কীভাবে গুনবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া
গর্ভস্থ শিশুর নড়াচড়া বা কিক প্রথম যেদিন অন্তঃসত্ত্বা মা টের পান, সেদিনকার অভিজ্ঞতার কোনো তুলনাই হয় না। এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন। চিকিৎসকেরা এই নড়াচড়াকে গর্ভস্থ শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচনা করে থাকেন। মাকে তাঁরা তাই বলে দেন যেন সারা দিনের নড়াচড়া খেয়াল করে রাখা হয়। কোনো ব্যত্যয় ঘটলে তা চিকিৎসককে দ্রুত জানাতে হবে।
■ সাধারণত ১৮ থেকে ২৪ সপ্তাহে মা প্রথম পেটের ভেতর শিশুর নড়াচড়া টের পেতে শুরু করেন। এ সময় মৃদু কম্পন বা ধাক্কার মতো হবে অনুভূতিটা। ক্রমে মা নড়াচড়া আরও ভালো টের পেতে শুরু করবেন। প্রথম মা অনভিজ্ঞতার কারণে ১৮ সপ্তাহে তা না-ও বুঝতে পারেন। এতে ভয়ের কিছু নেই।
■ একেক শিশুর নড়াচড়ার ধরন একেক ধরনের। শিশু সব সময় নড়তেই থাকবে, তা-ও নয়। যেমন ঘুমের সময়। গর্ভের মধ্যেও শিশু বিশ্রাম নেয় বা ঘুমায়। তবে এই সময় একটানা ৯০ মিনিটের বেশি হওয়ার কথা নয়। মাকে বুঝে নিতে হবে ত...














