শুধু মিষ্টি নয়, ডায়াবেটিস-এ এই খাবারগুলিও মারাত্মক ক্ষতিকর!
সম্প্রতি বিশ্ব জুড়ে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে, মেয়েদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে। সমীক্ষা থেকে জানা গিয়েছে, বর্তমানে বিশ্বে প্রায় ২০ কোটি মহিলা ডায়াবেটিসে আক্রান্ত। ভারতেও প্রায় ৭ কোটি মানুষ টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস এমন একটি রোগ, যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে।
রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার ফলে শরীরে ঠিক কী ধরণের সমস্যা হয় তা সম্পর্কে আমরা কমবেশি সকলেই অবগত। নানা বিধি-নিষেধ মেনে চলার পরও সামান্য এদিক থেকে ওদিক হলেই চড়চড় করে বাড়তে থাকে রক্তে সুগারের মাত্রা! একবার ডায়াবেটিস ধরা পড়লে পছন্দের প্রায় সব খাবারই বাদ পড়ে খাদ্য তালিকা থেকে। বিশেষ করে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার। তবে শুধু মিষ্টি নয়, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আরও বেশ কিছু খাবার-দাবার এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। আসুন জেনে নেওয়া যাক রক্তে সুগারের মাত্রা ন...













