গবেষণা ও উৎপাদনে সেতু গড়ছে বেইজিংয়ের রোবট প্লাটফর্ম
মার্চ ৬, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে মানবাকৃতির রোবটের গবেষণা ও উৎপাদনে ব্যবধান কমাতে সম্প্রতি নতুন একটি প্ল্যাটফর্ম চালু হয়েছে। প্ল্যাটফর্মটি ল্যাবরেটরির উদ্ভাবনকে বৃহৎ পরিসরের উৎপাদনের সঙ্গে যুক্ত করতে সহায়তা করছে।
চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া বেইজিংয়ের প্রথম পাইলট-স্কেল টেস্টিং প্ল্যাটফর্মটি বেইজিং ইনোভেশন সেন্টার অব হিউম্যানয়েড রোবোটিক্স-এর অংশ। কেন্দ্রটির পাঁচতলা ভবনে উন্নত উৎপাদন লাইন স্থাপন করা হয়েছে।
এর লক্ষ্য হলো উন্নত গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করা। এ সুবিধায় মানসম্মত উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে এবং বহু ধাপে পরীক্ষা চালিয়ে হিউম্যানয়েড রোবটকে বড় আকারে উৎপাদনের জন্য প্রস্তুত করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এ প্ল্যাটফর্মের মাধ্যমে বছরে প্রায় ৫ হাজার এম্বডিড ইন্টেলিজেন্স পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে।
কেন্দ্রটির পরীক্ষা...









