বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় চীনা বিজ্ঞানীদের বড় সাফল্য
ফয়সল আবদুল্লাহ
জিন সম্পাদনার নতুন প্রযুক্তি ব্যবহার করে গুরুতর বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় গুরুত্বপূর্ণ সাফল্যের কথা জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা। গবেষণাটি বুধবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ট্রান্সফিউশন-নির্ভর বেটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজন রোগী পরীক্ষামূলক থেরাপি সিএস-১০১ নেওয়ার পর আর মাসিক রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়েনি। একবারের চিকিৎসা গ্রহণের পরই তারা নিয়মিত রক্ত নেওয়া বন্ধ করতে সক্ষম হন।
গবেষকরা বলেন, জিন সম্পাদনার মাধ্যমে রোগ নিরাময়ের নতুন সম্ভাবনা তৈরি হলেও প্রচলিত অনেক পদ্ধতিতে ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। সাধারণত এসব পদ্ধতিতে একটি নির্দিষ্ট জিনকে সক্রিয় করে ভ্রূণকালীন হিমোগ্লোবিন উৎপাদন বাড়ানো হয়, যা রোগীর ত্রুটিপূর্ণ প্রাপ্তবয়স্ক হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে পারে।
তবে গবেষণার প্রধান লে...













