#মিটু জের! ‘প্রমাণিত দোষী’দের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত মহিলা পরিচালকদের
#মিটু বিতর্কে এককাট্টা হলেন সারা দেশের ১১ জন মহিলা চিত্র পরিচালক। যাঁদের বিরুদ্ধে যৌন নিগ্রহ চালানোর অভিযোগ উঠছে, দোষ প্রমাণিত হলে তাঁদের সঙ্গে কোনও সিনেমা না করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। যে মহিলা চিত্র পরিচালকেরা একযোগে এই সিদ্ধান্ত নিলেন তাঁদের মধ্যে আছেন কঙ্কনা সেনশর্মা, নন্দিতা দাশ, কিরণ রাও এবং জোয়া আখতার।
এই সিদ্ধান্ত জানানোর পাশাপাশি#মিটু আন্দোলনের প্রতি নিজেদের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ‘‘মহিলা এবং চিত্রপরিচালক হিসেবে আমরা মিটু আন্দোলন সমর্থন করি। যে সমস্ত মহিলা তাঁদের সঙ্গে হওয়া যৌন হেনস্থা ও নিগ্রহের ঘটনা সামনে আনছেন আমরা তাঁদের পাশেই আছি। এই সব ঘৃণ্য ঘটনাগুলি সামনে এনে তাঁরা যে সাহস দেখাচ্ছেন আমরা তাকে সম্মান জানাই। এই সাহসই সমাজে পরিবর্তন আনতে পারে।’’
চিত্র পরিচালকদের তালিকায় আছেন মেঘনা গুলজার, গৌরী শিন্ডে, রিমা কাগতি, সোনালি বসু, রুচি নারিন, নিত্য...














