সাদা ফাঙ্গাস কেন বেশি বিপজ্জনক ব্ল্যাক ফাঙ্গাসের তুলনায়?
করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাসকে নতুন মহামারি ঘোষণা করা হয়েছে। তবে এর মধ্যে সাদা ফাঙ্গাস নামে নতুন আরেকটি ছত্রাকে আক্রান্ত হতে শুরু করেছে দেশটির বহু মানুষ। দেশটির পাটনা, বিহারে সাদা ফাঙ্গাসের সংক্রমণ দেখা গেছে। আর এই সংক্রমণ ব্ল্যাক ফাঙ্গাসের চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের পরস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এবং রেসপাইরেটরি মেডিসিনের প্রধান ডা. অরুনেশ কুমার সাদা ফাঙ্গাসের সংক্রমণকে বেশি বিপজ্জনক মনে করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
সাদা ফাঙ্গাস কেন হয়?
ডা. অরুনেশ কুমার জানান এই সংক্রমণ হতে পারে কম প্রতিরোধ ক্ষমতার জন্য। এছাড়া মানুষ এই ফাঙ্গাসের বাহকের সংস্পর্শে আসলে আক্রান্ত হতে পারেন। সেকারণে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই চিকিৎসক।
সাদা ফাঙ্গাসের লক্ষণ
চিকিৎসকেরা বলছেন, সাদা ফাঙ্গ...













