কম ক্যালোরি খেয়ে মেদ ঝরাতে চান? এগুলোই সেরা সমাধান
উৎসবের মরসুমে প্রায় সকলেই নিজের শরীর ও চেহারা নিয়ে বাড়তি যত্ন নিতে শুরু করেন। সারা বছরের অবহেলা সরিয়ে অল্প কয়েক দিনেই শরীরকে মেদহীন ছিপছিপে করে তোলা না গেলেও ডায়েটে পরিবর্তন ও কম ক্যালোরির খাবার অল্প কয়েক দিনেই মেদ কমায়। অনেক রোগও দূর হয়। দেখে নিন এমন কিছু খাবার।
শশা: এই ফলের বেশির ভাগই জল। তাই হজমে সাহায্য করে শরীরে জমতে দেয় না বাড়তি ফ্যাট। এক কাপ শশার রসে মাত্র ৮ ক্যালোরি থাকে। কম ক্যালোরি কিন্তু উচ্চ ফাইবারের এই ফল মেদ কমাতে ভীষণ কার্যকর।
ব্রকোলি: ক্যানসার প্রতিরোধক এই সব্জিতে রয়েছে উচ্চ পুষ্টিগুণ। এক কাপ ব্রকোলিতে মেলে ৩২ ক্যালোরি। এর অ্যান্টিঅক্সিড্যান্ট রোগ প্রতিরোধ তো করেই সঙ্গে মেদও ঝরায় ঝটপট।
লেটুস: এক কাপ লেটুসে আছে ৩৪ ক্যালোরি। শরীর সচেতন মানুষরা স্যালাডে যোগ করেন এই শাক। এর পুষ্টিগুণ যেমন প্রচুর তেমনই এতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন কে। রক্ত পরিশুদ্ধ রাখতে, রক্ত জমাট বাঁধতে ...














