থা সুসংবদ্ধ এবং বিভিন্ন ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলা করবে চীন। ফ্রান্স বাস্তব পদক্ষেপে দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে—চীন এমনটা আশা করে বলেও জানান তিনি। ব্যারো বলেছেন, ফ্রান্স বরাবরই বড় দেশ হিসেবে চীনের অবস্থানের ওপর গুরুত্ব দেয় এবং একচীন নীতি মেনে চলে। চীনের সঙ্গে উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখার পাশাপাশি, ...
সহযোগিতার সুপ্তশক্তি আবিষ্কার করতে ইচ্ছুক চীন: স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই

সহযোগিতার সুপ্তশক্তি আবিষ্কার করতে ইচ্ছুক চীন: স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই

China
নভেম্বর ১১: স্লোভাকিয়ার সঙ্গে রাজনৈতিক আস্থা সুসংবদ্ধ করে কৌশলগত সমন্বয় জোরদার এবং সহযোগিতার সুপ্তশক্তি আবিষ্কার করতে ইচ্ছুক চীন। এতে করে চীন ও ইইউ’র সম্পর্কের স্বাস্থ্যকর উন্নয়নের মাধ্যমে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখা সম্ভব হবে। গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে সফররত স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানারের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের তথ্য তুলে ধরে ওয়াং ই বলেন, চীন স্লোভাকিয়ার সঙ্গে রাজনৈতিক দল ও দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে চায়। এর জন্য যৌথ পরামর্শ, পারস্পরিক সুবিধার বৈশ্বিক শাসন ধারণা সমুন্নত রাখা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করতে আগ্রহী চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন সবসময় মনে করে, চীন ও ইইউ-এর উচিত অংশীদারত্বে অটল থাকা, সহযোগিতার মনোভাব বজায় ...
বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলো থেকে চীনের আমদানি বেড়েছে ১৭.৯ শতাংশ

বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলো থেকে চীনের আমদানি বেড়েছে ১৭.৯ শতাংশ

China
নভেম্বর ১১: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ পর্যন্ত চীন ১৫০টিরও বেশি দেশ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলো থেকে চীনের আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৯ শতাংশ বেড়েছে। এ পর্যন্ত চীন-ইউরোপ মালবাহী ট্রেনের মোট চলাচল ১ লাখ ৪০ হাজার ট্রিপ ছাড়িয়েছে। এসব ট্রেন ইউরোপের ২৬টি দেশের ২৩৭টি শহরে পৌঁছেছে। চীনের আন্তর্জাতিক কনটেইনার জাহাজ চলাচল রুট বিশ্বের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে বিস্তৃত হয়েছে। অন্যদিকে, ‘আকাশপথে সিল্ক রোড’ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের ৬৬টি দেশের ১৫৯টি শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। ফলে অবকাঠামোগত সংযোগ আরও বিস্তৃত ও কার্যকর হয়েছে। ২০২৪ সাল থেকে বেল্ট ...
চীন ১৫০টিরও বেশি দেশ ও ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে

চীন ১৫০টিরও বেশি দেশ ও ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে

China
নভেম্বর ১১: চীন ১৫০টিরও বেশি দেশ ও ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণের জন্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যা বিশ্বের তিন-চতুর্থাংশ দেশ ও প্রধান আন্তর্জাতিক সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করে। আজ (বুধবার) অনুষ্ঠিত চীনা জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক উন্মুক্তকরণ বিভাগের পরিচালক লিয়াং লিন ছোং এ কথা বলেন। তিনি বলেন, চীন-ইউরোপ এক্সপ্রেস এশিয়া ও ইউরোপের মধ্যে একটি নতুন স্থল পরিবহন করিডোর খুলে দিয়েছে। এখন পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি ট্রেন চলাচল করেছে, যার মাধ্যমে ৫৬০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের পণ্য পরিবহন করা হয়েছে। এটি ২৬টি ইউরোপীয় দেশের ২৩৭টি শহরে পৌঁছায়। ট্রান্স-কাস্পিয়ান আন্তর্জাতিক পরিবহন করিডোরের ট্রেনগুলো ‘দৈনিক চলাচল’ করছে। উত্তর, মধ্য ও দক্ষিণ করিডোরগুলোতে সাধারণত নিরাপদ, স্থিতিশীল ও মসৃণ কার্যক্রম বজায় ...
কেনাকাটা করলেই তাৎক্ষণিক কর মওকুফ: প্রবেশ-পর্যটনে নতুন প্রাণশক্তি

কেনাকাটা করলেই তাৎক্ষণিক কর মওকুফ: প্রবেশ-পর্যটনে নতুন প্রাণশক্তি

China
ইয়াং ওয়েইমিং স্বর্ণা নভেম্বর ১০: কর মওকুফের পরিমাণ মাত্র ১৮ ইউয়ান। তবু মরক্কোর এক পর্যটক বারবার প্রশংসা করছিলেন। কারণ, মাত্র দুই মিনিটেই তিনি ‘কেনাকাটা করলেই তাৎক্ষণিক কর মওকুফ’ সেবা গ্রহণ করতে পেরেছেন। এমনকি মওকুফের অর্থ সরাসরি তার উইচ্যাট ওয়ালেটে জমা হয়েছে। আনন্দের সঙ্গে ওই পর্যটক বললেন, ‘খুবই সুবিধাজনক। এখন এই টাকা দিয়ে ওপরের তলায় গিয়ে আরও জিনিসপত্র কিনতে পারব।’ সম্প্রতি শেনচেনের হুয়াছিয়াংবেই এলাকার একটি বিদায়ী কর মওকুফের কেন্দ্রীয় সেবা কেন্দ্রে প্রতিবেদক এমন দৃশ্য দেখেছেন। এটি শেনচেনের প্রথম দফার ‘তিন সেবা এক স্থানে’ কার্যক্রমের অন্তর্ভুক্ত একটি কেন্দ্র। এখানে অর্থ পরিশোধের সুবিধা, বিদায়ী কর মওকুফ এবং মুদ্রা বিনিময়—এই তিনটি প্রধান সেবা একীভূত করা হয়েছে। এর ফলে বিদেশি পর্যটকদের কেনাকাটার অভিজ্ঞতা অনেক উন্নত হয়েছে এবং চীনে আগত পর্যটকদের ভোগব্যয়ের সম্ভাবনাও ক্রমাগত উন্মুক্ত হচ্ছে। চায়ন...
চীনে অক্টোবরে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়েছে ০.৭ শতাংশ

চীনে অক্টোবরে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়েছে ০.৭ শতাংশ

China
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে চীনের জাতীয় ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় ০.৭ শতাংশ বেড়েছে। এর মধ্যে শহরাঞ্চলে মূল্যসূচক বেড়েছে ০.৭ শতাংশ এবং গ্রামাঞ্চলেও বেড়েছে ০.৭ শতাংশ। খাদ্যপণ্যের দাম কমেছে ২.৯ শতাংশ, অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যের দাম বেড়েছে ১.৫ শতাংশ। ভোগ্যপণ্যের দাম বেড়েছে ০.৮ শতাংশ এবং সেবার দাম বেড়েছে ০.৭ শতাংশ। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গড়ে চীনের জাতীয় ভোক্তা মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় ০.৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে, অক্টোবরে জাতীয় ভোক্তা মূল্যসূচক অপরিবর্তিত ছিল। এ সময় শহরাঞ্চলে মূল্যসূচকে কোনো পরিবর্তন হয়নি, তবে গ্রামাঞ্চলে তা ০.১ শতাংশ কমেছে। খাদ্যপণ্যের দাম কমেছে ১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যের দাম বেড়েছে ০.২ শতাংশ। ভোগ্যপণ্যের দাম ০.১ শতাংশ কমলেও সেবার দাম বেড়েছে ০.১ শতাংশ। স...
বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত ইয়োটোভা; অভিনন্দন জানিয়েছেন সি চিন পিং

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত ইয়োটোভা; অভিনন্দন জানিয়েছেন সি চিন পিং

China
বুলগেরিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইলিয়ানা ইয়োটোভাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সি চিন পিং বলেন, নয়া চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী বিশ্বের দ্বিতীয় দেশ হলো বুলগেরিয়া। পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং পারস্পরিক কল্যাণ ও জয়-জয় সহযোগিতা দুই দেশের সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বিভিন্ন পর্যায়ে এবং নানা ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কও ক্রমেই সমৃদ্ধ হয়েছে। সি চিন পিং বলেন, চীন-বুলগেরিয়া সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। প্রেসিডেন্ট ইয়োটোভার সঙ্গে একযোগে কাজ করে দুই দেশকে নিজ নিজ উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে হাতে হাত রেখে এগিয়ে নিতে চান তিনি। একই সঙ্গে আরও ইতিবাচক, বাস্তবমুখী ও প্রাণবন্ত দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে...
মার্কিন পণ্যে অতিরিক্ত ২৪ শতাংশ শুল্ক স্থগিতের মেয়াদ আরও দুই মাস বাড়াল চীন

মার্কিন পণ্যে অতিরিক্ত ২৪ শতাংশ শুল্ক স্থগিতের মেয়াদ আরও দুই মাস বাড়াল চীন

China
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৪ শতাংশ শুল্ক স্থগিতের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে চীন। তবে, অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বহাল থাকবে। সোমবার চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশন এ ঘোষণা দেয়। কমিশন জানায়, বর্ধিত স্থগিতাদেশ ১০ নভেম্বর দুপুর ১টা ১ মিনিট থেকে কার্যকর হবে। সূত্র: সিএমজি...
নিম্ন কক্ষপথে ২৯টি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ চীনে

নিম্ন কক্ষপথে ২৯টি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ চীনে

China
হাইনান বেসামরিক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে লংমার্চ-১২ ক্যারিয়ার রকেটে করে নিম্ন কক্ষপথে ২৯টি ইন্টারনেট-স্যাটেলাইট সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে চীন। সোমবার ভোর ৪টা ২৪ মিনিটে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটগুলো তাদের পূর্ব-নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। সূত্র: সিএমজি
নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অগ্রগতি তুলে ধরল সিইআরডিএসের প্রতিবেদন

নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অগ্রগতি তুলে ধরল সিইআরডিএসের প্রতিবেদন

China
বিশ্বের বৃহত্তম ও দ্রুততম সম্প্রসারণশীল নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তুলেছে চীন। শনিবার চায়না এন্টারপ্রাইজ রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (সিইআরডিএস) প্রকাশিত এক প্রতিবেদনে বৈশ্বিক জ্বালানি ও কার্বন নিঃসরণ পরিস্থিতির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে চীনের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট কার্যক্রম এখনো বিশ্বে কার্বন নিঃসরণের সবচেয়ে বড় উৎস। ২০২৫ সালে জ্বালানিসংশ্লিষ্ট বৈশ্বিক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ আগের বছরের তুলনায় ০.৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৪০ কোটি টনে দাঁড়ায়। ২০২১ সালের পর এটিই ছিল বার্ষিক নিঃসরণ বৃদ্ধির সবচেয়ে কম হার। এ সময়ে চীনের জ্বালানিসংশ্লিষ্ট কার্বন নিঃসরণ ০.৫ শতাংশ কমেছে। বিপরীতে যুক্তরাষ্ট্রে তা বেড়েছে ২.৪ শতাংশ। বৈশ্বিক নিঃসরণ বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে যুক্তরাষ্ট্র। ২০২৬ সালের প্রথমার্ধে চীনের মোট বিদ্যু...
৯ দেশের বিশেষজ্ঞদের লেখা নিয়ে সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করলো চীন

৯ দেশের বিশেষজ্ঞদের লেখা নিয়ে সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করলো চীন

China
দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের উদ্যোগের কথা তুলে ধরেছে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীনের হুয়ায়াং সেন্টার। সংকলিত প্রতিবেদনটি দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানিয়ায় অনুষ্ঠিত সপ্তম গ্লোবাল মেরিটাইম কো-অপারেশন অ্যান্ড ওশান গভর্ন্যান্স সিম্পোজিয়ামে প্রকাশ করা হয়। ২০২০ সালে এ সিম্পোজিয়াম শুরু হওয়ার পর এ ধরনের প্রথম প্রতিবেদন এটি। ‘গ্লোবাল মেরিটাইম সিকিউরিটি রিপোর্ট ২০২৫–২০২৬’ শীর্ষক প্রতিবেদনটিতে চীন, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের থিংক ট্যাংকের সঙ্গে যুক্ত নয়জন সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞের লেখা স্থান পেয়েছে। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে তৈরি প্রতিবেদনটিতে ওই অঞ্চলের ঘটনাপ্রবাহ কীভাবে বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা ও সমুদ্র শাসনব্যবস্থাকে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক নিরাপত্তা...
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা চিয়ান চিয়ান ও খাং খাং

ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা চিয়ান চিয়ান ও খাং খাং

China
জন্ম থেকে বেড়ে ওঠা ম্যাকাওয়ের পরিচিত পরিবেশ ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাল যমজ জায়ান্ট পান্ডা চিয়ান চিয়ান ও খাং খাং। রোববার বিশেষ উড়োজাহাজে করে তাদের নেওয়া হয়েছে চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু জায়ান্ট পান্ডা প্রজনন ও গবেষণা কেন্দ্রে। ছেংতুতে পৌঁছানোর পর পান্ডা দুটিকে প্রথমে কোয়ারেন্টিনে রাখা হবে। করা হবে স্বাস্থ্য পরীক্ষা। এরপর তাদের জন্য তৈরি প্রাকৃতিক পরিবেশের আদলে সাজানো আবাসে নেওয়া হবে। সেখানে বন্য পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয় দক্ষতা শেখার পাশাপাশি আরও স্বাভাবিক ও সমৃদ্ধ জীবন কাটানোর সুযোগ পাবে তারা। চিয়ান চিয়ান ও খাং খাংয়ের জন্ম ২০১৬ সালে ম্যাকাওয়ে। এর এক বছর আগে, ২০১৫ সালে চীনের কেন্দ্রীয় সরকার খাই খাই ও সিন সিন নামে দুটি জায়ান্ট পান্ডা পাঠিয়েছিল ম্যাকাওয়ে। সেই জুটির ঘরেই জন্ম নেয় যমজ শাবক দুটি। এরপর থেকে টানা এক দশক ম্যাকাওয়ের মানুষের ভালোবাসা ও যত্নে বেড়ে উঠেছে তারা। পান্ডা দুট...
সম্পদ ব্যবহারে দক্ষতা বাড়াতে ২০৩০ সালের লক্ষ্য ঘোষণা চীনের

সম্পদ ব্যবহারে দক্ষতা বাড়াতে ২০৩০ সালের লক্ষ্য ঘোষণা চীনের

China
২০৩০ সালের মধ্যে জিডিপির তুলনায় জ্বালানি, পানি ও নির্মাণভূমির ব্যবহার কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে চীন। সম্প্রতি দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) এ-সংক্রান্ত একটি পরিকল্পনার কথা জানিয়েছে। এনডিআরসি, শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ পাঁচটি সরকারি বিভাগ যৌথভাবে পরিকল্পনাটি প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে জিডিপির প্রতি একক উৎপাদনে জ্বালানি ব্যবহার প্রায় ১০ শতাংশ, পানির ব্যবহার ১০ শতাংশ এবং নির্মাণভূমির ব্যবহার ১৫ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। এনডিআরসি, শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ পাঁচটি সরকারি বিভাগ যৌথভাবে পরিকল্পনাটি প্রকাশ করেছে। শস্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের প্রতিটি ধাপে অপচয়ের হার আরও কমানোর পাশাপাশি ২০৩০ সালের মধ্যে বছরে প্রধান পুনর্ব্যবহারযোগ্য সম্পদের পুনঃপ্রক্রিয়াজাত পরিমাণ ৫১ কোটি টনে উন্নীত করার লক্ষ্যও এতে রাখা হয়ে...
ইয়ুননানের উন্নয়ন ও সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্ব দিলেন ওয়াং সিয়াওহং

ইয়ুননানের উন্নয়ন ও সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্ব দিলেন ওয়াং সিয়াওহং

China
স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন চীনের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াং সিয়াওহং। শনিবার ও রোববার দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশ সফরকালে তিনি এ আহ্বান জানান। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সদস্য ও স্টেট কাউন্সিলর ওয়াং সিয়াওহং বলেন, নতুন উন্নয়ন দর্শন পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় করতে হবে। স্থানীয় বাস্তবতা বিবেচনায় নীতিগত পদক্ষেপ আরও কার্যকর করার ওপরও গুরুত্ব দেন তিনি। সফরকালে অনলাইন জুয়া, টেলিযোগাযোগভিত্তিক প্রতারণা, মাদকসংক্রান্ত অপরাধ ও চোরাচালানের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ওয়াং। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সীমান্ত ব্যবস্থাপনা ও নজরদারি আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। ইয়ুননানের সিশুয়াংবান্না তাই স্বায়ত্তশাস...
উচ্চমূল্যের পর্যটন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে গুরুত্ব দিচ্ছে হংকং

উচ্চমূল্যের পর্যটন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে গুরুত্ব দিচ্ছে হংকং

China
উচ্চমূল্যের পর্যটন এবং আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী শিল্পের বিকাশে বড় আয়োজনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। রোববার এ কথা জানিয়েছেন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এইচকেএসএআর) সরকারের অর্থ সচিব পল চ্যান। নিজের ব্লগে দেওয়া এক লেখায় পল চ্যান বলেন, সাম্প্রতিক সময়ে হংকংয়ে অনুষ্ঠিত বিভিন্ন বড় আয়োজন বিশ্বের ব্যবসায়ী নেতা ও পর্যটকদের আকৃষ্ট করেছে। এসব আয়োজন স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করছে। তিনি জানান, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে হংকংয়ের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। বছরের প্রথম নয় মাসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। পল চ্যানের তথ্য অনুযায়ী, অক্টোবরে হংকংয়ে পর্যটক আগমন আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে খুচরা বিক্রি বেড়েছে ৬...