বৈশাখের রঙিন সাজে নতুন তাঁতের পোশাক
পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালির পোশাক উৎসবকে আরও রঙিন করতে নতুন তাঁতের পোশাকের সংগ্রহ বাজারে এনেছে দেশি ফ্যাশন ব্র্যান্ড গ্রামীণ চেক। এবারের বৈশাখে হালকা ও আরামদায়ক সুতির পোশাক এবং ঘর সাজানোর উপকরণও রয়েছে।
ব্র্যান্ডটি বৈশাখী পোশাকে সাদা, লাল, সবুজ ও হলুদ রঙকে বেশি প্রাধান্য দিয়েছে। পোশাকগুলো গরমের সময়ও আরামদায়ক এবং দাম নাগালের মধ্যে রাখা হয়েছে।
পুরুষদের জন্য চেক পাঞ্জাবি, ক্যাজুয়াল ও এক্সিকিউটিভ শার্ট, ফতুয়া রয়েছে। নারীদের জন্য সুতি, হাফ সিল্ক, মসলিন ও সিল্ক শাড়ি এবং সালোয়ার কামিজ, কুর্তি, ম্যাক্সি সংগ্রহ পাওয়া যাচ্ছে। শিশুদের জন্যও&nb...













