যৌনাঙ্গের না বলা সমস্যাসমূহের সঠিক যত্ন
নারীর বহিঃযৌনাঙ্গে প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া ও ঈস্টের(ছত্রাক) মতো অসংখ্য অণুজীব উপস্থিত থাকে। শরীরের ত্বকের মতো, এইসব অণুজীব ও ব্যাকটেরিয়ার একটি নির্দিষ্ট সমন্বয় যৌনাঙ্গের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সাহায্য করে। অনুজীবগুলি, যোনির ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিহত করে এবং পিএইচ (অম্লত্ব ও ক্ষারত্বের স্থিতাবস্থা) নিয়ন্ত্রণ করে। যখন এই অণুজীবগুলোর মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়, তখন তা ঈস্ট সংক্রমণ, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস (যোনিপথে ব্যাকটেরিয়াল সংক্রমণ) প্রভৃতি রোগের সৃষ্টি করে থাকে। সেই সাথে, নারীরা তাদের সঙ্গীদের মাধ্যমেও বিভিন্ন ধরণের সংক্রমণে আক্রান্ত হতে পারেন। এইসব কারণে নারীর জননাঙ্গের নিবিড় যত্ন নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১. বাথরুম করার এবং স্যানিটারি প্যাড পরিবর্তনের আগে ও পরে হাত ভালো করে ধুয়ে নিন। ভালো মানের ব্যাকটেরিয়া নাশক হ্যান্ড ওয়াশ দিয়ে অন্তত ১ মিনিট হাত ভালো করে ধ...












