স্কলারশিপ Archives - Mati News
Thursday, March 26

স্কলারশিপ

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক যাবতীয় তথ্য

ফেলোশিপে সুইজারল্যান্ডে স্নাতকোত্তর করার সুযোগ, আবেদন শেষ ৩১ মার্চ

ফেলোশিপে সুইজারল্যান্ডে স্নাতকোত্তর করার সুযোগ, আবেদন শেষ ৩১ মার্চ

Education, স্কলারশিপ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফেলোশিপের আওতায় স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইকোলে পলিটেকনিক ফেডারেল ডে লাউসেন (EPFL)। ফেলোশিপটির আনুষ্ঠানিক নাম “মাস্টার্স ইপিএফএল এক্সিলেন্স ফেলোশিপ”। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬। ইকোলে পলিটেকনিক ফেডারেল ডে লউসান (EPFL) সুইজারল্যান্ডের লউসানে অবস্থিত একটি বিশ্বখ্যাত পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ডের শীর্ষ ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি হিসেবে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও স্থাপত্য শিক্ষায় আন্তর্জাতিকভাবে সুপরিচিত। আধুনিক গবেষণা, উদ্ভাবনী শিক্ষা এবং বৈচিত্র্যময় শিক্ষার্থী পরিবেশের মাধ্যমে EPFL বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুযোগ-সুবিধা আবা...
কানাডার সেরা 6 স্কলারশিপ: সম্পূর্ণ ও আংশিক অর্থায়নে

কানাডার সেরা 6 স্কলারশিপ: সম্পূর্ণ ও আংশিক অর্থায়নে

Education, স্কলারশিপ
শিক্ষার মান, স্কলারশিপের সুযোগ, তুলনামূলকভাবে সহনীয় বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, পড়াশোনার পাশাপাশি আয়ের সুযোগ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা—এসব কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডায় স্টাডি পারমিট প্রক্রিয়া নির্দিষ্ট সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। ফলে প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন। এখানে কানাডায় উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় ছয়টি স্কলারশিপ সম্পর্কে তুলে ধরা হলো। ১. সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর, মাস্টার, পিএইচডি, ডক্টরেট, পোস্টডক্টরাল এবং সার্টিফিকেট প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্...
স্কলারশিপে ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক–স্নাতকোত্তর–পিএইচডি করার সুযোগ, আবেদন শেষ ২০ মার্চ

স্কলারশিপে ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক–স্নাতকোত্তর–পিএইচডি করার সুযোগ, আবেদন শেষ ২০ মার্চ

Education, স্কলারশিপ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির ইউনিভার্সিটি অব জেনোয়া। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ মার্চ ২০২৬। ইউনিভার্সিটি অব জেনোয়া ইতালির অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, যা ১৪৮১ সালে প্রতিষ্ঠিত। উত্তর ইতালির বন্দরনগরী জেনোয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় গবেষণা, অ্যাকাডেমিক উৎকর্ষ, আধুনিক গবেষণাগার এবং আন্তর্জাতিক শিক্ষাবান্ধব পরিবেশের জন্য পরিচিত। শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে সহায়ক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সুযোগ-সুবিধা বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন; সম্পূর্ণ অথবা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে; শিক্ষ...
ফুলব্রাইট ফরেন স্কলারশিপে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ, আবেদন শুরু এপ্রিলে

ফুলব্রাইট ফরেন স্কলারশিপে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ, আবেদন শুরু এপ্রিলে

Education, স্কলারশিপ
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্কলারশিপ। আর যদি সেই বৃত্তি হয় যুক্তরাষ্ট্র সরকারের মর্যাদাপূর্ণ ফুলব্রাইট ফরেন স্কলারশিপ, তাহলে তা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ তৈরি করে। প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকার এই স্কলারশিপ প্রদান করে, যার মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পান। এই স্কলারশিপের আওতায় স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী এপ্রিল মাসে। তবে দেশভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হতে পারে। ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’–এর অধীনে বিশ্বের প্রায় ১৫৫টি দেশ থেকে প্রতিবছর প্রায় চার ...
স্কলারশিপ নিয়ে আয়ারল্যান্ডের ডাবলিনে স্নাতক–স্নাতকোত্তরে পড়ার সুযোগ

স্কলারশিপ নিয়ে আয়ারল্যান্ডের ডাবলিনে স্নাতক–স্নাতকোত্তরে পড়ার সুযোগ

Career, Education, স্কলারশিপ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিন (UCD)। ‘ইউসিডি গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিন দেশটির অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক উচ্চশিক্ষায় আয়ারল্যান্ডের গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব করে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী এটি বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। আধুনিক ক্যাম্পাস, উন্নত গবেষণাগার এবং বিশ্বমানের অনুষদের জন্য ইউসিডি আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচি...
জার্মানির ডাড স্কলারশিপে পড়তে চাইলে : All about Daad Scholarship for Bangladeshi Students

জার্মানির ডাড স্কলারশিপে পড়তে চাইলে : All about Daad Scholarship for Bangladeshi Students

Education, স্কলারশিপ
ডাড ( জার্মান ভাষায় যা পূর্ণরূপে DAAD: Deutscher Akademischer Austauschdienst এবং ইংরেজিতে German Academic Exchange Service) হল ইউরোপের প্রধান স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম একটি। শুধুমাত্র জার্মানিতেই এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। উচ্চতর শিক্ষা এবং গবেষণার জন্য এই স্কলারশিপ মুলত মাস্টার্স, ডক্টরাল এবং পোস্টডক আবেদনকারীদের জন্য বরাদ্দ হয়ে থাকে। পৃথিবীর সকল দেশের আবেদনকারীরা বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারে। তবে কিছু দেশের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রোগ্রাম প্রদান করা হয়। তবে এখানে শুধুমাত্র মাস্টার্সের স্কলারশিপে আবদনের ব্যাপারে তথ্য সরবরাহ করা হবে। কারণ ডাড স্কলারশিপের অধ্যয়ণের ক্ষেত্র বিবেচনা করে আবেদন প্রক্রিয়া কিংবা তথ্য সরবারাহ করা কিছুটা সময় সাপেক্ষ। মাস্টার্সে কিভাবে স্কলারশিপ পাওয়া যাবে, তার তথ্য ও রেফারেন্স (লিংক) সহ এ বিষয়ে খুব সহজ করে তুলে ধরা ...
যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয় দিচ্ছে ৫০% পর্যন্ত টিউশন ফি ছাড়ের স্কলারশিপ

যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয় দিচ্ছে ৫০% পর্যন্ত টিউশন ফি ছাড়ের স্কলারশিপ

Education, স্কলারশিপ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি-তে ৫০% পর্যন্ত ছাড়সহ বিশেষ স্কলারশিপ চালু করেছে ইউনিভার্সিটি অব লিডস। বিশ্ববিদ্যালয়টি ৫০০টি স্কলারশিপ প্রদান করছে, যা মেধাবী বিদেশি শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য আর্থিক সহায়তা দেবে। ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ’ নামে এই মেধাভিত্তিক স্কলারশিপটি শিক্ষার্থীদের ব্যতিক্রমী একাডেমিক দক্ষতা মূল্যায়ন করে প্রদান করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অবশ্যই ১৬ মে ২০২৫, বিকাল ৫টা (যুক্তরাজ্যের সময়) এর মধ্যে আবেদন করতে হবে। যোগ্যতার মানদণ্ড আবেদনকারীর থাকতে হবে—✔️ একটি শক্তিশালী একাডেমিক রেকর্ড✔️ নেতৃত্বগুণ✔️ ইউনিভার্সিটি অব লিডসে বৈচিত্র্যময় ও গতিশীল শিক্ষাঙ্গন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধতা এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। মাস্টার্স স্কলারশিপের যোগ্যতা মাস্টার্স ‘ইন্টারন্যাশনাল এক্স...
এডুমিগ -এর জার্মানিতে উচ্চশিক্ষা সেমিনার ২১, ২২, ২৩ অক্টোবর

এডুমিগ -এর জার্মানিতে উচ্চশিক্ষা সেমিনার ২১, ২২, ২৩ অক্টোবর

Cover Story, Education, স্কলারশিপ
এডুমিগ -এর জার্মানিতে উচ্চশিক্ষা সেমিনার ২১, ২২, ২৩ অক্টোবর। নগরীর ও আর নিজাম রোডে অবস্থিত উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ কনসালটেন্সির উদ্যোগে আগামী ২১ অক্টোবর সোমবার ঢাকার উত্তরায় সীশেল রেসিডেন্সের সেমিনার হলে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত, ২২ অক্টোবর মঙ্গলবার ফার্মগেটের খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউটের ৫ম তলার ট্রেইনিং হলে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং আগামী ২৩ অক্টোবর বুধবার চট্টগ্রামের শহীদ সাইফুদ্দিন খালেদ রোডে অবস্থিত ইন্সটিটিউশন অভ ইঞ্জিনিয়ার্সের সেমিনার হলে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে আয়োজিত হতে যাচ্ছে জার্মান উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ‘জার্মান এডুকেশন এক্সপো’। সেমিনারগুলোতে জার্মানির খ্যাতনামা প্রতিষ্ঠান আন্ডা স্প্রাশুলের প্রতিনিধি রেনে যোয়েল রিমাসসা ও নাতাশা কেলজেক উপস্থিত থেকে জার্মানিতে উচ্চশিক্ষা ও জার্মান ভাষা...
বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কিছু পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কিছু পরামর্শ

Cover Story, Education, স্কলারশিপ
আমি প্রায়ই ফেসবুকে কিছু মেসেজ ও কল পাই। তাঁদের একটা অংশ জানতে চান, কীভাবে বিদেশে পড়তে যাওয়া যেতে পারে। কোন এডুকেশন কনসালট্যান্সি ফার্মের মাধ্যমে প্রক্রিয়া করা যেতে পারে। এডুকেশন কনসালট্যান্সি ফার্মকে কত টাকা দিতে হতে পারে। টোটাল কত খরচ হবে ইত্যাদি। এসব জানতে চাওয়া মোটেই দোষের কিছু নয়। আমি যেহেতু বিদেশে থাকি ও বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ি, তাই জানতে চাইতেই পারে। তবে বলতেই হচ্ছে, আপনার যদি বিদেশে পড়াশোনা করার ইচ্ছে থাকে, তাহলে এডুকেশন কনসালট্যান্সি ফার্মের মাধ্যমে প্রক্রিয়া করানো বা কারও কাছ থেকে জানতে চাওয়াটা স্রেফ বোকামি। এর কারণ হচ্ছে আপনি যেই প্রশ্নগুলো করছেন, এর উত্তর ইন্টারনেট ঘেঁটেই বের করা যায়। এখন তো ইন্টারনেট সবার হাতে হাতে। আপনাকে প্রতিদিন বেশ কিছু সময় ইন্টারনেট ঘাঁটতে হবে। ইন্টারনেটে আপনি কী তথ্য জানতে চাইবেন? শুরু করবেন গুগল সার্চ দিয়ে। ধরুন, আপনি আমেরিকায় পড়তে যেতে চা...

আমি যেভাবে আইইএলটিএস এ ৯/৯ পেলাম

Cover Story, Education, স্কলারশিপ
ফ্রক পরা ছোট্ট এক মেয়ে ও তার শৌখিন বাবার গল্প শুনুন। মেয়ের বয়স যখন মাত্র কয়েক মাস, তার ‘পাপা’ ঘটাল এক কাণ্ড। রেলস্টেশনের বইয়ের দোকানে পেয়ে গেল কিছু ইংরেজি ক্ল্যাসিক বইয়ের সংক্ষেপিত, ছবিওয়ালা বই; ব্যস, বাড়ি নিয়ে চলল। ওইটুকুন মেয়ে কি শার্লক হোমস, ফ্র্যাঙ্কেনস্টাইন বা গ্রেট এক্সপেকটেশনস পড়তে পারবে? ছবি দেখেও কি কিছু বুঝবে? পাপা বলল, ‘বোঝার বয়স তো আসবেই একসময়।’ ওদিকে আম্মুও শুরু করল ভাষা শেখানোর তোড়জোড়। প্রতিটি জিনিস দেখিয়ে প্রথমে শেখাত তার বাংলা নাম, তারপর ইংরেজি। দেখা গেল, সেই মেয়েটি ক্লাস ফাইভে উঠতে না উঠতেই দুই ভাষাতেই অনেক বই পড়ে ফেলেছে। বাড়িতে যখন প্রথম কম্পিউটার এল, পাপা তখন মহা উৎসাহে শিখতে বলল ‘টাইপিং’। মেয়ে যখন মোটামুটি টাইপ করা শিখে ফেলল, তখন নতুন নির্দেশনা—প্রতিদিন কিছু না কিছু লেখা চাই। বেড়াতে গেছ? কী দেখেছ, কী কী করলে, কার সঙ্গে গেলে, যাত্রাপথে কী কী ঘটনা ঘটল—ঝটপট ইংরেজিতে লিখ...
ভারতে স্কলারশিপ : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য

ভারতে স্কলারশিপ : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য

Career, Cover Story, Education, স্কলারশিপ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতে স্কলারশিপ সমূহের তালিকা। প্রতি বছর ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ভারত ও বাংলাদেশে পড়ালেখার জন্য বিভিন্ন স্কিমে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিপুলসংখ্যক স্কলারশিপ প্রদান করে থাকে। স্কলারশিপগুলো নিন্মরূপ:   ১. আইসিসিআর স্কলারশিপসমূহ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স (আইসিসিআর) ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কোর্স গ্রহণে নিম্নোক্ত স্কলারশিপসমূহ প্রদান করে: ক. ইন্ডিয়া স্কলারশিপ স্কিম; খ. বাংলাদেশ স্কলারশিপ স্কিম; গ. সার্ক স্কলারশিপ স্কিম; ঘ. কমনওয়েলথ স্কলারশিপ স্কিম; এবং ঙ. আয়ুশ স্কলারশিপ স্কিম।   ভারতে স্কলারশিপ স্কিম যুব বিশেষত বাংলাদেশের তরুণ শিক্ষার্থী বিনিময় বৃদ্ধির ভারতীয় প্রচেষ্টার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকা সফরকালে মর্যাদাপূর্ণ ইন্ডিয়া স্কলারশিপ স্কিম ঘোষণা করেন। সেই সূত্রে আইসিসি...
স্নাতক শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংক বৃত্তি ২০১৯

স্নাতক শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংক বৃত্তি ২০১৯

Cover Story, Education, স্কলারশিপ
২০১৭ কিংবা ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় পাশ করা যেসব শিক্ষার্থী বর্তমানে স্নাতক পড়াশোনা করছে, তাদেরকে শিক্ষা বৃত্তি দেবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। এ বৃত্তির জন্য আবেদন করতে হলে- শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ ৯.০ হতে হবে। শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় ১০,০০০ টাকা বা তারও কম হতে হবে। যেসব শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠান বা উৎস থেকে ইতোমধ্যে বৃত্তি পেয়েছে/পাচ্ছে, তারা প্রাইম ব্যাংকের বৃত্তির জন্য আবেদন করতে পারবে না। বৃত্তির আবেদন পাঠাতে হবে ১৬ মে ২০১৯ তারিখের মধ্যে এই ঠিকানায় : প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, বাড়ি নং-১০ (২য় তলা), রোড নং-১৯/এ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩। আবেদনের নিয়ম ও অন্যান্য তথ্য বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।...
যুক্তরাষ্ট্রের ৭ বিশ্ববিদ্যালয়ে ডাক পেলেন এই শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের ৭ বিশ্ববিদ্যালয়ে ডাক পেলেন এই শিক্ষার্থী

Cover Story, স্কলারশিপ
  যুক্তরাষ্ট্রের ৭ বিশ্ববিদ্যালয়ে ডাক পেলেন এই শিক্ষার্থী মাত্র ১৭ বছর বয়সেই এক আশ্চর্যজনক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সিমোন নুরালি । আর এতেই গোটা বিশ্বের নজর ঘুরে গিয়েছে তার দিকে। একটি-দু'টি নয়, সাতটি আমেরিকান বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার জন্য তার আবেদনপত্র গ্রহণ করেছে। তার মধ্যে রয়েছে ডার্টমাউথ কলেজ এবং ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার মতো আইভি-লিগের স্কুলও। আর এতেই ব্যপক মুশকিলে পড়েছে সিমোন। এখন সিমোন বুঝতে পারছেন না কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তিনি। বার্কলের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, জনস হপকিন্স ইউনিভার্সিটি, ইমোরি ইউনিভার্সিটি, জর্জ টাউন ইউনিভার্সিটি এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি- বিকল্প নিয়ে অথৈ জলে পড়েছেন তিনি। আসলে ৯ বছর বয়স থেকেই ‘এ’ গ্রেড পেয়ে এসেছেন সিমোন।   সিমোন নুরালি বলেন, ‘এর মধ্যে কোনও রহস্য নেই। পুরো প্রক্রিয়াটিই নিজেকে খোঁজার প্রক্রিয়া।’ পি...
উচ্চশিক্ষায় চীন :  নতুন পথ স্পট এডমিশন

উচ্চশিক্ষায় চীন : নতুন পথ স্পট এডমিশন

Education, স্কলারশিপ
উচ্চশিক্ষায় চীন নতুন পথ। এই পথে এখন অনেকেই পা বাড়িয়েছেন। তারা পাচ্ছেনও নতুন নতুন ধারণা ও বৃত্তি। ফলে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে উচ্চ শিক্ষায় চীন। ‘বিগত বছরগুলোতে উচ্চশিক্ষা গ্রহণের গন্তব্য হিসেবে চীন বাংলাদেশের ছাত্র- ছাত্রীদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। প্রযুক্তি ও বাণিজ্য দিয়ে সারাবিশ্বে রাজত্বকারী চীন এখন উচ্চ শিক্ষা গ্রহণের লক্ষ্য হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করছে বলেও নানান তথ্য মিলেছে। বিভিন্ন ভাবে জানাগেছে চীনে উচ্চ শিক্ষা গ্রহণের স্বপ্নপূরণে ‘ফেইথ ওভারসিজ লি.’ দীর্ঘদিন যাবত সঠিক তথ্য ও দিক নির্দেশনা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর মহাখালীতে হোটেল অবকাশ এ অনুষ্ঠিত হলো চীনের খ্যাতনামা ‘সানশি বিশ্ববিদ্যালয়ের ‘স্পট এডমিশন প্রোগ্রাম’ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানশি বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ অফিসের ডিন ড. লি হুয়া এবং বায়োমেডিকেল...
জার্মানিতে উচ্চশিক্ষা : আগ্রহীদের জন্য ওয়েবসাইট

জার্মানিতে উচ্চশিক্ষা : আগ্রহীদের জন্য ওয়েবসাইট

Cover Story, Education, স্কলারশিপ
জার্মানিতে উচ্চশিক্ষা : আগ্রহীদের জন্য ওয়েবসাইট অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, প্রিন্সটন - বিলেত-আমেরিকার এই সব নামী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কে না দেখে? সেই স্বপ্ন পূরণ না হলে রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের অনেক শিক্ষা প্রতিষ্ঠান৷ প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য জার্মানিতে আসে তবে নিজের পকেটের টাকা খরচ করে বিদেশে পড়তে যাওয়ার সাধ্য সবার কি আছে? শুধু বিশাল অঙ্কের টিউশন ফি নয়, বিদেশে থাকা-খাওয়ার খরচও কম নয়৷ তাই গত কয়েক বছরে অনেক ছাত্রছাত্রীই জার্মানি পাড়ি দিচ্ছে, কারণ এখনো এদেশে বেশীর ভাগ ক্ষেত্রেই প্রায় বিনামূল্যে উচ্চশিক্ষা পাওয়া যায়৷ আরও কি সুবিধা রয়েছে জার্মানিতে? কোথায়ই বা পাওয়া যাবে সেই সব তথ্য? জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, কিন্তু এটা এমন একটা বিষয়, যা কখনোই পুরানো হবে না৷ আর একটা সমস্যা হল, প্...