বাচ্চাকে প্রকাশ্যে বুকের দুধ খাওয়ানো
প্রকাশ্যে বুকের দুধ খাওয়ানোর অর্থ হলো আপনার বাড়িতে আত্নীয় স্বজন বা বন্ধু বান্ধবের সামনে অথবা পাবলিক প্লেস, যেমন- ক্যাফে বা কোন শপিং সেন্টারে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো। আপনার শিশুর জন্মের পর প্রথম দিকে আপনি যেখানে বুকের দুধ খাওয়াতে স্বস্তিবোধ করেন সেখানেই খাওয়ানো উচিত। কিন্তু আপনি যখন এটি বেশি বেশি করতে থাকবেন, বাইরে চলতে ফিরতে অন্যের সামনে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে আত্নবিশ্বাসী হয়ে উঠবেন। কিভাবে শুরু করবেন সেক্ষেত্রে সহায়ক কিছু ধারণা এখানে তুলে ধরা হলোঃ
পূর্ব পরিকল্পনাঃ বাইরে যাওয়ার আগে চিন্তা করুন আপনার বাচ্চা ক্ষুধার্ত হলে বুকের দুধ খাওয়াতে কোথায় আপনি স্বস্তিবোধ করবেন। আপনার বন্ধু অথবা স্বাস্থ্য পরিদর্শকের কাছে জানুন যদি তারা কোন স্পট সম্পর্কে জেনে থাকেন, যেমন- কোন ক্যাফে যেখানে অনায়াসে বুকের দুধ খাওয়ানো যায়।
কাপড় এবং অন্তর্বাসঃ বুকের দুধ খাওয়ানোর সময় আপনি কি পরবেন তা ব্যক্তিগত র...














