পোল ইয়োগা
যোগ ব্যায়ামে নতুন সংযোজন পোল ইয়োগা । এ ব্যায়ামে আছে নতুনত্ব আছে আনন্দ। আর তাই তো নিয়মিত এ ইয়োগা করছেন বলিউড অভিনেতা জ্যাকুলিন ফার্নান্দেজ। দেহের জন্য উপকারী তো বটেই, পোল ইয়োগায় মনও থাকবে প্রফুল্ল।
পোল ইয়োগা পোল ড্যান্সিং-এর একটি ব্যায়াম রূপ, যাতে একটি ধাতব-দণ্ডকে ব্যায়াম করার অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়। পোল ইয়োগা বা পোল ড্যান্সিং মূলত পুরো শরীরের ব্যায়াম। এতে শরীরের পেশী মজবুত ও নমনীয় হয়। এ ব্যায়ামে একটি পোল বা ধাতব-দণ্ডের উপর নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে ব্যায়াম করতে হয়। পোল ড্যান্সাররা ধাতব-দণ্ডের উপর নিজেদের শরীরের ভারসাম্য বজায় রেখে নানা কসরত দেখান।
নানারকম ব্যায়াম করা যায় এই একটি ধাতব-দণ্ডের সাহায্যে, যেগুলো অনেকটা জিমে ব্যায়াম করার মতই। চিবুক, হাত, পা, নিতম্ব সবকিছুর ব্যায়াম করা যায় এর মাধ্যমে।
পোল ইয়োগা : সুবিধা
১। এতে করে শরীরের ক্যালরি দ্রুত ক্ষয় হয়।
২। নিজে...




