Entertainment Archives - Page 59 of 74 - Mati News
Sunday, March 8

Entertainment

দুর্গা হচ্ছেন দিতিপ্রিয়া ?

দুর্গা হচ্ছেন দিতিপ্রিয়া ?

Entertainment
একটি টিভি চ্যানেলের মহালয়া অনুষ্ঠানে নাকি দুর্গা হচ্ছেন দিতিপ্রিয়াই। 'করুণাময়ী রাণী রাসমণি' নিশ্চয়ই তোমাদের অনেকেরই প্রিয় টেলি সিরিয়ালগুলির অন্যতম? আর সেই সূত্রে রাণী রাসমণি চরিত্রের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও এখন ঘরে-ঘরে পরিচিত মুখ। এখনও স্কুলের গণ্ডি পেরোয়নি দিতিপ্রিয়া। এর মধ্যেই জনপ্রিয়তায় পিছনে ফেলে দিচ্ছে ছোট পরদার অনেক অভিনেত্রীকেই। তা এমন জনপ্রিয়তা যাঁর, তাঁকে কী দুর্গা রূপে না দেখলে চলে! কোথায় নিশ্চয়ই গেস করতে পারছ? একটি টিভি চ্যানেলের মহালয়া অনুষ্ঠানে নাকি দুর্গা হচ্ছেন দিতিপ্রিয়াই। এখনও কোনও ট্রেলার টিভির পরদায় না দেখা গেলেও, কে দুর্গা হবেন তাই নিয়ে জল্পনা তো চলছিলই। আর টেলি পাড়ার বিভিন্ন সূত্রে উঠে আসছে দিতিপ্রিয়ার নাম। রাণী রাসমণিকে মা দুর্গা রূপে দেখার আর ক'টা দিনের অপেক্ষা!...
তারকাদের হাতে নেই নিয়মিত কাজ

তারকাদের হাতে নেই নিয়মিত কাজ

Cover Story, Entertainment
কয়েক বছর ধরে ঢালিউডে ধারাবাহিকভাবে সিনেমা নির্মাণ কমে গেছে। যে কারণে বড় পর্দার একাধিক আলোচিত নায়ক–নায়িকার হাতে নিয়মিত কাজ নেই। বলিউডপাড়ায় কান পাতলে এই তালিকায় যাঁদের নাম শোনা যায়, তাঁরা হলেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, পরীমনি, নুসরাত ফারিয়াসহ বেশ কয়েকজন তারকা। চলচ্চিত্রপাড়ার মানুষজনও বলছেন, এক শাকিব খান ছাড়া এই নায়ক–নায়িকাদের হাতে নিয়মিত কাজ নেই। তবে তাঁদের হাতে এক-দুই বছর আগের চুক্তি হওয়া কিছু সিনেমার কাজ অবশ্য আছে। এর মধ্যে কোনো কোনো তারকা এক বছর, কোনো তারকা ছয় মাস আবার কোনো তারকা এক-দেড় মাস হলো নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হননি। নিয়মিত কাজ না পাওয়ার বিষয়টি স্বীকারও করে নিয়েছেন এই তারকারা। প্রায় দুই বছর আগে মাতাল সিনেমায় চুক্তিবদ্ধ হন সাইমন সাদিক। এর শুটিং শেষ হয় মাস দুয়েক আগে। এটাই ছিল সাইমনের সর্বশেষ শুটিং। এ ছাড়া প্রায় এক বছর আগে চুক্তিবদ্ধ হন ...

আজকের প্রিয়মুখ : নানা সাজে পরিণীতি

Entertainment, Glamour
বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া এখন ব্যস্ত বিপুল শাহের ‘নমস্তে লন্ডন’ ছবি নিয়ে। এ বছরের ১৯ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ছবিতে তাঁর বিপরীতে আছেন ‘ইশকজাদে’ তারকা অর্জন কাপুর। নতুন ছবি নিয়ে ব্যস্ততার মাঝেও এমন ছবি হরহামেশাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পরিণীতি।  
ভয়ে আছেন শার্লিজ থেরন

ভয়ে আছেন শার্লিজ থেরন

Entertainment
চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার অস্কার পেয়েছেন শার্লিজ থেরন। হলিউডপাড়া থেকে শুরু করে বিশ্বব্যাপী নামডাক তাঁর। ভক্তেরও অভাব নেই। তবু চাকরি খোয়ানোর ভয়ে আছেন এ অভিনেত্রী। তাঁর আশঙ্কা, এই বুঝি তাঁকে বের করে দিল চলচ্চিত্র থেকে। একটি চলচ্চিত্রের শুটিং শেষ হলেই হাঁফ ছেড়ে বাঁচেন তিনি। মার্কিন একটি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানালেন এ অভিনেত্রী। শার্লিজ বলেন, ‘প্রতিটি সময়ই মনে হয় আমি নতুন চাকরি শুরু করেছি। আমার ভয় লাগে, এই বুঝি আমাকে বের করে দেওয়া হলো।’ এ ছাড়া শার্লিজ হলিউডের একপেশে চিন্তার দিকটাও তুলে ধরেন। কাউকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে লিঙ্গবৈষম্যের বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘হলিউডে নারীদের ব্যর্থতা থেকে ফিরে আসতে অনেক কঠিন পরিশ্রম করতে হয়। কিন্তু পুরুষের বেলায় এত পরিশ্রম করতে হয় না। তাদের বেলায় বলা হয়, ছবিটা ঠিক হিট করেনি। আর নারীর বেলায় বলা হবে, তার জন্যই ছবি ব্যর্থ হয়েছে।’...
প্রেম নয়, ভাইবোনের সম্পর্ক ছিল: শাবনূর

প্রেম নয়, ভাইবোনের সম্পর্ক ছিল: শাবনূর

Cover Story, Entertainment
শাবনূর তাঁর সময়ের অপ্রতিদ্বন্দ্বী একজন চিত্রনায়িকা। ২৫ বছর আগের আজকের দিনে ‘চাঁদনি রাতে’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে এই নায়িকার। প্রথম ছবি ‘চাঁদনি রাতে’ দিয়ে সাফল্য না পেলেও একসময় ঠিকই বাংলাদেশি সিনেমার রানি হয়ে ওঠেন শাবনূর। ববিতা, কবরী, শাবানা, চম্পা, দিতির পরবর্তী সময়ে দেশের সিনেমায় রাজত্ব করেছেন এই নায়িকা। ২৫ বছরের পথচলা কেমন ছিল—জানালেন এই নায়িকা। আজ কার কথা বেশি মনে পড়ছে? কখনো ইচ্ছে ছিল না সিনেমার নায়িকা হব। চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন গুণী নির্মাতা এহতেশাম। তিনি ছিলেন আমার অভিভাবক। তাঁকে দাদু বলে ডাকতাম। আজকের এই দিনে তাঁর কথাই বেশি মনে পড়ছে। চলচ্চিত্রের কারণে দেশের মানুষ এখনো আমাকে ভালোবাসেন। ২৫ বছর আগে দাদু তা দেখতে পেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার মধ্যে শাবানা আপুর প্রতিচ্ছবি আছে। একদিন আমার নামও শাবানা আপু, ববিতা আপুদের নামের সঙ্গে উচ্চারিত হবে। তা-ই তো হচ্ছে...
প্রিয়াঙ্কার লাল পোশাকের এত দাম!

প্রিয়াঙ্কার লাল পোশাকের এত দাম!

Entertainment
প্রিয়াঙ্কা চোপড়া যেন আলোচনায়ই আছেন। নিক জোনাসের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে প্রতিদিনই নানা খবর শোনা যাচ্ছে। তা-ই নয়, এই বলিউড ও হলিউড সুন্দরীর জামা, জুতা আর ব্যাগও সবার দৃষ্টি আকর্ষণ করে। নানা স্টাইলিশ পোশাকে হামেশাই ধরা দেন তিনি। সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার জামা, জুতা, ব্যাগের দাম নিয়ে অনেক কথা শোনা যায়। আর তা শুনে রীতিমতো ভিরমি খেতে হয়। এবার এই অভিনেত্রী তাঁর টকটকে লাল রঙের পোশাক নিয়ে খবরে উঠে এসেছেন। আর তার দাম শুনে আবার অবাক হতে হবে। সম্প্রতি প্রিয়াঙ্কার লাল রঙের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে ভাইরাল হয়েছে। এই স্টাইলিশ পোশাকে সাবেক বিশ্বসুন্দরী আরও বেশি মোহময়ী হয়ে উঠেছেন, তা বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে তাঁকে দেখা যায় ‘ভি’ গলার অ্যাক্রিস স্কার্টে। প্রিয়াঙ্কার লাল রঙের টপটির দাম ১ লাখ ১৬ হাজার টাকা (বাংলাদেশ)। এবার স্কার্টটির দাম জানা যাক। লাল রঙের ম্যাচি...
দেবীর মুখোমুখি হচ্ছে নায়ক

দেবীর মুখোমুখি হচ্ছে নায়ক

Cover Story, Entertainment
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ শেষে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিটি। ১৯ অক্টোবর ছবিটি দেশের ৮০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে ‘প্রথম আলো’কে নিশ্চিত করেছেন পরিচালক। একই দিনে মুক্তি পেতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত ছবির মধ্যে অন্যতম ‘দেবী’। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবির পরিচালক অনম বিশ্বাস। এর আগে গত ২৮ সেপ্টেম্বর মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নায়ক’ ছবিটি। এর ঠিক দুই সপ্তাহ পর ১২ অক্টোবর প্রযোজকের পক্ষ থেকে বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিলে ‘মেঘকন্যা’ ছবির প্রযোজকের দায়ের করা মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় সম্ভব হয়নি। সব ধরনের জটিলতা শেষে অবশেষ মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটির দ্বিতীয় দফা মুক্তির আগে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় প্রযোজক ও পরিচালকের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়ো...
‘ডিয়ার শাহিন, ক্ষমা করো’

‘ডিয়ার শাহিন, ক্ষমা করো’

Entertainment
‘তোমার বইটা পড়েছি। এরপর তোমাকে কিছু না বলে আর থাকতে পারছি না। যখন পড়েছি, দেখেছি তুমি কত সহজে নিজের কথাগুলো বলছ! আর তোমাকে একটা চিঠি লিখতে গিয়ে মনে হচ্ছে, আমি যুদ্ধ করছি। একটা সময় তুমি অবসাদে ভুগেছ, কিন্তু আমি বুঝতে পারিনি। তোমার নীরবতাগুলো ধরতে পারিনি। আমাকে ক্ষমা করো।’ বললেন আলিয়া ভাট। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা আলিয়া ভাটের বোন শাহিন ভাট একটি বই লিখেছেন। নাম ‘আই হ্যাভ নেভার বিন আন (হ্যাপিয়ার)’। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বইটি বেরিয়েছে। আলিয়া ভাট সম্প্রতি তাঁর বোনের ছবি ইনস্টাগ্রামে দিয়ে জানিয়েছেন, অনিদ্রা আর ডিপ্রেশন থেকে মুক্তি পেয়েছেন শাহিন ভাট। ডিপ্রেশনের ফলে আত্মহত্যা করার দিকে পর্যন্ত ঝুঁকেছিলেন তিনি। এরপর বোনের প্রশংসা করে আলিয়া ভাট জানিয়েছেন, তাঁর বোন ১২ বছর বয়স থেকে ডিপ্রেশনে ভুগছেন। আর তা ছিল তাঁর জীবনের একটি অন্...
নাচ-গানের পেঙ্গুইন

নাচ-গানের পেঙ্গুইন

Entertainment
মাম্বলকে মনে আছে? সেই নীল চোখের পেঙ্গুইনটা? গান গাইতে পারত না বলে যাকে বের করে দেওয়া হয়েছিল দল থেকে। পরে যার নাচের কারণেই রা পেয়েছিল এলাকার সব পেঙ্গুইন, সেই মাম্বল আবারও ফিরে এসেছে। এবারও সে একা নয়, এবারও তার সঙ্গী গ্লোরিয়া, বন্ধু রামন ও লাভলেস। হ্যাঁ, পেঙ্গুইনদের মজার সেই অভিযান নিয়ে কার্টুন ‘হ্যাপি ফিট’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছে, নাম ‘হ্যাপি ফিট টু’। এ পর্বে সেই মাম্বল কিন্তু এখন অনেক বড় আর সাহসী এক নেতা। তার মতো যেসব পেঙ্গুইন নাচতে পছন্দ করে, তাদের নিয়ে সে তৈরি করেছে ‘এম্পেরর’ নামের এক নতুন বাসস্থান। এখানে সব পেঙ্গুইন নাচতে খুব পছন্দ করে। তারা সবাই দল বেঁধে নাচে। কিন্তু মাম্বল ও গ্লোরিয়ার ছেলে এরিকই নাচতে পারে না। দলের সবার সঙ্গে নাচতে গিয়ে সে ব্যর্থ হয় বারবার। নাচতে না পারার দুঃখে এরিক দুই বন্ধু বোডিকা ও অ্যাডিকাকে নিয়ে গায়ক পেঙ্গুইনদের ‘অ্যাডেলি’ এলাকায় চলে যায়। কিন্তু মাম্বল এসে...
প্রিয়াঙ্কার বিয়ে ভারতেই, অতিথির তালিকায় মাত্র…

প্রিয়াঙ্কার বিয়ে ভারতেই, অতিথির তালিকায় মাত্র…

Entertainment
প্রেমের সম্পর্ক নিয়ে অনেক লুকোচুরি করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। এরপর গত আগস্টে সম্পন্ন হয় প্রিয়াঙ্কার রোকা অনুষ্ঠান। আনু্ষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণাও দেন তারা। এরপর থেকেই তাদের বিয়ে কবে কোথায় হবে তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। কয়েকদিন আগে প্রিয়াঙ্কা-নিককে একসঙ্গে রাজস্থানের যোধপুরে দেখা যায়। শোনা যায়, বিয়ের স্থান ঠিক করতেই সেখানে গিয়েছিলেন এ জুটি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রিয়াঙ্কা-নিক। যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বন্ধু ও নিকট আত্মীয়দের নিয়ে হবে বিয়ের এ আয়োজন। এর আগে চলতি মাসে নিউ ইয়র্কে ব্রাইডাল শাওয়ার সারবেন প্রিয়াঙ্কা। এদিকে, বিয়েতে তাদের অতিথিদের তালিকাটি খুবই ছোট, মাত্র ২০০ জন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় সেখানে উপস্থিত থাকবেন। যেহেতু তাদের...
শাকিবের ‘নয়া নায়িকা ’ রোদেলা কী বিবাহিত?

শাকিবের ‘নয়া নায়িকা ’ রোদেলা কী বিবাহিত?

Entertainment
কিছুদিন আগে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মহরত হয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘শাহেনশাহ’র। এর মাধ্যমে ঢাকায় সিনেমায় অভিষেক ঘটতে চলেছে টিভি চ্যানেলের একসময়ের সংবাদ উপস্থাপক  নায়িকা রোদেলা জান্নাতের। তবে ছবিটির শুটিং আরো আগে শুরু হওয়ার কথা থাকলেও কোন এক কারণে পিছিয়ে গেছে এটি। তবে কাজ শুরু হোক অথবা নাই হোক, এর আগে সমালোচনার ঝড় উঠেছে শাকিবের নতুন নায়িকাকে ঘিরে। তিন বছর আগে ফেসবুকে পোস্ট করা কিছু স্থিরচিত্র সামনে আসায় জোর গুঞ্জন শুরু হয়েছে রোদেলাকে নিয়ে। সে স্থিরচিত্রে শাকিবের নায়িকা রোদেলাকে ‘বাগদত্তা’ বলে দাবি করেছেন সাজিদ হোসেন রোহেল নামের এক ব্যক্তি। এখন ফেসবুকে দু’জনের অন্তরঙ্গ কিছু ছবি ঘুরছে। তবে বিষয়টিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা। এই প্রসঙ্গে রোদেলা জান্নাতের ভাষ্য, একসময় রোহেল আমার বয়ফ্রেন্ড ছিল। দু’জনের মধ্যে গভীর সম্পর্কও ছিল। পরে তা বেশিদূর এগোয়নি। তবে এটাও সত্য, আমাদ...
শক্তিশালী নারী জয়া আহসান

শক্তিশালী নারী জয়া আহসান

Entertainment, Glamour, Health and Lifestyle
বাংলাদেশের জনপ্রিয় নারী অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গেও বাড়ছে তার ব্যস্ততা। গেলো শুক্রবার কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘এক যে ছিল রাজা’ ছবিটি। সৃজিত মুখার্জী পরিচালিত এতে আবারো দর্শক মাত করেছেন জয়া আহসান। কলকাতার প্রভাবশালী একটি দৈনিক সূত্রে এমনটাই জানা গেছে। তাতে বলা হয়েছে, জয়ার অভিনয়ে মুগ্ধ কলকাতা। ছবিতে জয়া আহসান ছাড়া আরো অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত, অপর্ণা সেন, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রাজনন্দিনী পাল, শ্রীনন্দা শঙ্কর। সেই খবরে আরো প্রকাশ পেয়েছে, ছবিতে সেরা চরিত্রে রূপদান করেছেন জয়া আহসান। সবচেয়ে শক্তিশালী নারী অভিনয়শিল্পী হিসেবে খুঁজে পাওয়া গেছে তাকে। সংলাপ এবং অভিনয়ে তুখোড় ছিলেন তিনি। অন্যদিকে, যিশু সেনগুপ্তের অভিনয়ও প্রশংসা করেছেন অনেকেই   https://www.youtube.com/watch?v=RzmF8K9NB8U...
‘রাত না কাটালে সিনেমায় নিবেন না’ : বলিউডে যৌন হেনস্থা

‘রাত না কাটালে সিনেমায় নিবেন না’ : বলিউডে যৌন হেনস্থা

Cover Story, Entertainment
বলিউডে আসছে একের পর এক যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। সে খাতায় এবার নাম যোগ হল বলিউডের চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের। গতকাল শনিবার মুম্বাইয়ের ভারসোভা থানায় সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী ও মডেল কেট শর্মা। অভিনেত্রী শর্মার অভিযোগ, সুভাষ ঘাই তাকে নিজের বাড়িতে ডেকে জোর করে চুম্বন করার চেষ্টা করেছিলেন। ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি বলেন, গত ৬ আগস্ট আমাকে তার বাড়িতে ডাকেন। আমি গিয়ে দেখি  তার বাড়িতে তখন পাঁচ থেকে ছয়জন লোক ছিল। সবার সামনেই তিনি আমাকে ‘ম্যাসাজ’ করে দিতে বলেছিলেন। আমি প্রথমে খুবই অবাক হই, কিন্তু ওনার বয়সের প্রতি সম্মান জানিয়ে আমি রাজি হই। আমি দুই থেকে তিন মিনিটের জন্য ম্যাসাজ করে দেই তাকে এবং তারপর আমার হাত ধুতে ওয়াশরুমে যাই। তিনি আমার পিছু পিছু সেখানে যান। আমাকে সেখান থেকে নিজের শোয়ার ঘরে ডেকে নিয়ে যান। আমাকে বলেন কিছু বিষয়ে কথা বলবে...
#মিটু জের! ‘প্রমাণিত দোষী’দের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত মহিলা পরিচালকদের

#মিটু জের! ‘প্রমাণিত দোষী’দের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত মহিলা পরিচালকদের

Entertainment
#মিটু বিতর্কে এককাট্টা হলেন সারা দেশের ১১ জন মহিলা চিত্র পরিচালক। যাঁদের বিরুদ্ধে যৌন নিগ্রহ চালানোর অভিযোগ উঠছে, দোষ প্রমাণিত হলে তাঁদের সঙ্গে কোনও সিনেমা না করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। যে মহিলা চিত্র পরিচালকেরা একযোগে এই সিদ্ধান্ত নিলেন তাঁদের মধ্যে আছেন কঙ্কনা সেনশর্মা, নন্দিতা দাশ, কিরণ রাও এবং জোয়া আখতার। এই সিদ্ধান্ত জানানোর পাশাপাশি#মিটু আন্দোলনের প্রতি নিজেদের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ‘‘মহিলা এবং চিত্রপরিচালক হিসেবে আমরা মিটু আন্দোলন সমর্থন করি। যে সমস্ত মহিলা তাঁদের সঙ্গে হওয়া যৌন হেনস্থা ও নিগ্রহের ঘটনা সামনে আনছেন আমরা তাঁদের পাশেই আছি। এই সব ঘৃণ্য ঘটনাগুলি সামনে এনে তাঁরা যে সাহস দেখাচ্ছেন আমরা তাকে সম্মান জানাই। এই সাহসই সমাজে পরিবর্তন আনতে পারে।’’ চিত্র পরিচালকদের তালিকায় আছেন মেঘনা গুলজার, গৌরী শিন্ডে, রিমা কাগতি, সোনালি বসু, রুচি নারিন, নিত্য...