স্বল্প ও আধুনিক চিকিৎসার ভরসা চীন, বাড়ছে বিদেশি রোগী
চিকিৎসা খাতে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে চীন। উন্নত প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও বিদেশি রোগীদের জন্য সহজতর সেবাব্যবস্থায় দেশটি এখন আন্তর্জাতিক চিকিৎসা ভ্রমণের গুরুত্বপূর্ণ গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়াসহ নানা দেশ থেকে ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা নিতে চীনে আসছেন। স্বল্প খরচে আধুনিক চিকিৎসার পাশাপাশি ভিসা সহায়তা ও চিকিৎসাপরবর্তী সেবাও আকর্ষণ বাড়াচ্ছে বিদেশিদের।
আপস…
ইন্দোনেশিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চীনের কুয়াংচৌয় এসেছেন রোনাল্ড। নিজ দেশে চিকিৎসার সুযোগ সীমিত থাকায় উন্নত চিকিৎসার আশায় ছুটি এসেছেন তিনি। চিকিৎসার প্রথম ধাপ শেষ করে এখন সুস্থতার পথে তিনি। রোনাল্ডের মতো আরও অনেক বিদেশি রোগী চিকিৎসার জন্য এখন বেছে নিচ্ছেন চীনকে।
উন্নত চিকিৎসা প্রযুক্তি ও বিদেশি রোগীর জন্য প্রশাসনিক সহায়তা বাড়ায় চিকিৎসা ভ্রমণের বড় কেন্দ্র হয়ে উঠছে চীন। তেমনি দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ ক্যানসার চিকিৎসার...











