চার বছর পর অঙ্কুশ ও ফারিয়া
২০১৫ সালে বাংলাদেশ–কলকাতা যৌথ প্রযোজনার ‘আশিকী’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক অঙ্কুশ। এই ছবি দিয়েই চলচ্চিত্রে অভিষেক ফারিয়ার। মুক্তির পর বেশ আলোচনায়ও আসে ছবিটি। দীর্ঘ চার বছর পর আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার এই দুই তারকা। তবে এবার আর যৌথ প্রযোজনার ছবি নয়। দুই দেশের দুটি ছবিতে অভিনয় করবেন এই জুটি। একটির নাম ‘বিবাহ অভিযান’। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। আরেকটি ছবির নাম এখনো ঠিক হয়নি। জানা গেছে, বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক বাবা যাদব।
‘বিবাহ অভিযান’ ছবিতে আগে চুক্তিবদ্ধ হলেও গত বুধবার রাতে কলকাতার একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশের ছবিটিতে চুক্তি সই করেন ফারিয়া ও অঙ্কুশ। এ সময় উপস্থিত ছিলেন শাপলা মিডিয়ার চেয়ারম্যান ও প্রযোজক সেলিম খান। দুটি ছবিতে চুক্তি সইয়ের বিষয়টি কলক...












