Entertainment Archives - Page 19 of 74 - Mati News
Monday, March 9

Entertainment

এবার ডিজিটাল দুনিয়া মাতাতে আসছেন জ্যাকুলিন ফার্নান্দেজ

এবার ডিজিটাল দুনিয়া মাতাতে আসছেন জ্যাকুলিন ফার্নান্দেজ

Cover Story, Entertainment
এবার ডিজিটাল দুনিয়া মাতাতে আসছেন জ্যাকুলিন ফার্নান্দেজ বড়পর্দার পর এবার ডিজিটাল দুনিয়া মাতাতে আসছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। নেটফ্লিক্সের জন্য তৈরি ‘মিসেস সিরিয়াল কিলার’ নামক অরিজিনাল ফিল্মে দেখা যাবে অভিনেত্রীকে। বুধবার নেটফ্লিক্সের তরফে প্রকাশ করা হয় এই খবর। ‘মিসেস সিরিয়াল কিলার’-এ কেমন লাগবে জ্যাকুলিনকে দেখতে? তা খোলাসা করলেন অভিনেত্রী নিজেই। এদিন নিজের সোশ্যাল মিডিয়া সাইটে একজোড়া লুক প্রকাশ করেন তিনি। সাদা-কালো ছবি। মাথায় স্কার্ফ। স্থির চাহনি। যেন তার অতলে লুকিয়ে রয়েছে কোনও গভীর রহস্য। একেবারে লেডি সিরিয়াল কিলার! ‘মিসেস সিরিয়াল কিলার’ পরিচালনা করেছেন ফারহা খানের স্বামী শিরীশ কুন্দের এবং প্রযোজনা করেছেন ফারহা খান। চলতি বছরের শেষের দিকে নেটফ্লিক্স প্লাটফর্মে মুক্তি পাচ্ছে জ্যাকুলিন অভিনীত ‘মিসেস সিরিয়াল কিলার’। ধারাবাহিকভাবে খুনের জন্য ধরা পড়েছেন জ্যাকুলিনের স্বামী, যিনি আপা...
খুনের রহস্য উদঘাটন করবেন পপি

খুনের রহস্য উদঘাটন করবেন পপি

Cover Story, Entertainment
‘অল্প কাজ দিয়েই দর্শকের হৃদয়ে বেঁচে থাকতে চাই’ : পপি নায়িকা পপি সম্প্রতি সিলেটে টানা কয়েকদিন একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। এখানে আরো অভিনয় করেছেন রিয়াজ, নিপুণ, মনির খান শিমুলসহ অনেকে। এটি নির্মাণ করেছেন তৌহিদ মিটুল। এর আগে ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা পান পপি। নতুন এই ওয়েব সিরিজ নিয়েও বেশ আশাবাদী তিনি। এ কাজটির বিষয়ে পপি বলেন, দর্শকরা গোয়েন্দা গল্প দেখতে খুব পছন্দ করেন। যেমন শার্লক হোমস, ব্যোমকেশ বা ফেলুদার কাহিনীগুলো পর্দায় দেখার পর বেশিরভাগ দর্শকই পছন্দ করেছেন। ঠিক তেমনি এবারই প্রথম এমন চরিত্রে কাজ করলাম, যা অন্য কাজ থেকে আলাদা। একজন নারী গোয়েন্দার চরিত্রে দর্শক আমাকে এবার দেখতে পাবেন। এর কাহিনী নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী আরো বলেন, রেকর্ড পরিমাণ চা উৎপাদন করে দেশের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষে আসে উদয়ন টি-স্টেট। ...
তেলেগু নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছি : মেঘলা

তেলেগু নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছি : মেঘলা

Cover Story, Entertainment
  তেলেগু নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছি : মেঘলা বছর শুরুতেই মুক্তি পায় বাংলাদেশি মডেল-অভিনেত্রী মেঘলা মুক্তা অভিনীত তেলেগু ছবি ‘সাকালাকালা ভাল্লাভুডু’। দক্ষিণের দর্শকেরা গত ফেব্রুয়ারি জুড়ে দেখেছে এই ছবিটি। এরপর তেলেঙ্গনা ও বেশকিছু প্রদেশের সিনেমা নির্মাতারা এখন নিজেদের সিনেমায় নায়িকা হিসেবে মেঘলাকে চান। এদিকে সম্প্রতি এই নায়িকার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টও ভেরিফাইড হয়েছে। তাই সবকিছু মিলে বেশ উচ্ছ্বসিত তিনি। তিনি জানান, আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সম্প্রতি অফিসিয়ালি ভেরিফাইড হয়েছে। এতে আমি দারুণ খুশি। আর তেলেগু নতুন ছবিতে আমি চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছি। এখানে বৃষ্টি হচ্ছে তবে আবহাওয়াটা চমৎকার। দক্ষিণের অনেক নামকরা একজন নির্মাতা আমার নতুন এ ছবিটি পরিচালনা করছেন। গল্প রোমান্টিক। কাজটি নিয়ে আমি আশাবাদী। এদিকে বাংলাদেশের সিনেমাতেও মুক্তা পরিচিত নাম। যৌথ প্রযোজনার ...
বিয়েতে হ্যাটট্রিক করা বাংলাদেশি সেলিব্রেটিরা

বিয়েতে হ্যাটট্রিক করা বাংলাদেশি সেলিব্রেটিরা

Cover Story, Entertainment
বিয়েতে হ্যাটট্রিক করা বাংলাদেশি সেলিব্রেটিরা   তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এই নিয়ে অনেকে তার সমালোচনা করলেও শুভ কামনা জানিয়েছেন অনেকেই। তবে শুধু বলিউড, হলিউড বা শুধু কলকাতাতেই নয়। বাংলাদেশের অনেক সেলিব্রেটিও তিনবার করে বিয়েরে পিঁড়িতে বসে ছিলেন। জেনে নিন কোন কোন বাংলাদেশি সেলেব্রেটি বিয়ে দিয়ে হ্যাটট্রিক করেছিলেন। সমী কায়সার   পশ্চিম বঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোর সঙ্গে ১৯৯৯ সালে বিবাহবন্ধ আবদ্ধ হয়েছিলেন শমী কায়সার। কিন্তা নানা কারণে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে মাত্র দুই বছরে সম্পর্ক ভেঙে যায়। এরপর শমী কায়সার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ এ আরাফাতের সাথে। সেই সংসারও খুব বেশি দিন স্থায়ী হয়নি। জানা যায় রিঙ্গোর আগেও একবার বিয়ে হয়েছিলো এই জনপ্রিয় অভিন...
চোর বলিনি: শমী কায়সার

চোর বলিনি: শমী কায়সার

Cover Story, Entertainment
চোর বলিনি: শমী কায়সার নিজের দুটি স্মার্টফোন চুরি যাওয়ায় প্রায় অর্ধশত সংবাদকর্মীকে আধঘণ্টারও বেশি আটকে রেখেছেন অভিনেত্রী শমী কায়সার। এ সময় তিনি সাংবাদিকরা মোবাইল চুরি করেছে বলে অভিযোগ করেন এবং তার নিরাপত্তাকর্মীদের দিয়ে সংবাদকর্মীদের দেহ তল্লাশিও করান। এ সময় কেউ কেউ বের হতে চাইলে ‘চোর’ বলে ওঠেন শমী কায়সারের নিরাপত্তাকর্মী। এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন সংবাদকর্মীরা। ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানস্থলে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ ঘটনা ঘটে। প্রায় অর্ধশত ফটো ও ভিডিও ক্যামেরা এবং শতাধিক মানুষের সামনে চুরি হয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) প্রেসডেন্ট শমী কায়সারের দুটি স্মার্টফোন। আসলে কি ঘটেছিল? https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM  ...
নওশীনের বিরুদ্ধে ‘স্বামী ছিনতাই’য়ের অভিযোগ মিলার

নওশীনের বিরুদ্ধে ‘স্বামী ছিনতাই’য়ের অভিযোগ মিলার

Cover Story, Entertainment
নওশীনের বিরুদ্ধে ‘স্বামী ছিনতাই’য়ের অভিযোগ মিলার অভিনেত্রী নওশীনের বিরুদ্ধে ‘স্বামী ছিনতাই’য়ের অভিযোগ তুললেন মিলা। তার দাবি, নিজের সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন নওশীন। এর নেতিবাচক প্রভাব পড়ে তার পুরনো সংসারে। আজ বুধবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় এ নিয়ে মুখ খোলেন তিনি। বুধবারের সংবাদ সম্মেলনে নওশীন'র সঙ্গে গত জুনে মোবাইল ফোনে বিবাদের একটি রেকর্ড শোনান মিলা। তখনও ডিভোর্স হয়নি বলে জানান তিনি। মিলার অভিযোগ, ‘আমার স্বামীর সঙ্গে নওশীনের সম্পর্ক ছিল। তাদের ঘনিষ্ঠ ছবি হাতে পেয়ে নওশীনের স্বামী হিল্লোলকে জানানোর পরও কোনও সুরাহা হয়নি। উল্টো সাইবার ক্রাইমে আমার বিরুদ্ধে অভিযোগ করে তারা। পরে সাইবার ক্রাইম বিভাগ থেকে আমাকে বলা হয়, এসব নিয়ে প্রকাশ্যে কথা না বলাই ভালো। আমার প্রশ্ন হলো, নওশীন শোবিজের মেয়ে হয়ে শোবিজেরই আরেকজনের স্বামীর স...
ইরফানকে শিক্ষা দিল ফারিন !

ইরফানকে শিক্ষা দিল ফারিন !

Cover Story, Entertainment
ইরফানকে শিক্ষা দিল ফারিন ! ইন্টারনেটের কল্যাণে সবকিছু এখন মানুষের হাতের নাগালে। চাইলেই যেকোনো কিছু করা যায়। আর এই প্রজন্মের ছেলে-মেয়েরা ইন্টারনেটকে ঢাল হিসেবে ব্যবহার করে জড়িয়ে পড়ছে নানা সাইবার ক্রাইমে। না জেনে, না দেখে সোশ্যাল মিডিয়ার সুবাদে, তৈরি হচ্ছে নতুন নতুন প্রেমের সম্পর্ক। এমন সম্পর্কের পরিণতি কি খুব একটা ভালো হয়? এমনই এক সম্পর্কে জড়িয়ে এখন এর মজা হাড়েহাড়ে টের পাচ্ছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। আর তাকে এই শিক্ষা দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন ।   তবে বিষয়টি বাস্তবে নয়, এটি ঘটেছে নাটকে। সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে সম্পর্কে জড়ালে কী পরিণতি হতে পারে, এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘নেট লাভ’। রিন্টু পারভেজের পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন।   অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন, ‘ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে পরিচয় এখন স্বাভাবিক ...
ব্যয়বহুল মিউজিক ভিডিও আমাকে টানে না : ন্যান্সি

ব্যয়বহুল মিউজিক ভিডিও আমাকে টানে না : ন্যান্সি

Cover Story, Entertainment
ব্যয়বহুল মিউজিক ভিডিও আমাকে টানে না : ন্যান্সি বর্তমান সময়ের অন্যতম আলোচিত মুখ সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি । ২০০৬ সালে বিজ্ঞাপনের জিঙ্গেল দিয়ে সঙ্গীত জগতে তার আবির্ভাব হয়। পরে 'আকাশ ছোঁয়া ভালোবাসা' চলচ্চিত্রে 'পৃথিবীর যত সুখ যত ভালোবাসা' শিরোনামে গান গেয়ে রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন। সুকণ্ঠি গায়কীর জন্য দেশীয় সঙ্গীতাঙ্গনে তার নাম সমীহ করার মতোই। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো এ গুণী সঙ্গীতশিল্পীর সঙ্গে... নাজমুন মুনিরা ন্যান্সি এইসব দিন রাত্রি... এখন স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত। চলতি বছরের শুরু থেকেই পরিকল্পনা ছিল গানে মনোযোগ দেব। সে ভাবেই কাজ করছি। সম্প্রতি প্রদীপ সাহার কথা ও অভি আকাশের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছি। চলচ্চিত্রে পেস্নব্যাক করা শুরু করেছি। এছাড়াও আমার বড় মেয়ে রোদেলারও গান প্রকাশ হয়েছে। ওকেও সময় দিচ্ছি। তাছাড়া সংসার নিয়ে ব্যস্তত...
ফোন চুরি, সাংবাদিকদের আটকে রাখলেন শমী কায়সার !

ফোন চুরি, সাংবাদিকদের আটকে রাখলেন শমী কায়সার !

Cover Story, Entertainment
ফোন চুরি, সাংবাদিকদের আটকে রাখলেন শমী কায়সার ! দু’টি স্মার্টফোন চুরি যাওয়ায় প্রায় অর্ধশত সংবাদকর্মীকে আধঘণ্টারও বেশি আটকে রাখলেন অভিনেত্রী ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সার। এমনকি তার নিরাপত্তাকর্মী সংবাদকর্মীদের দেহ তল্লাশিও করেন। তল্লাশিসাপেক্ষে কেউ কেউ বের হতে চাইলে ‘চোর’ও বলে ওঠেন সেই নিরাপত্তাকর্মী, এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন সংবাদকর্মীরা। ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানস্থলে। ঘটনাটি ঘটেছে জাতীয় প্রেসক্লাবে। আজ বুধবার প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে প্রায় অর্ধশত ফটো ও ভিডিও ক্যামেরা এবং শতাধিক মানুষের সামনে চুরি হয় শমী কায়সারের স্মার্টফোন দু’টি। ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু৩৬৫’র উদ্বোধনকালে বক্তব্য দেন শমী। বক্তব্য শেষ করে কেক কাটার সময়ই হঠাৎ করে তিনি জানান, তার স্মার্টফোন দু’টি পাওয়া যাচ্ছে না। তবে ফোন দু’টিতে কল দিয়ে তখ...
এ বিষয়ে বলতে বারণ আছে : জ্যোতিকা জ্যোতি

এ বিষয়ে বলতে বারণ আছে : জ্যোতিকা জ্যোতি

Cover Story, Entertainment
এ বিষয়ে বলতে বারণ আছে : জ্যোতিকা জ্যোতি   ছোট ও বড় পর্দায় সুঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতি । এরইমধ্যে অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। দীর্ঘ সময় ছোট পর্দায় কাজ করছেন। তবে এখন একেবারেই অল্প সংখ্যাক কাজ এ মাধ্যমে করছেন তিনি। মনোযোগী হয়েছেন চলচ্চিত্রে। এর আগে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের কাজের জন্য ছোট পর্দার কাজ দূরে ছিলেন তিনি। এর আগে বড় পর্দায় যে কটি ছবিতে জ্যোতি অভিনয় করেছেন প্রশংসিত হয়েছেন। আর যে ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে সেগুলোর মাধ্যমে নিজেকে অভিনেত্রী আরো বেশি মেলে ধরার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন জ্যোতি।   সব মিলিয়ে বড় পর্দায় নতুন করে নিজের ম্যাজিক দেখানোর অপেক্ষায় রয়েছেন তিনি। আগামী কিছুদিনের মধ্যেই কলকাতায় জ্যোতি অভিনীত ‘রাজলক্ষী শ্রীকান্ত’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। প্রতীপ্ত ভট্র্যাচার্য্য পরিচালিত এ ছবিতে শ্রীকান্তর ভূমিকায় দেখা যাবে ঋ...
দু’বছরে আমার সাথে যা হয়েছে আজ বলবো : মিলা

দু’বছরে আমার সাথে যা হয়েছে আজ বলবো : মিলা

Cover Story, Entertainment
  দু'বছরে আমার সাথে যা হয়েছে আজ বলবো : মিলা সম্প্রতি শ্বশুরবাড়ির 'নির্যাতন' ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ করেছিলেন কণ্ঠশিল্পী মিলা । সবমিলিয়ে মিলার ফেসবুক পোস্ট ছিল 'বেদনাময়।' এসব নিয়েই আজ সাংবাদিকদের সাথে কথা বলবেন মঞ্চ মাতানো এই শিল্পী। আজ বিকেলে বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রিতে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে মিলা ইসলাম বলেন, শেষ দু'বছর আসলেই আমার সাথে কী হয়েছে, কীসের ভেতর দিয়ে যাচ্ছি আমি- আমার মানসিক অবস্থা কোন পর্যায়ে চলে যাচ্ছে আমি সব খুলে বলবো। তিনি বলেন, আমার কোনো শক্তি নেই। কিন্তু আমার সাথে অন্যায় করে, কেউ শক্তির অপব্যবহার করে পার পেয়ে যাবে, শক্তির অপব্যবহার করে আমাকে আঘাত করে যাবে আমি মেয়ে বলে চুপ করে থাকবো? আপনারা (সাংবাদিকেরা) আসুন। আমি সবিস্তারে বলবো। মিলা গত ১৮ এপ্রিল নিজের ফেসবুকে লেখেন, 'আমি এখন বলতেও পারি নাই শে...
আমার বয়ফ্রেন্ড চূড়ান্ত লেভেলে লাকি হবে : স্বস্তিকা

আমার বয়ফ্রেন্ড চূড়ান্ত লেভেলে লাকি হবে : স্বস্তিকা

Cover Story, Entertainment
আমার বয়ফ্রেন্ড চূড়ান্ত লেভেলে লাকি হবে : স্বস্তিকা স্বস্তিকা দত্ত একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। 'পারব না আমি ছাড়তে তোকে' চলচ্চিত্রে বনি সেনগুপ্তের এবং কৌশানী মুখোপাধ্যায় বিপরীতে অভিনয়ের মাধ্যেমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ২০১৫ সালে। রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সাফল‍্য পায় দর্শক মহলে। ধীরে ধীরে সুবাস ছড়াতে থাকেন এই অভিনেত্রী। টিনএজে বর্ণিল জগতে পা রাখা এই অভিনেত্রী কথা বললেন নিজের ফেম, কাজ ও জীবন যাপন সম্পর্কে। স্বস্তিকা বলেন, এখনও সেভাবে ফেমটা আসেনি। এখনও আমি মানুষের সঙ্গে কীভাবে মিশতে হয় সেটা শিখছি। অনেক না হলেও কয়েকটা কাজ তো করেছি ইন্ডাস্ট্রিতে। আমার মনে হয়, আমাকে মানুষ খুব ভালোবাসছে, কিন্তু ফেম সেভাবে আসেনি। তবে আমি কোনওদিন ‘ফেম’ শব্দটা ব্যবহার করব না, ‘ভালোবাসা’ শব্দটা ব্যবহার করব। একটু একটু প্রবলেম হয় যখন মানুষ খুব বেশি ভালবাসতে শুরু করে দেয়। মাঝে মা...
এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী : কাজী জারা

এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী : কাজী জারা

Cover Story, Entertainment
  এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী : কাজী জারা মডেল ও অভিনেত্রী কাজী জারা সম্প্রতি নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাম ‘চারমূর্তি’। তিনি বলেন, অনুপম বিশ্বাসের রচনায় এটি পরিচালনা করছেন ইফতেখার ইফতি। প্রযোজক সুব্রত পাল। আমার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন প্রাণ রায়, লারা লোটাস, তানিয়া বৃষ্টি, রাশেদ মামুন অপু, সিদ্দিক ভাইসহ অনেকে। এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। এদিকে কাজী জারা ক’দিন আগে নেপালে চারটি নাটকের শুটিং শেষ করেছেন। এর মধ্যে দীপু হাজরার ‘অস্থির বুলবুল’, রাকেশ বসুর পরিচালনায় ‘তুলকালাম কাণ্ড’, পৃথুরাজের পরিচালনায় ‘ফেরারী দিনগুলো’ ও ‘মিসটেক’ নামের নাটকগুলোতে কাজ করেছেন। এসব নাটকের বাইরে আল আমিন আহমেদ মোহনের পরিচালনায় ‘উড়ালীয়া মন’ নামের একটি গানে মডেল হিসেবে কাজ করেছেন কাজী জারা। এ গানে কণ্ঠ দিয়েছেন তালাত মাহমুদ। মিউজিক করেছেন কচি শামস। ডেডলাইন মিউজিক থেকে আগামী ২...
ভালো কাজের সুযোগ পেলে এখনও অভিনয়ের জন্য প্রস্তুত : চাঁদনী

ভালো কাজের সুযোগ পেলে এখনও অভিনয়ের জন্য প্রস্তুত : চাঁদনী

Cover Story, Entertainment
  ভালো কাজের সুযোগ পেলে এখনও অভিনয়ের জন্য প্রস্তুত : চাঁদনী নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী চাঁদনী । চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। বাংলাভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'পাগলা হাওয়া'। এ নাটক, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো চাঁদনী 'র সঙ্গে-   এখন তো কমেডি নাটকের জোয়ার চলছে। সে ধারা থেকে 'পাগলা হাওয়া' নাটকটি কতটা ব্যতিক্রম? এটা ঠিক, 'পাগলা হাওয়া' নাটকটি কমেডি ঘরানার। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি, এ নাটকের প্রেক্ষাপট অনেকটাই ব্যতিক্রমী। কারণ আরোপিত উপায়ে নয়, বরং গল্পের প্রয়োজনেই নির্মাতা আশিক মাহমুদ রনি নাটকটি হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছেন। এ ছাড়াও নানান মজার ঘটনার মধ্য দিয়ে এতে সমাজের অবহেলিত একটি শ্রেণিকে তুলে আনা এনেছেন। মূলত এতে একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন কিছু ভারসাম্যহীন মানুষের চালচিত্র উঠে এসেছে। নাটকটি এমনভাবে উপস্থাপন করার চে...
শখ কি তাহলে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন?

শখ কি তাহলে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন?

Cover Story, Entertainment
শখ কি তাহলে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন? জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ কি তাহলে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন? এমন প্রশ্ন এখন জোরালো হয়ে দেখা দিয়েছে। কারণ শোবিজে তার কাছের কেউ জানেন না তিনি কোথায় আছেন? সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও নেই কোনো আপডেট। সোশ্যাল মিডিয়ায় সর্বশেষ গেল বছর ৩রা ডিসেম্বর ‘ডি-২০’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক নিয়ে পোস্ট দেন এই অভিনেত্রী। তারপর আর কোনো পোস্ট নেই তার। তবে এই নাটকে তিনি প্রায় একবছর আগে অভিনয় করছেন বলে জানান এর নির্মাতা সাগর জাহান। তিনি বলেন, ধারাবাহিকটির প্রথম কয়েকটি পর্বে শখ ছিল। কিন্তু পরবর্তীতে তাকে বাদ দেয়া হয়। সিডিউল জনিত সমস্যাসহ বেশকিছু কারণে তাকে নিয়ে কাজ করা সম্ভব হয়নি। কাজ করার জন্য যে মানসিকতা দরকার সেটি তার মধ্যে তখন দেখিনি। তারপর থেকে আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আমি যতটুকু জানি, আমার মতো অনেকের সঙ্গেই তার যোগাযোগ নেই। এ...