Health and Lifestyle Archives - Page 84 of 147 - Mati News
Sunday, March 22

Health and Lifestyle

শিশুর ডায়রিয়া হলে অবশ্যই পালনীয়

শিশুর ডায়রিয়া হলে অবশ্যই পালনীয়

Cover Story, Health and Lifestyle, Kids Health
শিশুর ডায়রিয়া হলে অবশ্যই পালনীয় ডায়রিয়া শুরু হলেই শিশুর সব খাবারদাবার বন্ধ করে দিয়ে নির্জলা উপোসের যে সনাতন প্রথা, চিকিৎসাবিজ্ঞানের এই চরম উন্নতির দিনেও সেই প্রথার প্রতি আনুগত্য একেবারে বিরল নয়। শরীর থেকে জল বা খাবার প্রচুর পরিমাণে বেরিয়ে গেলে সেই অভাব পূরণ করাটাই হল চিকিৎসাবিজ্ঞানের বহুকালের বিধান। তবু বড়দের মতো শিশুদেরও পেট খারাপ হলেই জল বা খাবার নিয়ন্ত্রণে এমনকী বহু শিক্ষিত মানুষ আজও আগ্রহী। বাচ্চাদের যে কোনও ডায়রিয়াতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার, হাতের কাছে ডাক্তার পাওয়া না গেলে সময় নষ্ট না করে চলে যেতে হবে সবচাইতে কাছের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে।মৃদু জলশূন্যতা থেকে ছোট শিশুর খুব তাড়াতাড়ি তীব্র জলশূন্যতার পরযায়ে চলে যেতে পারে। এরকম তীব্র জলশূন্যতায় বাচ্চার শিরায় নানা ধরনের ‘ফ্লুইড’ না দিতে পারলে বাচ্চাকে বাঁচানো প্রায় অসম্ভব। শিশুর ডায়রিয়া হলে অবশ্যই পালনীয় ১। বাচ্চা স...
শিশুর বৃদ্ধি-বিকাশ আর খাদ্য-পুষ্টি

শিশুর বৃদ্ধি-বিকাশ আর খাদ্য-পুষ্টি

Cover Story, Health and Lifestyle, Kids Health
শিশুর বৃদ্ধি-বিকাশ আর খাদ্য-পুষ্টি   শিশুর বেড়ে ওঠা বা শিশুর শক্তি স্ফূর্তি প্রাণচাঞ্চল্য এসবের জন্যই দরকার বয়সে অনুপাতে উপযুক্ত পুষ্টি। পুষ্টি আসে নানা ধরনের খাবারদাবার থেকে। শিশুর সাভাবিক খাওয়ারদাওয়ার ব্যাপারটা এত গোলমেলে যে শিশুর জন্য এই পুষ্টিটুকু জোগান দিতে খাবার খাওয়ার পাশাপাশি ওদের চাই আরও অতিরিক্ত খাদ্য। শিশুর জন্য নানা ধরনের হেলথ ফুড বানান যাঁরা, তাদের দাবি এরকম। এঁরা দাবি করেন, শরীরের রোজকার প্রয়োজনীয় ক্যালোরির চাহিদা মেটাতে, প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটের পাশাপাশি অত্যাবশ্যক নানা ভিটামিন আর আয়রন ক্যালসিয়াম কপার জিংকের মতো খনিজ লবণ শরীরে জোগাতে এরকম হেলথ ড্রিংক শিশুকে সাহায্য করে অনেকটাই। এগুলো নিয়মিত খেলে শিশু অপুষ্টির শিকার হয না। বাড়ে তরতর করে, শরীরমনের বিকাশ হয় দ্রুততর। বৃদ্ধি বলতে শিশুর বহিরঙ্গ বেড়ে ওঠা। আকারে, আয়তনে শারীরিকভাবে বেড়ে উঠতে থাকা। আর বিকাশ বলতে কাজক...
নাক ফোঁড়ানোর পর পেকে গেলে যা করতে হবে

নাক ফোঁড়ানোর পর পেকে গেলে যা করতে হবে

Cover Story, Health and Lifestyle
নাক ফোঁড়ানোর পর পেকে গেলে যা করতে হবে নাক অল্প বয়সেই  ফোঁড়ানো ভালো, পরে চামড়া পরিপক্ক হলে সহজে সুখায় না । নাক ফোঁড়ানোর পর পেকে পুঁজ হওয়া একটি সাধারন ও স্বাভাবিক সমস্যা, না হলেই বরং অস্বাভাবিক।  নাক ফোড়ানোর পর পেকে গেলে কি করা উচিত ? কিভাবে তাড়াতাড়ি ক্ষত শুকানো যায় ? আসুন জেনে নেই । → নাক পেকে গেলে প্রথমে স্যাভলন দিয়ে নাকটি ভাল মত পরিস্কার করুন → মনে রাখবেন নাক ফোঁড়ানোর ৩ দিনের মধ্যে নাকে ঘাম বা পানি লাগান যাবে না । পড়ুন  মেনোপজ নিয়ে নারীর ভ্রান্ত ধারণা → মসুর ডালের ভেতর যে ছোট ছোট কাঠি পাওয়া যায় তা ভালমত পরিস্কার করে নাকে দিয়ে রাখুন তা না হলে নতুন মাংস হয়ে তৈরি করা ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। → অনেক সময় নাক ফোড়ঁ শিরার উপর পড়লে এমন হয়. সে ক্ষেত্রে আপনাকে এই ছিদ্র টা বন্ধ করে আবার নতুন করে নাক ফোরাতে হবে → শুকনো মরিচের ভেতর সরিষার তেল ...
ডা. রাজিবুল ইসলামের পরামর্শ : পুড়ে গেলে যা করবেন

ডা. রাজিবুল ইসলামের পরামর্শ : পুড়ে গেলে যা করবেন

Cover Story, Health and Lifestyle
পুড়ে গেলে যা করবেন সাধারণ পোড়ায় করণীয় সাধারণত ত্বকের ওপরের স্তর বা এপিডার্মিস পুড়ে গেলে তাকে মাইনর বা ফার্স্ট ডিগ্রি বার্ন বলে। এপিডার্মিসের নিচের স্তর ডার্মিসের অংশবিশেষ পুড়লে একে সেকেন্ড ডিগ্রি বার্ন বলে। এ রকম পোড়া তিন ইঞ্চির বেশি না হলে তাকে মাইনর বার্নের শ্রেণিভুক্ত হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে ত্বকের ওপরের ভাগ লাল হয়, ফুলে যায় কিংবা ফোসকা পড়ে। তীব্র জ্বালা বা ব্যথাও হয়। এ সময় করণীয় হলো— ❏ প্রথমেই পোড়া স্থানে ১০-১৫ মিনিট অথবা ব্যথা থাকলে আরো বেশি সময় ধরে ঠাণ্ডা পানি ঢালুন। ❏ আংটি অথবা শরীরের সঙ্গে টাইট হয়ে লেগে রয়েছে, এমন দ্রব্য খুলে ফেলুন। ❏ শরীরে ফোসকা পড়ে গেলে গলাবেন না। ❏ আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল, ময়েশ্চারাইজার লাগানো যাবে। সরাসরি কোনো ব্যথানাশক, বরফ, তুলা, ডিম, টুথপেস্ট লাগাবেন না। এতে বরং সংক্রমণের ঝুঁকি থাকে। ❏ ব্যথার জন্য প্যারাসিটামল ও টিটেন...
শিশুর কৃমি হলে করনীয়

শিশুর কৃমি হলে করনীয়

Cover Story, Health and Lifestyle
  শিশুর পেটে কৃমি সমস্যা চিরন্তন। শিশুর কৃমি রোগ হলে শিশুরা খেতে চায় না, পেট ফেপে থাকে এবং খাবার সময় বমি করতে চায়। শিশুর কৃমি হলে করনীয় কি জানেন? শিশুর কৃমির ঔষধ এবং বাচ্চাদের পেটে কৃমি হলে করনীয় কি তা জানিয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এর সহযোগী অধ্যাপক,ডা. সজল আশফাক। তাহলে জেনে নিন শিশুর কৃমি দূর করার উপায় কি। শিশুর কৃমির লক্ষণ শিশুর পেটব্যথা হবে শিশুরা খেতে চাইবে না শিশুর পেট ফাঁপা থাকবে বাচ্চাদের কৃমির লক্ষন হল খাবার সময় বা অন্য সময় বমি বমি ভাব করবে শিশুদের কৃমির ঔষধ খাওয়ার নিয়ম শিশুর কৃমির চিকিৎসা করার আগে পেটে কৃমি হয়েছে নিশ্চিত হওয়া দরকার। প্রয়োজনে শিশুর পায়খানা পরীক্ষা করে দেখতে পারেন। শিশুর কৃমির চিকিৎসায় মেবেন অথবা আরমক্স সিরাপ ১ চামচ করে সকাল এবং রাতে ৩ দিন খাওয়ানো যবে। ২ বছরের কম বয়সী বাচ্চাদের আলবেন (২০০এম...
রোগা শিশুর খাওয়াদাওয়া কেমন হবে জেনে নিন

রোগা শিশুর খাওয়াদাওয়া কেমন হবে জেনে নিন

Cover Story, Health and Lifestyle
রোগা শিশুর খাওয়াদাওয়া   শিশুর স্বাস্থ্য মানেই টিভির পর্দার সেই গাবলুগুবলু শিশুর হামাগুড়ি অথবা ফেট্টি বাঁধা সেই মোটাসোটা শিশুর সর্গব ঘোষণা ‘হেল্থ ড্রিং খাই তো তাই!’ মোটাসোটা না হলেই শিশুকে রোগা মনে হয় অনেকেরই, পাড়াপড়শির অযাচিত মন্তব্যে এরকম মনে হওয়া তীব্র হতে হতে মনে গেঁথে যায় বাতিক হয়ে। বয়স অনুপাতে শিশুর ওজন কত হওয়ার দরকার এ বিষয়ে মোটামুটি একটা ধারনা থাকলে এরকম বাতিক থেকে মুক্ত হওয়া খুব কঠিন নয়। শিশু ঠিকভাবে বাড়ছে কি না শিশুর মা বাবার পক্ষে এই বিষয়ে নজর রাখা জরুরী। আর এরকম নজর দারীর ক্ষেত্রে শিশুর ওজন সবচাইতে সহজ অথচ গরুত্বপূর্ণ একটা সূচক। এ দেশে শিশুর মোটামুটি জন্ম-ওজন ২.৫ থেকে ৩.২৫ কেজি। জন্মের পর এই ওজন দশ শতাংশ পরযন্ত কমে দশ-এগারো দিনের মাথায় আবার আগের ওজনে ফিরে আসে। এরপর থেকে তিন মাস পরযন্ত শিশু বাড়ে গড়ে ২৫-৩০ গ্রাম , তিন মাস থেকে একবছর পরযন্ত এই গড় বৃদ্ধি এসে দাঁড়ায় মা...
কলা খেলে ঠাণ্ডা লাগে! কথাটি ভুল

কলা খেলে ঠাণ্ডা লাগে! কথাটি ভুল

Cover Story, Health and Lifestyle
কলা খেলে ঠাণ্ডা লাগে! কথাটি ভুল ৫ বছরের একটি ছেলে, কলা তার খুবই প্রিয় ফল। অথচ মা তাকে কলা খেতে দিচ্ছে না। কারণ ক‘দিন ধরেই ওর একটু-আধুটু সর্দি রয়েছে। তার ধারণা, এখন কলা খেলে ঠাণ্ডা লাগবে, সর্দি বাড়বে, কাশি হবে এমনকি টনসিলের সমস্যাও হতে পারে।কলা নিয়ে এ রকম দৃশ্য প্রতিদিনের জীবনে প্রায়ই দেখা যায়। প্রচলিত কুসংস্কার হলো, কলাখেলে ঠাণ্ডা লাগবে, কলা নাকি শ্লেষ্মাবর্ধক, কলায় নাকি টনসিল বেড়ে যায়। বলা বাহুল্য, এ ধারণাটি ভুল। কোন খাদ্যবস্তু ঠাণ্ডা অবস্থায় খেলে তা থেকে ঠাণ্ডা লাগতেই পারে। সেজন্য খাদ্যবস্তুটি দায়ী নয়, দায়ী তার অত্যধিক তাপমাত্রা। শুধু কলা কেন, ভাত, ডাল, জল, দুধসহ যে কোন জিনিসেই যদি ফ্রিজ থেকে বের করে তক্ষুনি খাওয়া যায়, তবে তো হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তনে ঠাণ্ডা লাগতেই পারে। কিন্তু ঠাণ্ডায় রাখা নেই, এমন কলা খেলে ঠাণ্ডা লাগবে কেন? ৬ মাসের শিশু থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ যে কেউই কল...
বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আবিদ হোসেন মোল্লা বললেন, রহস্যময় শিশুরোগ ‘কাওয়াসাকি’

বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আবিদ হোসেন মোল্লা বললেন, রহস্যময় শিশুরোগ ‘কাওয়াসাকি’

Cover Story, Health and Lifestyle
রহস্যময় শিশুরোগ ‘কাওয়াসাকি’ শিশুরা কাওয়াসাকি নামের জটিল এক রোগে আক্রান্ত হচ্ছে। শিশুদের হৃদরোগের একটা কারণ। তবে শুরুতে শনাক্ত করা সম্ভব হলে এবং যথাযথ চিকিৎসা নিলে রোগীকে সুস্থ করে তোলা যায়। লিখেছেন বারডেম জেনারেল হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা ১৯৬৭ সালে জাপানে সর্বপ্রথম কাওয়াসাকি নামের এক রোগের সন্ধান পাওয়া যায় এবং জাপানি আবিষ্কারক ‘টমিসাক কাওয়াসাকি’র নামানুসারে এই রোগের নামকরণ করা হয় ‘কাওয়াসাকি’। পৃথিবীর প্রায় সব দেশেই এখন এই রোগটি কমবেশি হচ্ছে। প্রকাশিত ও অপ্রকাশিত তথ্য অনুযায়ী ২০১০ সাল থেকে ঢাকায় এখন পর্যন্ত ৮৯ জন কাওয়াসাকি রোগী পাওয়া গেছে, যাদের গড় বয়স ৪.৭ বছর। ২০১৫ সাল থেকে বারডেম হাসপাতালে এ পর্যন্ত ১২ জন শিশুর এই স্বনাক্ত করে তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে, যারা নিয়মিত ফলোআপে ভালো আছে।   কারণ শিশুদের জাপানি রোগ বলে পরিচিত কাওয়াস...
ডা. এ কে এম আমিনুল হকের পরামর্শ : ধুলাবালি ও ক্ষুদ্র কীট অ্যালার্জি থেকে সাবধান থাকুন

ডা. এ কে এম আমিনুল হকের পরামর্শ : ধুলাবালি ও ক্ষুদ্র কীট অ্যালার্জি থেকে সাবধান থাকুন

Cover Story, Health and Lifestyle
ধুলাবালি ও ক্ষুদ্র কীট অ্যালার্জি থেকে সাবধান থাকুন ডা. এ কে এম আমিনুল হক ধুলাবালির মধ্যে থাকা ক্ষুদ্র কীট বা পোকার মাধ্যমে শরীরে এক ধরনের অ্যালার্জি’র প্রতিক্রিয়া হয়। এতে প্রচণ্ড হাঁচি হয়ে নাক দিয়ে পানি পড়ে। অনেকের অ্যাজমা হয়ে বুকের ভেতর বাঁশির শব্দের মতো শোঁ শোঁ শব্দ হয়, শ্বাসকষ্ট হয়। অথচ ধুলাবালিতে থাকা এসব ক্ষুদ্র কীট খালি চোখে দেখা যায় না; মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। মূলত মানুষের শরীরের চামড়া থেকে খসে পড়া কোষগুলো খেয়েই বেঁচে থাকে এরা। গরম ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় বসবাসের জন্য উপযুক্ত বিছানাপত্র, আসবাবপত্র, কার্পেট ইতাদি এসব ক্ষুদ্র কীট বা পোকার খুব পছন্দ।   উপসর্গ ধুলাবালি ও ক্ষুদ্র কীটের প্রতি অ্যালার্জিতে—হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া বা চোখ দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক-মুখের ভেতর, তালু ও গলার ভেতরে চুল...
মেডিসিন বিশেষজ্ঞ ডা. রাজিবুল ইসলামের পরামর্শ : হাত ধোয়ার নিয়ম আছে

মেডিসিন বিশেষজ্ঞ ডা. রাজিবুল ইসলামের পরামর্শ : হাত ধোয়ার নিয়ম আছে

Cover Story, Health and Lifestyle
হাত ধোয়ার নিয়ম আছে ডা. রাজিবুল ইসলাম কিছু ক্ষেত্রে সঠিক নিয়মে হাত ধোয়া একটি ভালো ভ্যাকসিনের চেয়েও বেশি কাজ করে বিশ্বজুড়ে সব বয়সী মানুষের মধ্যে প্রতিদিন সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ডায়রিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করে শিশুমৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যেই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। কেননা শুধু খাবার আগে ও টয়লেট ব্যবহারের পর হাত না ধোয়ার কারণে আমাদের নানা রকম রোগ হয়। গবেষণায় দেখা গেছে, মানুষের মল হচ্ছে ডায়রিয়া জীবাণুর প্রধান উৎস। তা ছাড়া এটি সিজেলোসিস, টাইফয়েড, কলেরা, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও পরিপাকতন্ত্রের অন্যান্য ইনফেকশন সৃষ্টিকারী জীবাণুর অন্যতম উৎস। নানা কারণে হাত নোংরা হয়ে প্রতিদিন হাজারো জীবাণু দেহে সংক্রমিত হয়। তাই নিয়মিত দিনে অন্তত পাঁচবার সঠিক নিয়মে হাত ধোয়া দরকার। কিছু ক্ষেত্রে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস একটি ভালো ভ্যাকসিনের ...
ডা. মো. ফজলুল কবির পাভেলের পরামর্শ : লাল মাংস থেকে সাবধান

ডা. মো. ফজলুল কবির পাভেলের পরামর্শ : লাল মাংস থেকে সাবধান

Cover Story, Health and Lifestyle
লাল মাংস থেকে সাবধান শরীরের জন্য লাল মাংসের দরকার তবে সমস্যা হলো, এতে উচ্চ মাত্রার ট্রাইগ্লিসারাইড (টিজি) ও এলডিএল বিদ্যমান থাকা, যা ক্ষতিকর কোলেস্টেরল হিসেবে পরিচিত। গবেষণায় দেখা গেছে, যাঁরা প্রতিদিন ১০০ গ্রামের বেশি লাল-মাংস খান, তাঁদের হৃদরোগে মৃত্যুঝুঁকি ১৫ শতাংশ, ব্রেইন স্ট্রোকের ঝুঁকি ১১ শতাংশ এবং বৃহদন্ত্র ও প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি প্রায় ১৭ শতাংশ বেশি। তাই লাল মাংস কম খাওয়াই শ্রেয়; বিশেষ করে বেশি বয়সী লোক, যাঁদের রক্তে কোলেস্টেরলের মাত্রা ২০০-এর বেশি, তাঁদের রেড মিট বা লাল-মাংস না খাওয়াই উত্তম। স্থূলতা, ডায়াবেটিস, রক্তচাপ বা হৃদরোগীদের যথাসম্ভব লাল-মাংস বর্জন করা উচিত। যাঁদের প্রস্টেট ক্যান্সারের পারিবারিক ইতিহাস আছে, তাঁরা লাল-মাংস বর্জন করলে ঝুঁকি অনেক কমে যাবে।   পরামর্শ দিয়েছেন : ডা. মো. ফজলুল কবির পাভেল রেজিস্ট্রার, মেডিসিন বিভাগ রাজশাহী ...
কিডনি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ডা. হারুন আর রশিদ বললেন, জটিলতা বাড়ে ভিটামিন ‘ডি’ র অভাবে

কিডনি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ডা. হারুন আর রশিদ বললেন, জটিলতা বাড়ে ভিটামিন ‘ডি’ র অভাবে

Cover Story, Health and Lifestyle
জটিলতা বাড়ে ভিটামিন ‘ডি’ র অভাবে  সঠিক পরিমাণে ভিটামিন ‘ডি’ রয়েছে কি না, এটা জানা যায় ‘২৫ হাইড্রোক্সি ভিটামিন ডি লেভেল’ রক্ত পরীক্ষার মাধ্যমে শরীরের অতি প্রয়োজনীয় উপাদানগুলোর একটি হলো ভিটামিন ‘ডি’। এর মাত্রা সঠিক না থাকলে জটিল রোগ বাসা বাঁধে। তাই এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি।  লিখেছেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ   বেশ কিছু খাদ্যপ্রাণের মধ্যে শরীরের দ্রবণীয় চর্বিজাতীয় (ফ্যাট সলিউবল) গুরুত্বপূর্ণ খাদ্যপ্রাণ হলো ভিটামিন ‘ডি’। অন্ত্র থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করা, আয়রন ও ম্যাগনেশিয়াম দ্রবীভূত করার মতো গুরুত্বপূর্ণ কিছু কাজ করে এই গ্রুপের ভিটামিন। বিশেষ করে ইমুইন সিস্টেমকে শক্তিশালী রাখে বলে ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলোকেও রুখতে সক্ষম হয়। এ ছাড়া হাড় ও দাঁতের সুরক্ষা, কিডনি রোগ, ডায়...
মানসিক স্বাস্থ্য ভালো রাখতে করণীয়

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে করণীয়

Cover Story, Health and Lifestyle
  যথাসম্ভব মানসিক চাপমুক্ত জীবন যাপন করুন। জটিল সমস্যা ঘনিষ্ঠজনের সঙ্গে শেয়ার করুন এবং তার সহায়তা নিন। তাতে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে করণীয় ❏ নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করুন, পর্যাপ্ত পানি পান ও ব্যায়াম করুন। ❏ প্রত্যাশা যাতে বাস্তবসম্মত হয়, সেদিকে খেয়াল রাখুন। ❏ সুস্থ বিনোদন গড়ে তুলুন। ❏ নিয়মানুবর্তিতা মেনে চলুন। কোনো কাজ ফেলে রাখবেন না। ❏ আবেগ-অনুভূতির প্রকাশ ঘটান। ❏ ধূমপান ও মাদক পরিহার করুন। ❏ পরিবারের সদস্যদের যথেষ্ট সময় দিন, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন। ❏ শিশু-কিশোরদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করুন। ❏ মানসিক রোগ এবং এর চিকিৎসার ব্যাপারে ভ্রান্ত ধারণা পুরোপুরি এড়িয়ে এজাতীয় সমস্যা বা রোগের উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে মনোরোগবিদদের পরামর্শ নিন বা বিজ্ঞানসম্ম...
স্তনরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. মিথিলা কর্মকারের পরামর্শ : স্তন ক্যান্সার প্রতিরোধে করবেন যেভাবে

স্তনরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. মিথিলা কর্মকারের পরামর্শ : স্তন ক্যান্সার প্রতিরোধে করবেন যেভাবে

Cover Story, Health and Lifestyle
স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতন হোন ডা. মিথিলা কর্মকার বাংলাদেশে ১৬ দশমিক ৯০ শতাংশ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত। দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে এই হার। আগে অনূর্ধ্ব ৪০ বছরের রোগী কম ছিল, এখন ২০-৩০ বছরের অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছে।   কারণ ❏ খাদ্যাভ্যাসের পরিবর্তন, বিশেষ করে ফাস্ট ফুড, জাংক ফুড, কোল্ড ড্রিংকস, ভাজাপোড়া খাবারের প্রচলন বেড়ে যাওয়া। ❏ মেদ বেড়ে যাওয়া বা মুটিয়ে যাওয়া। ❏ প্রথম সন্তান বেশি বয়সে হওয়া অথবা সন্তান না হওয়া। ❏ জন্মনিয়ন্ত্রণ পিলের প্রভাব। ❏ ধূমপান, মদ্যপান। ❏ বংশগত কারণ। বিশেষ করে মা, খালা, নানি, দাদি, ফুফু, কাজিনদের স্তন বা ওভারির ক্যান্সার থাকলে।   লক্ষণ ❏ স্তনে ব্যথাযুক্ত চাকা। ❏ বগলে চাকা। ❏ স্তনের বোঁটা দিয়ে রক্ত যাওয়া, চুলকানি। ❏ বোঁটা স্তনের ভেতরে ঢুকতে শুরু করা। ❏ স্তনে বা বোঁটায় কোনো ঘা হওয়া...
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান খানের পরামর্শ : ভালো থাকুক মানসিক স্বাস্থ্য

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান খানের পরামর্শ : ভালো থাকুক মানসিক স্বাস্থ্য

Cover Story, Health and Lifestyle
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান খানের পরামর্শ : ভালো থাকুক মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সমস্যা আসলে মস্তিষ্ক বা ব্রেনের সমস্যা। দেশে তুলনামূলকভাবে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। তবে এই রোগে চিকিৎসার অগ্রগতি সন্তোষজনক এবং সময়মতো চিকিৎসা নিলে সুস্থ থাকা যায়। লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান খান   ১৯৪৮ সালে দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, স্বাস্থ্যের একটি অবিচ্ছেদ্য অংশ মানসিক স্বাস্থ্য। শারীরিক ও মানসিক উভয়ভাবে নীরোগ থেকে জীবন উপভোগ করা ও সাধ্য অনুযায়ী ব্যক্তি, পরিবার ও সমাজে কিছু করতে পারার সক্ষমতাই মানসিক স্বাস্থ্য। কারো হয়তো মানসিক রোগ নেই। তার মানে এটা বলা যাবে না যে তার কোনো মানসিক সমস্যা নেই। তবে মানসিক স্বাস্থ্যহানি ও মানসিক রোগ এক বিষয় নয়; বরং এটি মানসিক রোগের একট...