মোজা পরলেই পায়ে দুর্গন্ধ হয়?
সারা বছর মোজা না পরলেও শীতে মোজা পরতে বাধ্য হন অনেকেই। বাইরের ঠান্ডা আবহাওয়ায় শরীরকে গরম রাখতে মোজার ব্যবহার অনস্বীকার্য। কিন্তু অনেকেরই মোজা পরলে পা ঘামে। মোজায় সারা দিন ভিজে চটচটে ভাব, এ দিকে ঘেমো গন্ধের চোটে জুতো খোলারও উপায় নেই। প্রতি দিন বাড়ি ফিরে মোজা খুললেই গন্ধের দায়ে টেকা দায় হয়ে ওঠে। পা ধুলেও এই গন্ধ সব সময় যায় না।
সারা বছর এমন সমস্যার মুখোমুখি হলেও, শীতে তুলনামূলক ভাবে পা ঘামে বেশি। ঘাম জমা পায়ে খুব দ্রুত ব্যাকটিরিয়া ও ছত্রাক জন্মায়। ফলে এর থেকে নানা রোগের সৃষ্টি হয়। কিন্তু জানেন কি, খুব সহজেই ঘরোয়া ক’টা উপায়ে এই দুর্গন্ধ দূর করা যায়।
মোজা পরার আগে এর মধ্যে যে কোনও একটি উপায় অবলম্বন করলেই পায়ে ঘামের সমস্যা কমবে। দেখে নিন সে সব উপায়।
নুন জল: মোজা পরলেই পা ঘেমে যাওয়ার সমস্যা নিয়ে নাজেহাল যাঁরা, তাঁদের জন্য এই উপায় সেরা বিকল্প। বাড়ি থেকে বেরনোর আগে ঈষদুষ্ণ নুন জলে পা...














