স্কলারশিপ Archives - Page 2 of 3 - Mati News
Wednesday, March 25

স্কলারশিপ

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক যাবতীয় তথ্য

মালয়েশিয়ার ভিসা কীভাবে পাবেন

মালয়েশিয়ার ভিসা কীভাবে পাবেন

Education, স্কলারশিপ
সামর্থ্য থাকলেই সবার ইচ্ছা হয় চোখ মেলে বিশ্বের সৌন্দর্যকে উপভোগ করতে। তবে ইচ্ছা ও সামর্থ্য থাকলেই হয় না। সবার আগে প্রয়োজন হয় যে দেশে যাবেন সেদেশের সরকারের অনুমোদন পত্র বা ভিসা। আর এ ভিসা পেতেই ভ্রমণকারীকে পড়তে হয় সবচেয়ে বেশি ঝামেলায়। তাই জেনে নিতে পারেন ভ্রমণ পিয়াসুদের জন্য প্রথম পছন্দের দেশ মালয়েশিয়ার ভিসা পাওয়ার উপায়। মালয়েশিয়া সরকার প্রধানত দু’ধরনের ভিসা দিয়ে থাকে। এর মধ্যে প্রথমটি হলো রেফারেন্স ছাড়া ভিসা (বি ডব্লিউ টি আর)। বিভিন্ন দেশে মালয়েশীয় মিশন থেকে এ ধরনের ভিসা ইস্যু করা হয়। এ ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ দিন অবস্থানের অনুমতি দেয়া হয়।মেয়াদ বৃদ্ধির কোন সুযোগ নেই। এ ভিসার জন্য আবেদন করার আগেই ভ্রমণকারীকে ফেরার টিকেট কাটতে হবে। তবে মালয়শিয়া ভ্রমণের পর অন্য দেশে যাওয়ার পরিকল্পনা থাকলে সে দেশে যাওয়ার বিমান টিকেট থাকলে হবে। দ্বিতীয়ত, রেফারেন্সসহক দেওয়া ভিসা (বি ডব্লিউ আর)। মালয়েশী...
কানাডায় পড়তে আগ্রহীদের জন্য জরুরি তথ্য

কানাডায় পড়তে আগ্রহীদের জন্য জরুরি তথ্য

Education, স্কলারশিপ
কানাডায় স্টুডেন্ট হিসেবে পড়তে যেতে অনেকেই আগ্রহী। উচ্চমাধ্যমিক পাস করার সঙ্গে সঙ্গেই অনেক শিক্ষার্থী কানাডার বিভিন্ন কলেজগুলোতে আবেদন করে থাকেন। কানাডায় পড়াশোনা শেষ করে যারা ওখানেই স্থায়ী হতে চান, তাদের জন্য খুঁটিনাটি বেশকিছু তথ্যের সমন্বয়ে আজকের এই লেখনী। ল্যাঙ্গুয়েজ কোর্স: কানাডায় নিজ খরচে স্টুডেন্ট ভিসায় আসা একজন 'স্টুডেন্ট' এর জন্য আইইএলটিএস করা না থাকলে অথবা আইইএলটিএসের স্কোর ভিসার সময় প্রদান না করা হলে তাকে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স মূল কোর্সের সঙ্গে সাধারণত বাধ্যতামূলক করে দেয়া হয়। অর্থাৎ, তাকে কানাডায় এসে কলেজের মূল কোর্স শুরুর আগে কয়েক সেমিস্টার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পর ওই স্টুডেন্ট মূল কোর্সে ঢুকতে পারবে। খরচের হিসাব: কানাডার কলেজগুলোতে সাবজেক্টভেদে প্রতি সেমিস্টার কোর্স ফি প্রায় ৮-১০ হাজার ডলার। বই কেন...
কানাডা স্টুডেন্ট ভিসা খরচ ২০১৮

কানাডা স্টুডেন্ট ভিসা খরচ ২০১৮

Education, স্কলারশিপ
কানাডার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু? আপনি কি জানেন, গেল বছরে বাংলাদেশ থেকে কানাডার স্টুডেন্ট ভিসার সাফল্যের হার কত ছিল? কানাডার ইমিগ্রেশন, রিফুজি এবং সিটিজেনশিপ IRCC(EDW) তথ্য মতে, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত থেকে সর্বোচ্চ ৬৮% ভিসা সাকসেস রেট হলেও বাংলাদেশের ক্ষেত্রে শতকরা ভিসার হারও নেহায়েত কম নয় বরং এটি বেশ ঈর্ষনীয়। শতকরা হিসাবে ১০০ জনের মধ্যে ৪৬ জন ভিসা প্রত্যাখ্যান হলেও ৫৪ জন ভিসা পায় যা দক্ষিণ এশিয়ান দেশগুলোর মধ্যে দ্বিতীয়। পাকিস্তানের ক্ষেত্রে এ হার ছিল ২৪%, নেপাল ১৭% এবং আফগানিস্তান মাত্র ৮%! ভিসা সাকসেস রেটের দিক দিয়ে শতভাগ সাফল্য লাভ করা একমাত্র দেশটি হচ্ছে মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতার। এক্ষেত্রে জাপানের ভিসার শতকরা হার ছিল ৯৮%, লুক্সেমবার্গ এবং অষ্ট্রিয়ার ভিসার হার ৯৭%, দক্ষিন কোরিয়া ৯৬%, ওমান, মেক্সিকো, সুইডেন, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স এবং বার্বাডোসের ক্ষেত্রে এ ভিসা হার ৯৪%! ...
যে কারণে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাবেন

যে কারণে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাবেন

Education, স্কলারশিপ
অস্ট্রেলিয়া একটি দ্বীপ মহাদেশ। এটি এশিয়ার দক্ষিণ-পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। কাছের তাসমানিয়া দ্বীপ নিয়ে এটি কমনওয়েল্থ অফ অস্ট্রেলিয়া গঠন করেছে। দেশটির উত্তরে তিমুর সাগর, আরাফুরা সাগর। পূর্বে প্রবাল সাগর এবং তাসমান সাগর; দক্ষিণে ও পশ্চিমে ভারত মহাসাগর। দেশটি পূর্ব-পশ্চিমে প্রায় ৪০০০ কিমি এবং উত্তর-দক্ষিণে প্রায় ৩৭০০ কিমি দীর্ঘ। অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ, কিন্তু ৬ষ্ঠ বৃহত্তম দেশ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। সিডনী বৃহত্তম শহর। দুইটি শহরই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত। এছাড়াও অস্ট্রেলিয়ার অন্যান্য বড় বড় শহরগুলির নাম হচ্ছে, সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, এডেলেইড, তাসমানিয়া, ডারউইন, পার্থ, গোল্ডকোষ্ট। অ্ট্রেলিয়ার অর্থনীতির প্রায় ৭০ ভাগ সেবা খাত। তবে রপ্তানির সিংহভাগ খনন শিল্প ও কৃষিখাত থেকে আসে। অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হলো অস্ট্রেলীয় ডলার। শক্...
অস্ট্রেলিয়ায় পড়তে হলে কীভাবে কী করতে হয়

অস্ট্রেলিয়ায় পড়তে হলে কীভাবে কী করতে হয়

Cover Story, Education, স্কলারশিপ
বিদেশে উচ্চশিক্ষার আশা নিয়ে অনেক শিক্ষার্থীই দেশের বাইরে পড়াশোনার সুযোগ খোঁজেন। বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা বেশ জনপ্রিয়। তবে শুধু বাংলাদেশে নয়, উচ্চশিক্ষা গ্রহণের দিক থেকে অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের তৃতীয় জনপ্রিয়তম দেশ। বিশ্বের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে অস্ট্রেলিয়ায়। তুলনামূলক অন্যান্য সমমানের দেশের তুলনায় কম খরচে এমন শান্তিপূর্ণ একটি দেশে মানসম্মত শিক্ষার কারণে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে দেশটি প্রতিবছর হাতছানি দেয় হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থীকে। তবে অস্ট্রেলিয়ায় পড়তে আসার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক খেয়ালে রাখতে হবে। প্রস্তুতি নিতে হবে পরিকল্পনা করে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসাতে আবেদন করার আগে আবেদনকারীকে কয়েকটি দিক থেকে প্রস্তুতি নেওয়া উচিত। স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়াতে আসতে হলে উদ্দেশ্য অবশ্যি শিক্ষাই হতে হবে। এর ব্যতিক্রম ভাবনা নিয়ে এ ভিসায় আ...
যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চাও তাদের জন্য সাতটি টিপস

যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চাও তাদের জন্য সাতটি টিপস

Education, স্কলারশিপ
বাংলাদেশে অনেকেই বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে আগ্রহী। কিন্তু আগ্রহের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। সেসব বিষয় নিয়েই আমার এই লেখা। আশা করি অনেকের কাজে আসবে। আপডেটেট থাকুন: একসময় বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক সচ্ছলতাই মুখ্য বিষয় ছিল। কেবল উচ্চবিত্তের সন্তানেরাই এ নিয়ে ভাবত। কিন্তু এখন কেবল অর্থ থাকলেই সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। বিভিন্ন দেশের শিক্ষার মান, সুযোগ সুবিধা, চাহিদা, ভবিষ্যৎ প্রাপ্তি ইত্যাদি বিষয় প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই আপডেটেট থাকা জরুরি। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ে গত বছরের চাহিদা অনুযায়ী একটা আবেদন করলেন, কিন্তু এ বছর তা পরিবর্তিত হয়ে গেল। আপনি সুযোগ হারাতে পারেন। কিংবা গত বছর আপনার কাঙ্ক্ষিত বিষয়ে স্কলারশিপ ছিল না, যা এ বছর আছে। না জানার কারণে আপনি সুযোগ হারাতে পারেন। তাই নিয়মিত যোগাযোগ রাখুন অনলাই...
বিদেশে উচ্চশিক্ষার জন্য কিছু জরুরি পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষার জন্য কিছু জরুরি পরামর্শ

admission, Education, টিপস, স্কলারশিপ
১. সিদ্ধান্ত বিদেশে উচ্চশিক্ষার জন্য ‘অর্থ’ ও ‘মেধা’ দুটোই দরকার। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থী কাঙ্ক্ষিত বিষয়ে অধ্যয়নের যোগ্য কি না। বিদেশে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হলেই কেবল বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করা উচিত। বৃত্তিপ্রাপ্তির মাধ্যমেও উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ পাড়ি দিতে পারেন। সে ক্ষেত্রে পড়াশোনার খরচ না লাগলেও থাকা-খাওয়া ও আনুষঙ্গিক খরচ বহনের সামর্থ্য থাকতে হবে। বৃত্তি নিয়ে যাবেন, না নিজ খরচে যাবেন, তা নিশ্চিত হয়েই পরবর্তী পদক্ষেপ নিন। অনেকে শুধু কাজের জন্য বিদেশে পড়তে যেতে চান। আগে সিদ্ধান্ত নিন, আপনি আসলেই উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন কি না? ২. বিষয় ও দেশ নির্বাচন চাহিদাসম্পন্ন বিষয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা দেয় এমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বিষয় নির্বাচনে সতর্কতাও জরুরি। কারণ বিদেশে চাহিদা আছে এমন অনেক বিষয়ের চাহিদা আমাদের দেশে তেম...
সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি-২০১৮

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি-২০১৮

Cover Story, Education, স্কলারশিপ
‘শিক্ষাবৃত্তি-২০১৮’ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোনালী ব্যাংক । সিএসআর (CSR) কার্যক্রমের আওতায় প্রতি বছর শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে সোনালী ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। ২ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে http://sonalibank.com.bd/csr ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন সম্পর্কিত দরকারি ওই সময়ে সাইটটিতেই দেওয়া থাকবে।...
যুক্তরাষ্ট্রে বিদেশি পড়ুয়াদের সংখ্যা কমছে

যুক্তরাষ্ট্রে বিদেশি পড়ুয়াদের সংখ্যা কমছে

Education, স্কলারশিপ
টানা দ্বিতীয় বছরের মত যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের পড়তে যাওয়ার হার নিম্নমুখী। বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে লেখাপড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা কড়া বিধিনিষেধ এর অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এর বার্ষিক জরিপ অনুযায়ী, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থী ভর্তির হার গত শিক্ষাবর্ষের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ কমে গেছে। এজন্য বিভিন্ন কারণের কথা উল্লেখ করা হয়েছে। ‍যার মধ্যে অন্যতম ট্রাম্প প্রশাসনের ভিসা আবেদন এবং অভিবাসন কৌশল পরিবর্তন। অভিবাসন বিশেষজ্ঞরা বলেন, ভিসা আবেদন এবং অভিবাসন প্রক্রিয়া কঠিন হয়ে পড়ায় বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশুনার আগ্রহ হারাচ্ছে। এছাড়া, মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে লেখাপড়ার খরচ অনেক বেড়ে গেছে। সেই তুলনায় কানাডা ও ই...
যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন :  যা যা লাগবে

যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন : যা যা লাগবে

Education, স্কলারশিপ
যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন গ্রহণ শুরু হয় নভেম্বর থেকে। আবেদন করার সুযোগ থাকে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত। সফল শিক্ষার্থীরা আগস্ট–সেপ্টেম্বর থেকে (Fall Session) তাদের কার্যক্রম শুরু করেন। আবেদনের জন্য যা যা প্রয়োজন: ১. স্টেটমেন্ট অব পারপাস (SOP) ২. সুপারিশপত্র (Recommendation Letter) ; দুই থেকে তিনটি। ৩. টোফেল (TOFEL) স্কোর। ৪. জিআরই (GRE) স্কোর (বেশির ভাগ স্কুলেই আবশ্যক)। ৫. জিআরই সাবজেক্ট স্কোর (বেশির ভাগ স্কুলেই আবশ্যক নয়। তবে উৎসাহিত করা হয়)। ৬. ট্রান্সক্রিপ্ট (Transcript) ও সিভি (CV) ৭. ডাইভার্সিটি স্টেটমেন্ট (Diversity Statement)। কোনো কোনো স্কুলে চাওয়া হয়। ৮. আবেদন ফি (Application Fee) সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যে যে স্কুলে আবেদনের লক্ষ্য নেবেন, সে সে স্কুলগুলো ওয়েবসাইটে গিয়ে সময় নিয়ে সকল নির্দেশনা সঠিকভাবে পড়া। বিভিন্ন স্কুলে ভর্তির আবেদনের জন্য কম-বেশি...
কানাডায় উচ্চশিক্ষার সুযোগ

কানাডায় উচ্চশিক্ষার সুযোগ

Education, স্কলারশিপ
কানাডা একটি উন্নত দেশ। দেশটির প্রায় ৯৯ ভাগ মানুষই শিক্ষিত। বিশ্বে কোয়ালিটি এডুকেশন বললেই সবার প্রথমে আসে কানাডার নাম। দেশটিকে শিক্ষার ক্ষেত্রে সুপার পাওয়ার বলা হয়। বিশ্বে প্রায় ২৬ হাজারের বেশি ইউনিভার্সিটি আছে। বিশ্বে টপ এক হাজার ইউনিভার্সিটির মধ্যে কানাডাতে আছে ২৬টি। আজকে আমরা জানবো কানাডার শিক্ষা পদ্ধতি সম্পর্কে- কানাডিয়ানরা জন্মগতভাবে অনেকটাই মার্জিত ও শান্তিপ্রিয়। কানাডিয়ান শিশুদের শিক্ষা জীবন শুরু হয় কিন্ডারগার্টেন থেকে, যখন তাদের বয়স সাধারণত ৪-৫ বছর থাকে। আর গ্রেড-১ শুরু হয় যখন তাদের বয়স থাকে ৬ বছর, যা বাধ্যতামূলক। গ্রেড-১ পাস করার পর তারা চলে যায় গ্রেড-১২ তে, যেটা মোটামুটি ১৭ বা ১৮ বছর। যাকে বলা হয় সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা বা হাইস্কুল ডিপ্লোমা। আবার অনেকে গ্রাজুয়েশন সার্টিফিকেটও বলে থাকে। সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা সফলভাবে শেষ করার পর চলে যায় পোস্ট সেকেন্ডারি এডুকেশনে। কানাডাত...
আইইএলটিএস দেওয়ার কথা ভাবছেন? দেখে নিন নমুনা প্রশ্নপত্র

আইইএলটিএস দেওয়ার কথা ভাবছেন? দেখে নিন নমুনা প্রশ্নপত্র

Education, Study, স্কলারশিপ
বিদেশে উচ্চশিক্ষার আগে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট বা আইইএলটিএস-এ অংশ নিতে হয়। আইইএলটিএসের ২টি মড্যুল (module) আছে- একাডেমিক ও জেনারেল। এর মধ্যে প্রার্থীদের একটি মডিউলের পরীক্ষায় অংশ নিতে হয়। শিক্ষার্থীদের বেলায় একাডেমিক মডিউলটি প্রযোজ্য। এ পরীক্ষা হয় চারটি অংশে- লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। আইইএলটিএস পরীক্ষা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরির জন্য শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক মড্যুল’ পরীক্ষার একটি নমুনা (sample) প্রশ্ন কাঠামো দেওয়া হলো- Sample Question of IELTS (Academic Module) 1. Listening test Section 1. A person was inquiring about having an event at a hotel. The questions were about the date, number of participants, menu, room price, and types of tables. Section 2. About a work-related seminar. Questions: short-answer questions about the kind of information th...
ইউরোপ : টিউশন ফি ছাড়াই উচ্চশিক্ষা

ইউরোপ : টিউশন ফি ছাড়াই উচ্চশিক্ষা

Education, স্কলারশিপ
যে কারণে ইউরোপ স্কলারশিপে টিউশন ফি ছাড়া পড়ার সুযোগও আছে অনেক ইউরোপীয় দেশে। পড়াশোনার পাশাপাশি আছে খণ্ডকালীন কাজের সুযোগ। এ ছাড়া ইউরোপের বেশির ভাগ দেশেরই শিক্ষাব্যবস্থা ও পাঠদান পদ্ধতি আন্তর্জাতিক মানের, যা সারা বিশ্বেই গ্রহণযোগ্য। কোন দেশে কী বিষয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের পরই বিদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় আছে জার্মানি, সুইডেন, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, স্পেন, গ্রিস, বেলজিয়াম, ডেনমার্ক, পোল্যান্ড ও সুইজারল্যান্ড। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে দেশ ও বিষয়ভেদে ব্যাচেলর স্তরে পড়াশোনা করতে হয় তিন থেকে চার বছর। চাহিদা আছে এমন সব বিষয়েই পড়তে পারবেন ইউরোপে। ভর্তি কবে, কখন, কিভাবে বছরে দুই থেকে তিনবার আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পান। সেশন শুরু হওয়ার অন্তত দুই থেকে তিন মাস আগে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হয়। আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ আবেদন করতে হয়। আবে...
আমেরিকায় পড়তে টোফেলে ভালো স্কোর লাগবেই

আমেরিকায় পড়তে টোফেলে ভালো স্কোর লাগবেই

Education, স্কলারশিপ
অনেকেরই কাছে স্বপ্নের দেশ আমেরিকা। দেশটিতে উচ্চশিক্ষার মাধ্যমে আছে এ স্বপ্নপূরণের সুযোগ। আমেরিকার বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ শুরু হয় আগস্ট-সেপ্টেম্বরে। যদিও কিছু কিছু প্রতিষ্ঠান জানুয়ারি ও মার্চ সেশনেও বিদেশি শিক্ষার্থী ভর্তি করে থাকে। মনে রাখবেন, আমেরিকায় ভর্তির ক্ষেত্রে এ তিনটি যোগ্যতা থাকতেই হবে_ভালো একাডেমিক ফল, আর্থিক সচ্ছলতা এবং ইংরেজিতে দক্ষতা। টোফেল লাগবেই আমেরিকায় ভর্তির ক্ষেত্রে ভাষা দক্ষতার সনদ হিসেবে অবশ্যই ভালো টোফেল স্কোর থাকতে হবে। পাশাপাশি কোর্সভেদে স্যাট, জিমেট, জিআরই পরীক্ষাও দিতে হতে পারে। আবেদনের ক্ষেত্রে সাধারণত দরকার পড়বে পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি, টেস্ট স্কোর (টোফেল, স্যাট ইত্যাদি), সুপারিশপত্র, আবেদন ফি, আর্থিক সচ্ছলতার কাগজপত্র। আবেদন জেনেশুনে আবেদনপত্র পাঠানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির যোগ্যতা বিবেচনা করে ফিরতি চিঠিতে শিক্ষার্থীর...
বিদেশে উচ্চশিক্ষা : তুরস্কে টিউশন ফি অনেক কম

বিদেশে উচ্চশিক্ষা : তুরস্কে টিউশন ফি অনেক কম

Education, স্কলারশিপ
উচ্চশিক্ষার লক্ষ্যে প্রতিবছর ইউরোপ-এশিয়ার বিপুলসংখ্যক শিক্ষার্থী পাড়ি জমাচ্ছে ইউরোপের অন্যতম মুসলিম দেশ তুরস্কে। তুলনামূলক কম টিউশন ফি হলেও আন্তর্জাতিক মানের শিক্ষাদান করছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। চাহিদাসম্পন্ন সব বিষয়েই পড়ার সুযোগ আছে তুরস্কে। কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি আবেদন ও আনুষঙ্গিক তথ্য জেনে নিন ভালো করে। অনলাইন থেকে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সামিনেশন’ ফরম সংগ্রহ করতে হবে। তারপর নির্দেশিত নিয়মে আবেদন পাঠাতে হবে। তুরস্কের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যম ইংরেজি। আইইএলটিএসে অন্তত ৫ দশমিক ৫০ আছে এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভিসা আবেদন কোথায় করবেন ভর্তি আবেদনের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে অফার লেটার হাতে পেলেই ভিসার জন্য আবেদন করতে হয়। স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সামিনেশন...