পেটের মেদ ঝরানোর ১০টি সহজ টিপ্স
পড়াশোনা আর কাজের চাপে শারীরিক অ্যাক্টিভিটি তো প্রায় বন্ধ! ফলে যা হওয়ার তাই হচ্ছে। দিন-দিন মেদ জমছে পেটে। শখের স্কিন-ফিট ড্রেস অথবা নতুন শাড়িটা পরতে গেলেই মনে হচ্ছে, পেটটা.... আবার পছন্দের শার্টটার বোতাম লাগাতে গিয়েও একই দশা! তা হলে উপায়?
পেটের মেদ ঝরানোর ১০টি সহজ টিপ্স
পেটের মেদ কমানোর জন্য প্রথম কাজ হচ্ছে যোগ-ব্যায়াম। শুধু পেটের ব্যায়ামই নয়, করতে হবে পুরো শরীরের ব্যায়াম। পুশ-আপ, পুল-আপ করতে হবে। স্কিপিং করতে পারলে সবচেয়ে ভাল। এক সপ্তাহে পেটের মেদ কমাতে চাইলে প্রতিদিনের ব্যায়ামে ৫০০ থেকে ৬০০ ক্যালরির মতো ক্ষয় করতে হবে।
প্রতিদিন সকালে উঠেই খালি পেটে ২/৩ কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন, এর ঠিক পর-পরই লেবুর রস। এটা পেটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুতগতিতে কাজ করবে। তা ছাড়া দেহের রক্ত চলাচলকে আরও বেশি সহজ করবে এটি।
এক গ্লাস গরম জলে অর্ধেকটা লেবু চিপে নিন, এতে এক চিমটে নুন মিশিয়ে নিন।...














