Entertainment Archives - Page 67 of 74 - Mati News
Saturday, March 7

Entertainment

বিচ্ছেদ হয়েছে, তবে বন্ধুত্ব অটুট এই বলিউড তারকাদের

বিচ্ছেদ হয়েছে, তবে বন্ধুত্ব অটুট এই বলিউড তারকাদের

Cover Story, Entertainment
ক্যাটরিনা কাইফ ও সালমান খান দু’জনে চুটিয়ে প্রেম করেছেন। সালমানের মায়ের সঙ্গেও দিব্যি সখ্যতা রয়েছে ক্যাট সুন্দরীর। তবে সালমানের সঙ্গে সম্পর্ক স্থায়ী হয়নি। কিন্তু বন্ধুত্ব রয়েছে এখনও। পরস্পরের পাশেও থাকেন সব সময়। দীপিকা ও রণবীরের প্রেম নিয়ে চর্চা কিছু কম হয়নি। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু বন্ধুত্ব তাঁদের এক্কেবারে অটুট। এক সময় চুটিয়ে প্রেম করেছেন বিপাশা বসু ও ডিনো মোরিয়া। পরবর্তীতে তা ভেঙে যায়। যদিও বিপাশা ও ডিনোর বন্ধুত্ব অটুট ছিল। বিপাশা ও কর্ণ সিংহ গ্রোভারের বিয়েতেও এসেছিলেন ডিনো। ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির সময়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি হয়েছিল। খুব বেশি দিন যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তাঁরা এক সঙ্গে ‘দিল ধড়কনে দো’ নামের একটি ছবি করেছেন। রয়েছে বন্ধুত্বও। বিরাটের সঙ্গে অনুষ্কা আর দীপিকার সঙ্গে রণবীর তো দিব্যি আছেন। ...
১৩ বছর আগে একে অন্যকে মেরে ফেলতে চেয়েছিলেন সাইফ-প্রীতি !

১৩ বছর আগে একে অন্যকে মেরে ফেলতে চেয়েছিলেন সাইফ-প্রীতি !

Cover Story, Entertainment
‘সালাম নমস্তে’ ছবিটার কথা মনে পড়ে? ১৩ বছর আগে অর্থাত্ ২০০৫-এর ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওই ছবি। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। পাশাপাশি সাইফ আলি খান এবং প্রীতি জিন্টার জুটি পছন্দ করেছিলেন দর্শক। সেই ছবির সেটেই নাকি একে অপরকে মেরে ফেলতে চেয়েছিলেন প্রীতি-সইফ! এত বছর পর প্রকাশ্যে এ কথা শেয়ার করলেন অভিনেত্রী। আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তবে একেবারেই গম্ভীর কোনও বিষয় নয়। বরং মজা করেই নাকি রিহার্সালের সময় এক অপরকে মেরে ফেলতে গিয়েছিলেন তিনি!  প্রীতি লিখেছেন, ‘এই ছবিটা করতে গিয়ে আমরা দারুণ মজা করেছিলাম। অনস্ক্রিন এবং অফস্ক্রিনে আমরা এত ঝগড়া, মারপিট করতাম যে টিমের বাকিরা বুঝতেই পারত না, আমরা রিহার্সাল করছি, নাকি একে অপরকে মেরে ফেলতে চাইছি...। আই মিস ইউ সইফ।’ ছবির গল্প অনুযায়ী লিভ ইন রিলেশনশিপে ছিলেন প্রীতি এবং সইফ। তাঁদের চ...
কুসুমদোলা শেষ, এখন কী করছেন মধুমিতা?

কুসুমদোলা শেষ, এখন কী করছেন মধুমিতা?

Entertainment
‘ইমন’কে মনে আছে তো? ঠিক ধরেছেন জনপ্রিয় ধারাবাহিক কুসুমদোলার ‘ইমন’, অর্থাৎ অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী। সদ্য শেষ হয়েছে এই ধারাবাহিক। এখন কী করছেন মধুমিতা? কী ভাবে দিন কাটছে তাঁর? ধারাবাহিকের শুটিং শেষ করেই দিন কয়েকের জন্য পারিবারিক প্রয়োজনে মুম্বই গিয়েছিলেন মধুমিতা। কলকাতায় ফিরেছেন রবিবার। ফিরেই লুক চেঞ্জ। চুল কেটে এখন যেন এক অন্য মধুমিতা। অভিনেত্রী বললেন, ‘‘অনেকদিন ধরে আয়নার দিকে তাকালে এক রকম মনে হচ্ছিল। তাই চেঞ্জ করলাম...।’’ কিন্তু কাজের জগতে কী প্ল্যান? এক কথায় মধুমিতার উত্তর: ‘‘এই মুহূর্তে আর মেগা করব না।’’ কারণ? মধুমিতা শেয়ার করলেন, ‘‘২০১১-এ ‘সবিনয় নিবেদন’ দিয়ে আমি টেলিভিশন শুরু করেছিলাম। এতদিন পর্যন্ত টানা করলাম। হয়তো মাঝে কখনও তিনমাস, কখনও বা দু’মাসের গ্যাপ নিয়েছি। ফলে এ বার একটু অন্য কিছু ভাবছি।’’ অন্য কিছু মানে?মধুমিতার নিজস্ব প্রোডাকশন হাউজ রয়েছে। সেখানে যুক্ত তাঁর স্বাম...
‘চরিত্রহীন’ সেক্স ওয়েব সিরিজ নয়: সায়নী ঘোষ

‘চরিত্রহীন’ সেক্স ওয়েব সিরিজ নয়: সায়নী ঘোষ

Cover Story, Entertainment
সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-র সঙ্গে নতুন ছবি। অন্য দিকে, শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে 'দ্বিখণ্ডিত'-তে অভিনয়। আবার ‘হইচই’ সিরিজের চরিত্রহীন। সায়নী ঘোষ। যৌনতা থেকে প্রেম, খোলামেলা কথা বললেন সায়নী ঘোষ । ‘হইচই’ ওয়েব সিরিজে আপনি কতটা খোলামেলা? দেখুন, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘চরিত্রহীন’। পরিচালক দেবালয় ভট্টাচার্য খুব যত্ন করে, এসথেটিকালি কাজটা করেছে। এটাই ‘চরিত্রহীন’-এর উদ্দেশ্য ছিল যাতে বডি এক্সপোজারের বিষয় যদি গল্পের প্রয়োজনেও আসে তবে সেটা খুব এসথেটিকালি শুট হবে। আমাদের ডিওপি ইন্দ্রনাথও চমৎকার কাজ করেছেন। দর্শক চরিত্রহীন দেখলেই বুঝতে পারবেন, ‘চরিত্রহীন’ কিন্তু কোনও সেক্স ওয়েব সিরিজ নয়। অযথা যৌনতা নিয়ে বাড়াবাড়ি করা হয়নি। দেবালয় এত ভাল ডিরেক্ট করেছে! আমাকে বলত, তুই নিজেকে ভাঙ, বদলা। যেগুলো তোর সিগনেচার সেগুলো একদম বদলে ফেল। আমায় খুব হেল্প করেছে এই কাজটা। ক...
দশটা মানহীন ছবির চেয়ে একটি মানসম্মত ছবি করতে চাই : আরিফিন শুভ

দশটা মানহীন ছবির চেয়ে একটি মানসম্মত ছবি করতে চাই : আরিফিন শুভ

Entertainment
ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। অনেকে তাকে ভালোবেেসে ঢাকাই ছবির 'নেক্স সুপারস্টার'ও ঢাকেন। প্রায় তিন মাস আমেরিকা সফর শেষে সম্প্রতি ফিরেছেন দেশে। দীর্ঘ এই বিরতির কারণে শুভ চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন বলে কথা উঠেছে। বাস্তবতা তা নয়। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন 'ঢাকা অ্যাটাক'খ্যাত এ নায়ক। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির স্ক্রিপ্ট। অনেক দিন হলো সিনেমার বাইরে, যোগাযোগও নেই! কেন? আরিফিন শুভ : দেশে ছিলাম না বলে অনেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বেশ কয়েকটি শো'তে পারফর্ম করতে আমেরিকায় গিয়েছিলাম। এর মধ্যেও কিন্তু অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে। ইন্ডাষ্ট্রিতে আপনার এই অনুপস্থিতির কারণে অনেকেই নেতিবাচক কথা বলছেন। এ কথার উত্তরে কী বলবেন? আরিফিন শুভ : 'ঢাকা অ্যাটাক'-এর পর আমার মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে। তাছাড়া, বেশ কয়েকমাস দেশের বাইরে থাকলাম। এ কারণে হয়তো অনেকে আমাকে নিয়ে ...
বিয়ে করতে ভয় পাই: পপি

বিয়ে করতে ভয় পাই: পপি

Cover Story, Entertainment
আজ চিত্রনায়িকা পপির জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই মুঠোফোনে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সহকর্মী, ভক্ত আর দর্শকদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। জন্মদিন কীভাবে উদ্‌যাপন করেছেন? রাত ১২টা ১ মিনিটে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছি। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। এরপর রাতে কেক কেটে পারিবারিকভাবে সবাই মিলে জন্মদিনের প্রথম প্রহর উদ্‌যাপন করেছি। রাত ১২টার পর বাসায় চারটি কেক কেটেছি। আমার ছোট বোন নিজ হাতে দুটি কেক তৈরি করেছিল। রাতেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন দিয়েছেন মৌসুমী, ওমর সানী, সাইমনসহ অনেকই। অনেকই আবার ফেসবুকে শুভকামনা জানিয়েছেন। পরিকল্পনা? সকালে আরটিভিতে আর দুপুর ১২টায় চ্যানেল আইতে সরাসরি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দুটি অনুষ্ঠানের মাধ্যমে আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। তা ছাড়া প্রতিবছরের মতো এবারও দুস্থ ও এতিম বাচ...
আগামী মাসেই মুখোমুখি মাহি – পরীমনি

আগামী মাসেই মুখোমুখি মাহি – পরীমনি

Cover Story, Entertainment
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিগুলো এখনো দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে প্রদর্শিত হচ্ছে। তাই এ মাসে আপাতত বড় বাজেটের কোনো দেশি ছবি মুক্তির আভাস পাওয়া যাচ্ছে না। তবে আগামী মাস থেকে নতুন ছবির হিড়িক পড়বে। মাসের প্রথম সপ্তাহেই এ সময়ের দুই আলোচিত অভিনেত্রীর ছবি মুক্তি পাবে একসঙ্গে, মুখোমুখি হবেন মাহিয়া মাহি ও পরীমনি। আগামী ৫ অক্টোবর মাহি ও পরী অভিনীত দুটি আলাদা ছবি মুক্তির খবর পাওয়া গেছে। প্রযোজক সমিতির ছবি মুক্তির নিবন্ধন খাতায় দেখা গেছে, একই দিন পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ও মাহিয়া মাহির ‘পবিত্র ভালোবাসা’ মুক্তির জন্য দিন ধার্য করা হয়েছে। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির পরিচালক শামীমুল ইসলাম ও পবিত্র ভালোবাসার পরিচালক এ কে সোহেল। দুই পরিচালক পৃথক বক্তব্যে নিশ্চিত করেছেন, তাঁরা ৫ অক্টোবর তাঁদের ছবি মুক্তি দেবেন। বর্তমান সময়ে ঢাকার চলচ্চিত্রের আলোচিত এই দুই নায়িকার ছবি একই দ...
শাকিবের সঙ্গে অভিনয় করতে চান বিনীতা

শাকিবের সঙ্গে অভিনয় করতে চান বিনীতা

Entertainment
কলকাতার জনপ্রিয় সিরিয়াল ‘মেম বউ’ খ্যাত অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। শুধু কলকাতাতেই নয়, বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত। মুম্বাই ও কলকাতার পর এবার বিনীতার লক্ষ্য বাংলাদেশ; এমনকি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নাকি তার ভীষণ পছন্দ। এবেলাকে বিনীতা বলেন, বাংলাদেশের ছবিতে কাজ করতে চাই। আমি শাকিব খানের সঙ্গে ২০১৪ সালে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছিলাম। ওর সঙ্গে ছবিতে কাজ করতে চাই। বিনীতার এই ইচ্ছা দ্রুত পূরণ হতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিনীতা জানান, বাংলাদেশের বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কাজ নিয়ে কথা চলছে তার। অভিনয় তো বটেই, সাংবাদিকতা, শিক্ষকতার পাশাপাশি উপস্থাপনাতেও দক্ষতা রয়েছে  জনপ্রিয় এই অভিনেত্রীর। এছাড়া বলিউডের রথি-মহারথীদের সঙ্গেও পারফর্ম করার অভিজ্ঞতাও রয়েছে তার।...
বাস্তবজীবনে ভূতের মুখোমুখি হয়েছিলেন যে তারকারা

বাস্তবজীবনে ভূতের মুখোমুখি হয়েছিলেন যে তারকারা

Entertainment
অনেক প্রিয় তারকাই কিন্তু ভূত দেখেছেন। তাদের ভয়ংকর অভিজ্ঞতার কথা নিজেরাই জানিয়েছেন। বাস্তব জীবনে তারা এমন অশুভ কিছুর মুখোমুখি হয়েছিলেন। বরুণ ধাওয়ান : 'এবিসিডি ২' এর শুটিংয়ের সময় হোটেলে থাকতেন বরুণ। ওই হোটেলটি কিংবদন্তি গায়ক ফ্রাঙ্ক সিতাত্রার খুব প্রিয় ছির। বরুণ এমন এমটি স্যুইটে ছিলেন, যেটায় ওই গায়কের প্রেতাত্মা ঘুরে বেড়ায় বলে জনশ্রুতি রয়েছে। একদিন সারাদিনের শুটিং শেষে ক্লান্তদেহে বরুণ ফিরলেন হোটেল কক্ষে। রাতে তিনি স্পষ্ট শুনলেন কিছু অস্বাভাবিক শব্দ। বাতাস ছাড়াই দরকা একাই খোলে আর বন্ধ হয় বেশ কয়েকবার। পরে বরুণ জানান, এসব ঘটনার সঙ্গে অদ্ভুত গলায় গানও শুনেছি আমি। নওয়াজুদ্দিন সিদ্দিকি : বিপাশা বসুর সঙ্গে 'আত্মা' ছবির শুটিং করছিলে নওয়াজুদ্দিন। কিন্তু সেখানে একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হলেন তিনি। মনে হচ্ছিল তার চারপাশে কেউ একজন আছে। এমন ঘটনা অবশ্য সেটের সবাই দেখেছেন। এমনকি বিপাশাও শুনেছ...
শাকিবের সাথে কক্সবাজার যাচ্ছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা

শাকিবের সাথে কক্সবাজার যাচ্ছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা

Entertainment
‘শাহেনশাহ’ ছবির মহরত করতে আগামী মঙ্গলবার শুটিং করতে কক্সবাজার যাচ্ছেন শাকিব খান । সাথে থাকছেন ছবির দুই নায়িকা নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাতসহ পুরো ইউনিট। শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি। এর আগে ছবিটির দুটি রোমান্টিক গান ব্যাংককে করা হয়েছে। সেখানে অংশ নিয়েছিলেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। ছবিতে রোদেলার সাথেও রোমান্টিক গান রয়েছে। ছবিতে রোদোৈর সাথে রোমান্টিক গান রয়েছে সেগুলো দেশের বাহিরে হরব বলে জানান পরিচালক। ‘শাহেনশাহ’ ছবি প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি জানান,‘ আমরা শুটিং করার জন্য পুরো ইউনিট নিয়ে কক্সবাজার যাচ্ছি। আমরা সেখানে ছবির বেশকিছু সিক্যুয়েন্সের কাজ শেষ করবো। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব কাজ শেষ হবে বলেও জানান তিনি। দেশে শুটিং প্রসঙ্গে পরিচালক রনি বলেন, ‘আমি মনে করি আমাদের দেশি লোকেশন ও দেশি প্রযুক্তি ব্যবহার করে ভালো ছবি নির্মাণ করা সম্ভব...
হৃদয় খান ও আনিকার ‘লুকোচুরি প্রেম’ (ভিডিও)

হৃদয় খান ও আনিকার ‘লুকোচুরি প্রেম’ (ভিডিও)

Entertainment
প্রকাশ পেল জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান ও তাসমিম আনিকার নতুন মিউজিক ভিডিও ‘লুকোচুরি প্রেম’। সম্প্রতি গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স ও বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। গানটি ঈদের বিশেষ টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’তে ব্যবহৃত হয়েছে। গানের পাশাপাশি পুরো টেলিছবিটিও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্সে। বাংলালিংক নিবেদিত রেদওয়ান রনি পরিচালিত টেলিছবিটি এরই মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। ‘লুকোচুরি প্রেম’ গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। নিজের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। তার সঙ্গে আছেন তাসনিম আনিকা। টেলিছবিটির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, নাফা প্রমুখ।...
‘বেদের মেয়ে জোসনার জন্য অপেক্ষা করতে চাইনি’

‘বেদের মেয়ে জোসনার জন্য অপেক্ষা করতে চাইনি’

Cover Story, Entertainment
‘কারও ওপর ক্ষোভ থেকে দেশ ছাড়িনি। দুই দিনের জন্য গিয়েছিলাম। ওখানে গিয়ে এমন ফেঁসে গেলাম, আর আসতে পারিনি।’ বললেন চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। তিনি এখন স্থায়ীভাবে আছেন ভারতের কলকাতায়। মাঝে মাঝে বাংলাদেশে আসেন, তবে এবার অনেক বছর পর এসেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গত শতকের আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় এই চিত্রনায়িকাকে সংবর্ধনা দিয়েছে। আজ রোববার বিকেলে রাজধানীর এফডিসিতে সংগঠনটির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় অনুষ্ঠান। এ ব্যাপারে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন হাসতে হাসতে বলেন, ‘আজ আমি নিজেই একটু দেরি করে এসেছি। কারণ আজ আর সেই বেদের মেয়ে জোসনার জন্য অপেক্ষা করতে চাইনি। আমি চেয়েছি, আজ অন্তত জোসনা আমার আগে চলে আসুক।’ তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ...
আবারও ইন্দ্রনীল, নায়িকা মৌ

আবারও ইন্দ্রনীল, নায়িকা মৌ

Cover Story, Entertainment
সিনেমাবলিউড আর ভারতের বাংলা ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ভারতের টেলিভিশন নাটকেও দেখা যায় এই অভিনয়শিল্পীকে। বাংলাদেশের সিনেমায় ভারতের এই অভিনয়শিল্পীকে প্রথম দেখা যায় ‘চোরাবালি’ ছবিতে। আজ রোববার দুপুরে জানা গেছে, ভারতীয় এই অভিনয়শিল্পী বাংলাদেশের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘নন্দিনী’। পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। ছবিতে ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ নাজিরা মৌ। ‘নন্দিনী’ ছবিটি বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। তামজীদ রহমান এই ছবির চিত্রনাট্য করেছেন। আর ছবিটি প্রযোজনা করছে নয়নতারা লিমিটেড। এটি এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা। পরিচালক আর নায়িকারও এটি প্রথম সিনেমা। এর আগে এই পরিচালক নাটক বানিয়ে হাত পাকিয়েছেন। ভারতের মুম্বাইয়ে টিভি সিরিয়ালের শুটিং নিয়ে এখন তিনি ব্যস্ত। এই অভিন...
ফ্যাশন আইকন প্রসেনজিত্‌কে চিনে নিন ‘রেট্রো মেট্রো’তে

ফ্যাশন আইকন প্রসেনজিত্‌কে চিনে নিন ‘রেট্রো মেট্রো’তে

Entertainment
‘অমরসঙ্গী’র প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে মনে পড়ে? তাঁর চুলের স্টাইল বা হাঁটার ধরন? অথবা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘বিয়ের ফুল’-এ নায়ককে নিশ্চয়ই মনে পড়ে? কাট টু, ‘মনের মানুষ’। অথবা কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘দৃষ্টিকোণ’-এর প্রসেনজিত্? বিশদে বললে, তাঁর কস্টিউম? আসলে কেরিয়ার শুরু থেকেই ছবিতে নিজের লুক নিয়ে সচেতন থেকেছেন প্রসেনজিত্। যে সময় ইন্ডাস্ট্রিতে কস্টিউম নিয়ে সে ভাবে গুরুত্ব দেওয়া হত না, সেই আমল থেকেই চরিত্রের সঙ্গে কস্টিউম নিয়েও আলাদা করে চিন্তা করেছেন প্রসেনজিত্। সে সব কিছুকে সেলিব্রেট করতেই আগামী ২৯ সেপ্টেম্বর কলকাতার স্বভূমিতে আয়োজন হতে চলেছে এক অভিনব ফ্যাশন শোয়ের। যার নাম ‘রেট্রো মেট্রো।’ গোটা ভাবনাটি ডিজাইনার অনুশ্রী মলহোত্রর। ওই শো-এ প্রসেনজিতের তিন দশকের কেরিয়ারকে সেলিব্রেট করা হবে। শো স্টপার স্বয়ং প্রসেনজিত্। অন্যান্য মডেলদের সঙ্গে র‌্যাম্পে হাঁটবেন তিনি। অনুশ্রী ছাড়াও বি...
অদ্ভুত রোগে ভুগছেন অনুষ্কা শর্মা, কী জানেন?

অদ্ভুত রোগে ভুগছেন অনুষ্কা শর্মা, কী জানেন?

Entertainment
এক অদ্ভুত রোগে ভুগছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই রোগের কারণেই নাকি দিন দিন আরও বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে নায়িকার। কিন্তু রোগটা কি, তা জানেন? বলি সূত্রে খবর, বালগিং ডিস্কে ভুগছেন অনুষ্কা। সাধারণ ভাবে একে স্লিপ ডিস্ক বলা হয়। এই মুহূর্তে অনুষ্কাকে নাকি সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সক। কিন্তু সামনেই মুক্তি পেতে চলেছে অনুষ্কার নতুন ছবি ‘সুই ধাগা’। তার প্রচারে এই মুহূর্তে প্রবল ব্যস্ত অনুষ্কা। ফলে একেবারেই বিশ্রাম নিতে পারছেন না অভিনেত্রী।  কিন্তু কী এই বালগিং ডিস্ক? চিকিত্সকদের মতে, এই রোগে মূলত স্নায়ুর সমস্যা হয়। পিঠের নীচে যন্ত্রণা প্রবল হয়ে ওঠে। শরীর ক্রমশ দুর্বল হয়ে যায়। চিকিত্সকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ, ব্যায়াম, মেডিটেশনের ফলে এই রোগ থেকে মুক্তি সম্ভব। যদিও এই রোগের বিষয়ে অনুষ্কা বা বিরাট কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু তাঁর এই সমস্যার কথা ইন্ডাস্ট্রির বিভিন্...