Health and Lifestyle Archives - Page 76 of 147 - Mati News
Monday, March 23

Health and Lifestyle

ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিশেষজ্ঞ ডা. মো. নাজমুল ইসলামের পরামর্শ : গলার আওয়াজ বসে যাওয়া বা খারাপ হয়ে যাওয়ার কারণ ও প্রতিকার

ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিশেষজ্ঞ ডা. মো. নাজমুল ইসলামের পরামর্শ : গলার আওয়াজ বসে যাওয়া বা খারাপ হয়ে যাওয়ার কারণ ও প্রতিকার

Cover Story, Health and Lifestyle
গলার আওয়াজ বসে যাওয়া বা খারাপ হয়ে যাওয়ার কারণ ও প্রতিকার গলার আওয়াজ বসে যায়নি বা খারাপ হয়ে যায়নি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমরা যারা কথা বলি, আমাদের যাদের কাজই কথা বলার যেমন ডাক্তার, শিক্ষক, হকার তাদের কিন্তু কথা বলতেই হয়। আর যারা বেশি বেশি কথা বলেন তাদের প্রায়ই গলা খারাপ হয়ে যায়। কখনো কখনো একেবারেই খারাপ হয়ে যায়, কখনো কখনো অস্পষ্ট হয়ে যায়। এরকম অবস্থাকে আমরা “লেরিনজাইটিস” বলি। নানান কারনে এটা হতে পারে। ভাইরাস থেকে হতে পারে, ব্যাকটেরিয়া থেকে হতে পারে, ধূমপানের কারনে হতে পারে। যাদের পাচক রস পাকস্থলী থেকে উপরে চলে আসে তাদের এমন হতে পারে। যারা লেরিনজাইটিস সমস্যায় ভুগেন তারা আমাদের কাছে আসেনই গলার সমস্যা নিয়ে। তারা চান যত তারাতারি ভাল হয়ে স্বাভাবিক কাজে ফিরে আসা যায়। এরকম রোগী যখন আসে তখন তার কাছ থেকে রোগের বিবরণ ভাল করে শুনে নিতে হয়। তার নাক, কান ভাল করে দেখে নিতে হয়।...
গর্ভবতী মায়েদের সেরা ১০ টি খাদ্য !

গর্ভবতী মায়েদের সেরা ১০ টি খাদ্য !

Cover Story, Health and Lifestyle
গর্ভবতী মায়েদের সেরা ১০ টি খাদ্য ! গর্ভবতী মায়েরা গর্ভকালীন সময়গুলোতে একটু বেশি খাদ্য গ্রহণের চাহিদা অনুভব করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা থাকেন খাদ্য বিমুখ।গর্ভাবস্থা একটি আশ্চর্য সময়! এসময় প্রত্যেকটি মা’র অনুভূতি থাকে ভিন্ন। তাই গর্ভাবস্থার খাদ্য নির্বাচনে একটু ভাবার জায়গা রয়েছে। ডিম খেতে হবে! গর্ভাবস্থা আর ডিম; এই দুইটি জিনিসের অবস্থান বিপরীতমুখী। মর্নিং সিকনেস, সবসময় বমি ভাব ইত্যাদির কারণে এসময় ডিম এড়িয়ে যেতে চান অনেকেই। ডিম সাধারণত লো-ক্যালরি, উচ্চ মাত্রার প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানের উৎস। তবে গর্ভাবস্থায় এটি DHA নামক Omega-3 ফ্যাটি এসিড সরবরাহ করে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। গর্ভাবস্থায় মায়ের অনাগত শিশুর মস্তিষ্ক ও চোখের গঠনে ডিম যথেষ্ট অবদান রাখে। দুগ্ধজাত খাদ্য গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় ক্যালসিয়াম থাকা জরুরী। দুধ ও দুগ্ধজাত খাদ্য থেকে প্...
কিডনি রোগ বিশেষজ্ঞ, কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. হারুন আর রশিদ বললেন, কিডনি রোগ প্রতিরোধ করা যায়

কিডনি রোগ বিশেষজ্ঞ, কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. হারুন আর রশিদ বললেন, কিডনি রোগ প্রতিরোধ করা যায়

Cover Story, Health and Lifestyle
কিডনি রোগ নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন। এসংক্রান্ত কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ প্রশ্ন :  কিডনির কাজ আসলে কী? হারুন আর রশিদ : দেহের এক ভাইটাল অর্গান কিডনি। জন্মের ছয় সপ্তাহের মধ্যে মানুষের কিডনির ছাঁকনি বা ফিল্টার মেমব্রেন পুরোপুরি তৈরি হয়। তখন পুরোদমে কাজ শুরু করতে পারে কিডনি। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতি কিডনিতে প্রায় ১০-১২ লাখ ছাঁকনি থাকে, যা প্রতি ২৪ ঘণ্টায় ১৭০ লিটারের মতো রক্ত পরিশোধন করে এক থেকে তিন লিটার শরীরের বর্জ্য পদার্থ প্রস্রাবের আকারে বের করে দেয়। যখন এই ফিল্টার বা পরিশোধনকাজ বাধাপ্রাপ্ত হয় তখন কিডনি রোগ হয়। এ ছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত তৈরিতে সাহায্য করা এবং ভিটামিন ‘ডি’ কার্যকর করায় কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  ...
ফ্যাকো ও গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম বললেন, নীরব অন্ধত্বের প্রধান কারণ গ্লুকোমা

ফ্যাকো ও গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম বললেন, নীরব অন্ধত্বের প্রধান কারণ গ্লুকোমা

Cover Story, Health and Lifestyle
ফ্যাকো ও গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম বললেন, নীরব অন্ধত্বের প্রধান কারণ গ্লুকোমা বিশ্বের প্রায় ৭ কোটি লোক গ্লুকোমায় ভুগছে। বাংলাদেশে পঁয়ত্রিশোর্ধ্ব ব্যক্তিদের শতকরা প্রায় তিনজনের গ্লুকোমা রয়েছে। তারপরও গ্লুকোমা নিয়ে সাধারণ মানুষ ততটা সচেতন নয়। অথচ শুরুতে চিকিৎসা নিলে ভালো থাকা যায়। গ্লুকোমা সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ আই হাসপাতালের গ্লুকোমা বিভাগের চেয়ারম্যান, ফ্যাকো ও গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম প্রশ্ন : চোখের রোগ গ্লুকোমা আসলে কী? কী কী কারণে এটা হতে পারে? এম নজরুল ইসলাম : রক্তের যেমন চাপ বা প্রেসার আছে, তেমনি চোখেরও একটি নির্দিষ্ট চাপ রয়েছে। চোখের স্বাভাবিক চাপ ১০-২০ মিমি মারকারি। কোনো কারণে চোখের এই চাপ বেড়ে গেলে অপটিক নার্ভের ক্ষতি হয় এবং ধীরে ধীরে নার্ভটি শুকিয়ে যায়। একপর্যায়ে দৃষ্টির পরিসীমা কমতে কমতে চোখ অন্ধও হয়...
দিনের বেলার একটু ঘুমে বিরাট উপকার

দিনের বেলার একটু ঘুমে বিরাট উপকার

Cover Story, Health and Lifestyle
দিনের বেলার একটু ঘুমে বিরাট উপকার দিনের বেলার একুটখানি ঘুম দিতে পারে নতুন করে কাজের প্রাণশক্তি। গবেষণা বলছে, দিনের বেলায় নিয়মিত ২০ মিনিটের ঘুম ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দিতে পারে। গ্রিসের একটি হাসপাতালের গবেষণা অনুসারে হেড ডাউন করে অর্থাৎ মাথা ঠেকিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারলে ব্লাড প্রেশার বা রক্তচাপ কমে।   বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে এই গবেষণা চালানো হয়েছে, কিন্তু দিনের কোন একটি সময় চোখ বন্ধ করে ঝটিকা একটু ঘুমিয়ে নিতে পারলে উপকার পাবে যে কোন বয়সী মানুষ। যিনি এই গবেষণায় কার্যক্রমটি পরিচালনা করেছেন সেই কার্ডিওলজিস্ট মানোলিস কালিস্ট্রাটোস বলেন, ‘দিনের বেলার অল্প সময়ের ঘুম সহজেই নিয়ে নেয়া যায় এবং সাধারণত সেজন্য কিছু খরচ করতে হয় না’। তিনি আরও বলেন, ‘আমাদের গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে বলতে পারি, যদি কেউ দিনের বেলা ঘুমানোর বিলাসিতাটুকু নিয়মি...
জন্মনিয়ন্ত্রণ ! এই জেল পুরুষদের শুক্রাণুর মাত্রা কমিয়ে দেবে

জন্মনিয়ন্ত্রণ ! এই জেল পুরুষদের শুক্রাণুর মাত্রা কমিয়ে দেবে

Health and Lifestyle
জন্মনিয়ন্ত্রণ ! এই জেল পুরুষদের শুক্রাণুর মাত্রা কমিয়ে দেবে পুরুষের জন্য আসছে সহজে ব্যবহার্য একটি জন্মবিরতিকরণ জেল। কিছুদিনের মাধ্যেই তার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। ৪২০ দম্পতির ওপর তা ব্যবহার করে দেখা যাবে তা গর্ভধারণ রোধ করতে কতটা কার্যকরী। এই জেল মাখতে হবে পুরুষের পিঠে ও কাঁধে। এতে মূলত দুইটি সক্রিয় উপাদান আছে, টেস্টোস্টেরন ও সেজেস্টেরন অ্যাসিটেট নামের একটি প্রজেস্টিন। প্রজেস্টিন পুরুষের শুক্রাশয়ে টেস্টোস্টেরনের উত্‍পাদন বন্ধ করে দেয়, এতে শুক্রাণু উত্‍পাদন কমে যায় ও প্রায় বন্ধ হয়ে যায়। জেলটিতে টেস্টোস্টেরন থাকার কারণ হলো, এর ফলে ওই পুরুষের রক্তে হরমোনটির মাত্রা স্বাভাবিক থাকবে। কারণ হরমোনটি ছাড়া তার শরীরের বিভিন্ন প্রক্রিয়া ঠিকভাবে চলে না। এই জেলটির নাম দেওয়া হয়েছে এনইএস/টি। আশা করা হচ্ছে, ক্লিনিক্যাল ট্রায়ালে ৪২০ দম্পতি থাকবে ও এই ট্রায়াল চলবে ২৩ মাস ধরে। পুরু...
গর্ভের শিশু লাথি মারে কেন

গর্ভের শিশু লাথি মারে কেন

Health and Lifestyle
গর্ভের শিশু লাথি মারে কেন মায়ের গর্ভে শিশুর আগমনের পর থেকেই অভিভাবকদের বিভিন্ন পরিকল্পনা শুরু হয়ে যায়। মা ও শিশুর যত্নও শুরু হয় তখন থেকেই। সাধারণত প্রথম সন্তানের ক্ষেত্রে গর্ভাবস্থার প্রায় ৮-৯ সপ্তাহ পর থেকেই গর্ভে শিশুর উপস্থিতি টের পান মায়েরা। এ সময় শিশু কখনও কখনও লাথি মারে মায়ের পেটে। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে, প্রথম সন্তানের ক্ষেত্রে ৯ সপ্তাহ হলেও দ্বিতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে ১৩-১৪ সপ্তাহ পর শিশু মায়ের পেটে লাথি মারে। তবে ৯ সপ্তাহ পার হয়ে গেলে শিশুর উপস্থিতি টের না পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার। চিকিৎসা বিজ্ঞান বলছে, গর্ভাবস্থায় লাথি মারা মানে শিশুর সামগ্রিক বিকাশ ঠিক আছে। তার মানসিক ও শারীরিক বিকাশের পথও প্রশস্থ রয়েছে। তবে শিশু কিন্তু ইচ্ছা করেই লাথি মারে না। বরং কিছু শরীরবৃত্তীয় কারণেই গর্ভাশয়ে বসে পা ছোড়ে। শিশুর এমন আচরণের কারন- ১. মা ভারী খাবার ...
যেভাবে বুঝবেন আপনার জরায়ুতে ক্যান্সার কি না?

যেভাবে বুঝবেন আপনার জরায়ুতে ক্যান্সার কি না?

Cover Story, Health and Lifestyle
  যেভাবে বুঝবেন আপনার জরায়ুতে ক্যান্সার কি না? জরায়ুতে ক্যান্সার প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। স্তন ক্যানসারের মতোই জরায়ু ক্যানসারও অনেক কঠিন একটি অসুখ। জরায়ু ক্যানসারে আক্রান্ত মহিলারা এই অসুখ হওয়ার প্রথম অবস্থায় চিকিৎসা না করানোর ফলে তাঁদের বেঁচে থাকার হার ৫০% কমে যায়। আর যাঁরা প্রথম থেকেই চিকিৎসা করান, তাঁদের বেঁচে থাকার সম্ভবনা ৯৫%।   ইউরোপের দেশগুলিতে ছয় প্রকার ক্যানসারের মধ্যে জরায়ু ক্যানসার সবচেয়ে বেশি আলোচিত। কারণ, প্রতি বছর গোটা পৃথিবীতে প্রায় ২,৫০,০০০ মহিলা জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন। সাধারণত ৫০ বছর বা এর চেয়ে বেশি বয়সের মহিলারা জরায়ু ক্যানসারে তুলনামূলকভাবে বেশি আক্রান্ত হয়ে থাকেন। জরায়ু ক্যানসারকে ‘সাইলেন্ট কিলার’বলা হয়ে থাকে। কারণ, এই অসুখ দেখা দিলে অনেক মহিলারাই এর প্রাথমিক লক্ষণগুলি বুঝতে পারেন না বা লক্ষণ দেখা দিলেও বিশেষ গু...
শিশুকে দিনে ঘুম পাড়ানো কতটা উপকারী?

শিশুকে দিনে ঘুম পাড়ানো কতটা উপকারী?

Cover Story, Health and Lifestyle, Kids Health
শিশুকে দিনে ঘুম পাড়ানো কতটা উপকারী? কমবেশি সব শিশুই দুষ্টুমি করে। শিশুদের দুষ্টামিতে বিরক্ত হয়ে অনেক মা ভাবেন কিছুক্ষণ ঘুমালে নিশ্চিন্ত থাকা যাবে। এ কারণে জোর করে হলেও শিশুদের ঘুম পাড়ানোর চেষ্টা করেন তারা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দিনে ঘুমালে লাভের চেয়ে শিশুর ক্ষতিই হয় বেশি। সম্প্রতি ‘মার্কিন যুক্তরাষ্ট্রের আর্কাইভ অফ ডিজিজ ইন চাইল্ডহুডে’ এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়।   গবেষকদের মতে, ২ বছরের বেশি বয়সের শিশুদের দুপুরে ঘুম পাড়ালে তাদের রাতে ঘুম বিঘ্নিত হতে পারে৷ গবেষকরা ২৬টি গবেষণার ফল থেকে জেনেছেন, দুপুরে ঘুমোলে শিশুদের রাতের ঘুমের মান কমে যায়৷ এতে তাদের আচরণ ও মানসিক বৃদ্ধির উপর প্রভাব পড়ে৷ এমনকী এর ফলে শিশুদের মধ্যে ওজন বাড়ার সমস্যাও দেখা দিতে পারে৷   এই বিষয়ে মার্কিন গবেষক ক্যারেন থর্প জানান, বাবা-মায়েদের বুঝতে হবে শিশুরা নিজেদের ঘুমের প্রয়োজন বু...
রক্তনালিতে ব্লক হলে : ডা. জি এম মকবুল হোসেন

রক্তনালিতে ব্লক হলে : ডা. জি এম মকবুল হোসেন

Cover Story, Health and Lifestyle
রক্তনালিতে ব্লক হলে ডা. জি এম মকবুল হোসেন হার্ট পাম্প করলে সারা শরীরে রক্ত পৌঁছে যাওয়ার মসৃণ রাস্তাগুলোকে রক্তনালি বলে। এটা ধমনি, শিরা বা রগ নামেও পরিচিত। এসব রক্তনালি হাত, পা, বুক, পেটসহ সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়ে আছে। তবে নানা কারণে এসব রক্তনালির কোথাও ব্লক হতে পারে, সরু হতে পারে বা স্বাভাবিকের চেয়ে মোটাও হয়ে যেতে পারে। আর এসব ঘটলে তখন সেই রক্তনালির চিকিৎসার দরকার পড়ে।   রক্তনালিতে ব্লক কারণ বিভিন্ন কারণে রক্তনালির গায়ে চর্বি জমে রক্তনালি ব্লকড হয়ে সরু বা বন্ধ হয়ে যেতে পারে, আবার মোটাও হয়ে যেতে পারে। এর মধ্যে অন্যতম কারণগুলো হলো— ♦ ধূমপান। ♦ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। ♦ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। ♦ রক্তে অতিমাত্রায় চর্বি। এর মধ্যে ধূমপান বর্জনযোগ্য। আর অন্যগুলো নিয়ন্ত্রণযোগ্য।   উপসর্গ ♦ হাঁটলে পায়ে ব্যথা হয়, বিশ্রাম নিলে কিছুটা...
জটিল চর্মরোগ সোরিয়াসিস : ডা. রাশেদ মোহাম্মদ খান

জটিল চর্মরোগ সোরিয়াসিস : ডা. রাশেদ মোহাম্মদ খান

Cover Story, Health and Lifestyle
জটিল চর্মরোগ সোরিয়াসিস এক ধরনের জটিল চর্মরোগ সোরিয়াসিস, যা কখনো সারে না। এটি ছোঁয়াচে নয়। আবার নির্মূলযোগ্য রোগ না হলেও দীর্ঘ মেয়াদে জটিলতা বাড়ে। তবে নিয়মিত ও সঠিক চিকিৎসা গ্রহণ করলে সোরিয়াসিস নিয়ন্ত্রণে আনা যায়। পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান সোরিয়াসিস একেবারে নির্মূলযোগ্য রোগ নয়, তবে নিয়ন্ত্রণযোগ্য শরীরের বিভিন্ন অংশে সোরিয়াসিস নামক চর্মরোগ হতে পারে। তবে মাথা, জিহ্বা, লিঙ্গের অগ্র্রত্বক, অণ্ডকোষের থলে, পিঠের ওপরের অংশ থেকে নিচের অংশ, ঘাড়, হাতের কনুই, আঙুল, তালু, পিঠ, নখ ও তার আশপাশে; পায়ের তালু, হাঁটু, হাত-পায়ের জয়েন্টে এটি বেশি দেখা যায় এবং এসব স্থান থেকে ক্রমাগত চামড়া বা আবরণ উঠতে থাকে।   চর্মরোগ সোরিয়াসিস ধরন সোরিয়াসিস বিভিন্ন ধরনের হতে পারে। যেমন— পেক সোরিয়াসিস : এটি লালচে প্রদাহজনিত এক ধরনের সো...
ম্যালেরিয়া প্রতিকার ও প্রতিরোধযোগ্য : ডা. এ বি এম আবদুল্লাহ

ম্যালেরিয়া প্রতিকার ও প্রতিরোধযোগ্য : ডা. এ বি এম আবদুল্লাহ

Cover Story, Health and Lifestyle
২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস ম্যালেরিয়া প্রতিকার ও প্রতিরোধযোগ্য মশাবাহিত সংক্রামক রোগ ম্যালেরিয়া। সংক্রমিত স্ত্রীজাতীয় অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে এ রোগ ছড়ায়, যা জীবনকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে। তবে উপযুক্ত ব্যবস্থাপনা ও চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। ম্যালেরিয়া প্রতিরোধেও নওয়া যায় নানা ব্যবস্থা। পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ও মেডিসিন ইউনিটের ডিন ডা. এ বি এম আবদুল্লাহ কারো ম্যালেরিয়া হয়েছে কি না এটা রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ম্যালেরিয়ার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের এক ধরনের অণুজীব, যা প্রটোজোয়ান (এককোষী প্রাণী) প্যারাসাইটস (পরজীবী প্রাণী)। বাংলাদেশের ১৩-১৪টি জেলায় দুই কোটির মতো মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে পাহাড়ি এলাকা, বিশেষ করে তিন পার্বত্য জেলা—র...
গরমবান্ধব কিছু খাবার : পুষ্টিবিদ মাহবুবা চৌধুরী মুন্নি

গরমবান্ধব কিছু খাবার : পুষ্টিবিদ মাহবুবা চৌধুরী মুন্নি

Cover Story, Health and Lifestyle
গরমবান্ধব কিছু খাবার মাহবুবা চৌধুরী মুন্নি গরমকালে ঘরে বা বাইরে থাকলে কী রকম খাবার গ্রহণ করা উচিত, দিনে কতক্ষণ ব্যায়াম বা হাঁটাচলা করা উচিত—এসব বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখা উচিত। তবে কিছু খাবারদাবার গরমকালে স্বস্তি এনে দেয়।     গরমবান্ধব কিছু খাবার ফলমূল তরমুজ : প্রতিদিন দুই কাপ তরমুজ খেলে শরীরে ভিটামিন ‘এ’-এর চাহিদা মেটানো সম্ভব। গরমে তরমুজ খেলে শরীর যেমন ঠাণ্ডা থাকে, তেমনি ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে। তরমুজে রয়েছে ভিটামিন ‘বি’ কমপ্লেক্স ও ভিটামিন ‘সি’, যা শক্তি তৈরিতে সাহায্য করে। ডাব : চমৎকার শক্তিবর্ধক স্বাস্থ্যকর পানীয় ডাব। এতে রয়েছে প্রচুর পরিমাণ পটাসিয়াম ও অন্যান্য খনিজ লবণ, ক্লোরাইড, ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস ও আয়রন। ডাবের পানি দেহের স্নায়ুবিক জটিলতা, অন্ত্রের তারল্য ও কোষের জলীয় শোষণের সমতা রক্ষার্থে ভালো কাজ করে। আনারস : বিটা ক্যারোটিন নামক ...
নাক ডাকা প্রতিরোধে করণীয় : অধ্যাপক ডা. মনজুরুল আলম

নাক ডাকা প্রতিরোধে করণীয় : অধ্যাপক ডা. মনজুরুল আলম

Cover Story, Health and Lifestyle
নাক ডাকা প্রতিরোধে করণীয় অধ্যাপক ডা. মনজুরুল আলম নাক ডাকা বিরক্তিকর হলেও সব নাক ডাকাই কিন্তু ক্ষতিকর নয়। তবে নাক ডাকার ফলে বাতাস চলাচলের রাস্তা কমে শরীরে অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এ জন্য কিছু করণীয় হলো— ♦ নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস গড়ে ওজন আয়ত্তে আনা ♦ নিয়মিত ব্যায়াম, যেমন—হাঁটা, সাঁতার কাটা ইত্যাদি ♦ অ্যালার্জি, সর্দি বা ঠাণ্ডা লাগায় সতর্কতা ♦ বালিশ একটু উঁচু (চার ইঞ্চি পরিমাণ) রাখা ♦ যথাসম্ভব মুখ বন্ধ করে ঘুমানো ♦ ঘুমানোর আগে ক্যাফেইন, দুধ বা অন্য কোনো ভারী খাবার না খাওয়া ♦ ঘুমের পজিশন পরিবর্তন করা (একটু নড়েচড়ে বাঁ দিকে অথবা ডান দিকে শোয়া) ♦ নাসারন্ধ্রের পথ পরিষ্কার রাখা ♦ প্রচুর পানি, শাকসবজি, ফলমূল খাওয়া ♦ ধূম পান, মদ্য পান পরিহার ♦ ঘুমানোর দুই ঘণ্টা আগে রাতের খাবার খাওয়া ♦ ঘুমের ওষুধ বা সিডেটিভ গ্রহণে...
কিডনি রোগ ও খাবার : ডা. শহিদুল ইসলাম সেলিম

কিডনি রোগ ও খাবার : ডা. শহিদুল ইসলাম সেলিম

Cover Story, Health and Lifestyle, ভেষজ
কিডনি রোগ ও খাবার কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে খাবারে তেমন বিধিনিষেধ থাকে না। তবে ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি) বা দীর্ঘমেয়াদি কিডনি রোগীদের কতটুকু খাবার খেতে হবে এবং পানীয় পান করতে হবে—এটা জানা খুব জরুরি। বিকল হওয়া কিডনি বা বৃক্ক তখন শরীরের বর্জ্য পদার্থগুলো অপসারণ করতে পারে না বিধায় চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শে কিডনিবান্ধব খাবারের দরকার হয়। পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শহিদুল ইসলাম সেলিম   কিডনির প্রধান কাজ রক্ত পাম্প করে দেহের বিপাকের প্রান্তদ্রব্য বা বর্জ্য পদার্থ মূত্র আকারে নির্গত করা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউরিয়া, যা প্রতিদিন ৩০ গ্রামের মতো নির্গত হয়। এর অর্ধেকটা আসে খাবার থেকে, বাকিটা আসে শরীরের বিভিন্ন টিস্যুর ধ্বংসপ্রাপ্তি থেকে। ৩০ গ্রাম ইউরিয়া নির্গমনের জন্য কমপক্ষে ৭৫০ মি...