আখের রস কেন খাবেন?
আখের রস মনজুড়ানো পানীয়। এর আছে অনেক গুণ। তবে রাস্তায় অপরিচ্ছন্ন রস খেলে আবার হীতে বিপরীত হতে পারে। আখের রসের গুণ গুলো জানলে এটি পান করতে চাইবেন সবাই।
যকৃতের উপকার
জন্ডিসে আক্রান্তদের আখের রস খাওয়ানোর প্রচলন তো আগে থেকেই আছে। লিভারের কার্যক্ষমতা বাড়াতে আখের রসের কার্যকারিতাও নানা পরীক্ষায় প্রমাণিত।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
নিয়মিত আখের রস পানে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। যা মৌসুমী ফ্লু ও অন্যান্য ভাইরাল ইনফেকশন থেকে বাঁচাবে।
ডায়াবেটিসেও উপকার আছে
আখের রসে থাকে প্রাকৃতিক চিনি। তাই পরিমিত মাত্রায় ডায়াবেটিস রোগীরা এটি খেতেই পারেন। এর কিছু উপাদান আবার রক্তে শর্করাও বাড়তে দেয় না। তবে পরিমাণটা ডাক্তারের পরামর্শে মেপে নেওয়াই ভালো।
ওজন কমায় আখের রস
আখের রসে ফাইবার বেশি। তাই এটি শরীরে বেশিক্ষণ শক্তি যোগায় ও অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। তাই...













