নাকের পলিপ ও দীর্ঘস্থায়ী সাইনোসাইটিসে নতুন ওষুধে সম্ভাবনা চীনে
চীনে দীর্ঘস্থায়ী সাইনোসাইটিসের প্রকোপ প্রায় ৮ শতাংশ। এটি আনুমানিক ১০ কোটি ৭০ লাখ মানুষকে প্রভাবিত করে। এর মধ্যে নাকের পলিপসহ দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস দেখা যায় ২০ থেকে ৩৩ শতাংশ ক্ষেত্রে।
চীনা চিকিৎসকরা সতর্ক করেছেন, অস্ত্রোপচারের পরও এই সমস্যা ফিরে আসার হার অত্যন্ত বেশি। সার্জারির পর ১৮ মাস থেকে ৪ বছরের মধ্যে এটি পুনরায় দেখা দেওয়ার আশঙ্কা ২০ থেকে ৬০ ভাগ।
সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত ও মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অ্যালার্জি, হাঁপানি ও ইমিউনোলজি বিষয়ক বিশ্ব কংগ্রেসে উপস্থাপিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা ও অ্যামজেনের নতুন একটি ওষুধ নাকের পলিপের তীব্রতা, সার্জারির প্রয়োজনীয়তা ও প্রদাহবিরোধী স্টেরয়েড ব্যবহারের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করেছে।
গবেষণায় দেখা গেছে, টেজসপায়র নামের ওষুধটি ব্যবহারের ফলে নাকের পলিপ...














