নানজিবা তোরসা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’
সারা দেশ থেকে ৩৭ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ–২০১৯’ হলেন রাফা নানজিবা তোরসা । প্রতিযোগিতায় প্রথম রানারআপ ফাতিহা খালুদ মায়ামি ও দ্বিতীয় রানারআপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা। শুক্রবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালে আলোঝলমলে মঞ্চে তাঁদের নাম ঘোষণা করা হয়।
তোরসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছবি: শফিক আল মামুনচূড়ান্ত আসরে সর্বশেষ সেরা ১২ প্রতিযোগীর মধ্যে থেকে চূড়ান্ত ছয়জনকে নির্বাচিত করা হয় প্রথমে। তাঁরা হলেন সুমাইয়া সানজিন, জান্নাতুল ফেরদৌস মেঘলা, রাফা নানজিবা তোরসা, প্রিয়ন্তী উর্বি, ফাতিহা খালুদ মিয়ামি ও নিশা চৌধুরী।
এরপর ছয়জন থেকে সেরা তিনজন রাফা নানজিবা তোরসা, জান্নাতুর ফেরদৌস মেঘলা, ফাতিহা খালুদ মায়ামিকে নির্বাচন করেন বিচারকেরা। তোরসার মাথায় সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দে...













