Health and Lifestyle Archives - Page 87 of 147 - Mati News
Sunday, March 22

Health and Lifestyle

কিডনির অসুস্থতার ছয় লক্ষণ

কিডনির অসুস্থতার ছয় লক্ষণ

Cover Story, Health and Lifestyle
  মানুষের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বৃক্ক। বাংলা শব্দটি বলতে গেলে একেবারে অচনা। তবে কিডনি বললে কারোরই বুঝতে অসুবিধা হবে না। নানা কারণে কিডনি অসুস্থ হয়ে পড়তে পারে। এর কর্মক্ষমতা কমে যেতে পারে, এমনকি অকেজোও হয়ে যেতে পারে। কিডনির সমস্যার লক্ষণ যদি আগেই জানা থাকে, তাহলে পরবর্তিতে বড় ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। কিডনির সমস্যার লক্ষণগুলো জেনে রাখুন। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হোন। চিকিৎসা নিন। দুর্বলতা: কিডনিতে সমস্যার অন্যতম প্রধান লক্ষণ হলো শারিরীক দুর্বলতা। রক্তশূণ্যতা থেকে এমনটি হয়। কিডনি ঠিকমত কাজ না করলে রক্ত ক্রমাগত দূষিত হতে থাকে। ফলে একসময় রক্তে নতুন করে রক্তকোষ তৈরি হয় না। দেখা দেয় রক্তশূণ্যতা। শ্বাসকষ্ট: কিডনি কাজ করা বন্ধ করলে রক্তে বাড়তে শুরু করে। এই বর্জ্য পদার্থের বেশিরভাগই অম্লীয় পদার্থ। এগুলো যখন রক্তের সঙ্গে ফুসফুসে পৌঁছায় তখন ফুসফুস সেই বর্জ্য বের ক...
রাত করে খানা খান, কোন মারাত্মক অসুখ ডেকে আনছেন জানেন?

রাত করে খানা খান, কোন মারাত্মক অসুখ ডেকে আনছেন জানেন?

Cover Story, Health and Lifestyle
রাত করে খানা খান, কোন মারাত্মক অসুখ ডেকে আনছেন জানেন? নাগরিক জীবনের নানা অভ্যেসের একটা রাত করে খাওয়া । প্রায় সকলেই কম বেশি রাতের খাওয়ার খেতে ১১টা বাজিয়ে দিই। কেউ কেউ খান আরও বেশি রাতে। অফিস থেকে দেরি করে ফেরা. বাচ্চাদের হোমটাস্ক ইত্যাদি অজুহাত তো রয়েছেই। সত্যি কথা হল, দেরি করে খাওয়াই আমাদের লাইফস্টাইল। কিন্তু আমরা ঘুণাক্ষরেও ভাবতে পারি না এই লাইফস্টাইল আমাদের কত বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই কু-অভ্যাসের কারণেই শরীরে বাসা বাধছে মারণরোগ। বদহজম, অম্লতা তো আছেই, তা ছাড়াও নানা জটিল অসুখের শিকার হতে পারেন এই কারণে। বন্ধুদের নিয়ে লেট নাইট পার্টি হোক, বা ঘরোয়া রান্নাতেই মধ্য রাত পার করে খেতে বসা— সমান ক্ষতিকর দুটোই। জানেন কি রোজের এই ভুলের মাসুল আপনার শরীরকে কী ভাবে দিতে হতে পারে? বিভিন্ন দেশের গবেষণা ও চিকিৎসকদের পরামর্শ ইঙ্গিত বলে দিচ্ছে, এমন অভ্যাসে ভাল নেই আপন...
কি কি কারণে শিশু প্রতিবন্ধি হতে পারে

কি কি কারণে শিশু প্রতিবন্ধি হতে পারে

Cover Story, Health and Lifestyle
কি কি কারণে শিশু প্রতিবন্ধি হতে পারে   ১। জন্মের পর পর শিশু কান্না না করলে। জন্মের সময় শিশুর অবস্থান উল্টা থাকলে। ২। জন্মের সময় শিশু মাথায় আঘাত পেলে। জন্ডিস হলে। ৩। দীর্ঘ সময় মা প্রসব বেদনায় ভূগলে। শিশুর হঠাৎ জ্বর এবং খিচুনী হলে। ৪। মাথা স্বাভাবিকের চেয়ে বড় বা ছোট হলে, মাথায় টিউমার বা অন্য কোনো রোগ হলে। ৫। শিশুর জন্মের আগে ও পরে মায়ের খিচুনী হলে, শিশু অবস্থায় পোলিও রোগ হলে। ৬। গর্ভকালীন সময়ে মায়ের যে কোন ধরণের বড় কোন সমস্যা-উচ্চ রক্তচাপ, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। উপরক্ত সকল রোগ বা ঘটনার শেষ অবস্থান হচ্ছে Cervebral pulsy বা মস্তিষ্কে পক্ষাঘাত।...
হঠাৎ কোমর ব্যথা হলে কি করবেন

হঠাৎ কোমর ব্যথা হলে কি করবেন

Cover Story, Health and Lifestyle
হঠাৎ কোমর ব্যথা হলে কি করবেন   হঠাৎ কোমর ব্যথা শুরু হলে যত তাড়াতাড়ি সম্ভব উপুড় হয়ে শুয়ে পড়ুন। যদি তা সম্ভব না হয় ( কারণ ব্যথার তীক্রতা বেশি থাকে) তবে সাথে সাথে বিশ্রাম নিতে হবে। পরবর্তী দিন থেকে ব্যয়াম করার পদক্ষেপ নিতে হবে। ১। তোয়ালে দিয়ে রোল করে কোমরের চারপাশে গোল করে বেঁধে নিতে হবে এবং এটি বিছানার বিশ্রামের সময় ব্যবহার করতে হবে। ২। প্রথমিক ব্যয়াম গুলো যথা নিয়মে দুই ঘন্টা পরপর ১০ বার করে করতে হবে। ৩। যদি ব্যথা একদিকে থাকে এবং না কমে তাহলে ব্যথার দিকের গিয়ে( দেহটা কলার মত হবে) প্রথমিক ব্যায়াম গুলো যথা নিয়মে করতে হবে। ৪। যতটুকু সম্ভব বিশ্রামে থাকুন এবং কোমরের সাপোর্ট যাতে যথেষ্ট থাকে। ৫।কখনই আঘাতের পরে ৩-৪  দিন সামনে ঝুঁকবেন না। ৬। সব সময় সঠিকভাবে বসুন এবং নাম্বার রোল ব্যবহার করুন। এই অবস্থায় ব্যথার প্রচণ্ডতা কাটিয়ে উঠতে ঔষধ খেতে পারেন। সে ক্ষেত্রে অবশ্যই একজন চি...
নবজাতকের ক্ষতিকর নয় এমন কিছু অস্বাভাবিকতা

নবজাতকের ক্ষতিকর নয় এমন কিছু অস্বাভাবিকতা

Cover Story, Health and Lifestyle
নবজাতকের ক্ষতিকর নয় এমন কিছু অস্বাভাবিকতা   টক্সিক ইরাইথেমা জন্মের ২-৩ দিন পর অনেক নবজাতকের গায়ে লাল দানা উঠতে দেখা যায়। এগুলো সাধারণত রবজাতকের মুখমণ্ডল থেকে শুরু হয়ে ধীরে ধীরে কয়েক ঘন্টার ভিতর সারা গায়ে ছড়িয়ে পড়ে। যদি এসময় শিশুর গায়ে জ্বর না থাকে, শিশু স্বাভাবিকভাবে দুধ খায়, তবে এত ভয়ের কিছু নেই। এই দানাগুলো সাধারণত কোনো চিকিৎসা ছাড়াই পরবর্তী ২-৩ দিনের ভিতর ভালো হয়ে যায়। তবে এগুলো বেশিদিন স্থায়ী হলে বা সাথে জ্বর, সর্দি, কাশি থাকলে শিশুকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। শরীরের চামড়া উঠে যাওয়া জন্মের ১-২ দিন পর অনেক নবজাতকের গায়ের চামড়া কিছু কিছু অংশ উঠে যেতে পারে। সাধারণত ৪২ সপ্তাহের পরে জন্ম নেয়া শিশু অথবা সময়মত জন্ম নিয়েও ওজনে ছোট শিশুদের ক্ষেত্রেউ এমনটি ঘটে। এটা ক্ষতিকর কিছু নয়। কোনো চিকিৎসা ছাড়াই এটা ভালো হয়ে যায়। তবে এক্ষেত্রে বেবী লোশন মাখিয়ে শিশুর শরীরের আর্দ্রতা ...
জেনে নিন বিভিন্ন ফলের বিস্ময়কর তথ্য

জেনে নিন বিভিন্ন ফলের বিস্ময়কর তথ্য

Cover Story, Health and Lifestyle
জেনে নিন বিভিন্ন ফলের বিস্ময়কর তথ্য জামাল হোসেন: পুরো পৃথিবী জুড়ে নানা রকমের ফল আছে। এক এক ফলের এক এক রকমের পুষ্টিগুণ এবং উপকারিতা আছে। আরও আছে কিছু অজানা তথ্য যা আমরা জানি না। আসুন আজ জেনে নি সেই সব বিস্ময়কর তথ্য-   ·         স্ট্রবেরি আসলে একটি ফল না, কলা একটি ফল। ·         ওরাংগুটান এক প্রজাতির বানর যারা আম খুব ভালোবাসে। ·         আপেল পানিতে ভাসে কারণ এতে ২৫% বাতাস থাকে। ·         টমেটো সবজি না একটি ফল। টমেটো পৃথিবীতে খুব জনপ্রিয় একটি ফল। ·         কলায় একধরনের প্রাকৃতিক অ্যান্টিসিড প্রভাব আছে। যদি আপনার বুক বা গলাজালা করে তবে একটি কলা খেয়ে দেখতে পারেন, ফলাফল পাবেন সাথে সাথে। ·         একটি স্ট্রবেরিতে গড়ে ২০০ টি বীজ থাকে। ·         মিষ্টিকুমড়া ও আভোকাডো একটি ফল, সবজি না। ·         ভিটামিন সি হালকা সবুজ সবজির থেকে গাড় সবুজ সব্জিতে বেশি থাকে। ·         কলা সত্যিকার...
যে খাবারে দরকার নেই মেয়াদ উত্তীর্ণের তারিখ

যে খাবারে দরকার নেই মেয়াদ উত্তীর্ণের তারিখ

Cover Story, Health and Lifestyle
যে খাবারে দরকার নেই মেয়াদ উত্তীর্ণের তারিখ জামাল হোসেন:  আমরা দৈনন্দিন জীবনে অনেক খাবার জিনিস ব্যবহার করে থাকি। সব জিনিসের একটি মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে। এটি খুব গুরুত্বপূর্ণ কারণ মেয়াদ শেষে খাদ্যদ্রব্যটি নষ্ট হয়ে যায় যা আমদের শরীরের জন্য মোটেই ভালো না। কিন্তু জানেন কি আমাদের দৈনন্দিন জীবনের কিছু খাদ্যদ্রব্য কখনো খারাপ বা নষ্ট হয় না। হ্যাঁ, তাই চলুন জানা যাক কি সেই খাদ্যদ্রব্য - (১) মধু: মধু এমন একটি খাবার যা কখনো নষ্ট হয় না। হয়ত এটার রং পরিবর্তন হয়ে যেতে পারে অথবা দানা বাঁধতে পারে কিন্তু এরপর আপনি এই মধু খেতে পারবেন নির্দ্বিধায়। শুধু মধুর জারটিকে গরম পানিতে চুবিয়ে রাখুন যতক্ষণ না দানা সরে যায়। মধুর জারটি সূর্যের আলো থেকে দূরে রাখুন এবং একটি শুষ্ক ও ঠাণ্ডা জায়গায় রাখুন। যাতে যে কোন সময় এটি খেতে পারেন। (২) চাল: চালের বক্স বা ব্যাগের উপর যতই ময়লা হোক না কেন ভিতরে চাল কিন্তু ঠিক থাক...
৮ ধরনের রান্নার পদ্ধতি যা আপনার খাদ্যে প্রভাব ফেলে

৮ ধরনের রান্নার পদ্ধতি যা আপনার খাদ্যে প্রভাব ফেলে

Cover Story, Recipe
৮ ধরনের রান্নার পদ্ধতি যা আপনার খাদ্যে প্রভাব ফেলে জামাল হোসেন: আমাদের চার পাশে প্রচুর খাদ্য উপাদান রয়েছে। কিছু রান্না করে খেতে হয় কিছু রান্না ছাড়া। রান্নার পদ্ধতির উপর খাদ্যের পুষ্টিগুণের তারতম্য হয়ে থাকে। আজ এমন কিছু রান্নার পদ্ধতি জানবো যার ফলে খাদ্যে প্রভাব পড়ে।  (১) সিদ্ধ করা:                 কিছু শাকসবজি আছে যা পানিতে ভিজালে ভিটামিন হারিয়ে যায়। যেহেতু সবজি ভিটামিন সি এর একটি বড় উৎস তাই পানিতে ওই সবজির ভিটামিন সি এর একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। যদি ওই সবজি যে পানিতে সিদ্ধ করা হয় সে পানি তরকারিতে ব্যবহার করা হয় তবে অন্তত ৮০ শতাংশ পুষ্টিমান রক্ষা করা যায়। (২) রোস্টিং বা ভাজা: রোস্টিং একটি শুষ্ক রান্নার পদ্ধতি, উচ্চ তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে রান্না করতে হয়। এর ফলে খাদ্যে ভিটামিন বি নষ্ট হয়ে যায়। এই রান্নার পদ্ধতিতে খাদ্যের অনন্য কোন পুষ্টিগুণ নষ্ট হয় না তাই পদ্ধতি অনেকটা ভালো। ...
দ্রুত ঘুমাতে আঙ্গুলেই আকুপ্রেশার

দ্রুত ঘুমাতে আঙ্গুলেই আকুপ্রেশার

Cover Story, Health and Lifestyle
রাতে ঘুমাতে পারছেন না ? তাহলে সহায়তা নিতে পারেন আকুপ্রেশারের। এটি একটি প্রাচীন চীনা পদ্ধতি। এই পদ্ধতিতে শরীরে প্রেশার পয়েন্টগলোতে হাত দিয়ে চাপ প্রয়োগ ও মালিশ করা হয়। যার ফলে শরীরে শক্তি প্রবাহের মাত্রার পরিমাণ ঠিক থাকে। যা করতে হবে শরীরে শক্তি প্রবাহের মাত্রার পরিমাণ ঠিক রাখতে: ০১) করোটির সাথে সংযুক্ত ঘাড়ের পেশীগুলো খুঁজে বেড় করেন। সেখানে চার থেকে পাঁচ সেকেন্ড গোল করে পর্যায়ক্রমে চাপ প্রয়োগ ও মালিশ করবেন। এর ফলে আপনার মনকে শান্ত করবে এবং মানসিক চাপ কমবে। ০২) গোড়ালির সর্বনিম্ন শিখর সনাক্ত করুন। তারপর চার আঙুল পরিমাণ প্রস্থ উপরের দিকে যান। হাড়ের পিছনে চাপ প্রয়োগ করুন ও মালিশ করুন। এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্ত রাখতে সহায়তা করবে ফলে আপনি ভালো একটি ভালো ঘুম দিতে পারবেন। ০৪) হাতের কব্জি থেকে তিন আঙুল পরিমাণ প্রস্থ উপরের দিকে যান। হাতের রগের মাঝে চাপ প্রয়োগ ও মালিশ করুন চার থেকে...
অ্যালার্জি থেকে বাঁচার প্রাকৃতিক উপায়

অ্যালার্জি থেকে বাঁচার প্রাকৃতিক উপায়

Cover Story, Health and Lifestyle
অ্যালার্জি লাখ লাখ মানুষের কাছে এক যন্ত্রণাদায়ক ব্যাধি। অ্যালার্জির পরিবেশে অবস্থিত কতগুলো বস্তুর উপস্থিতিতে মানুষের দেহের প্রতিরক্ষাতন্ত্রের অতিসংবেদনশীলতার কারণে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই প্রতিক্রিয়াগুলোকে একত্রে অ্যালার্জি-জনিত ব্যাধি বলে। অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যাওয়া, চুলকানিযুক্ত ফুসকুড়ি, রাইনোরিয়া বা নাক দিয়ে অনবরত পানি পড়া, শ্বাসকষ্ট হয়ে থাকে। খাদ্যাভ্যাস সংযমে রেখে প্রাকৃতিক উপায়ে অ্যালার্জির থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। অ্যালার্জি দূর করার জন্য বিভিন্ন প্রাকৃতিক উপকরণ অত্যন্ত কার্যকরী। অ্যালার্জির থেকে দূর থাকতে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন। ১) সর্বপ্রথম এমন কিছু খাবার খাওয়ার অভ্যাস করতে হবে যে খাবারগুলো অ্যালার্জির ঝুঁকি কমাতে সাহায্য করে। এই খাবারগুলো আপনার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা ঠিক রাখবে। রসুন, লেবু ও সবুজ শাকসবজি খেতে পারেন। রসুন আপন...
ধূমপান আপনার হৃৎপিণ্ড-ফুসফুস-চোখের ব্যাপক ক্ষতি করছে

ধূমপান আপনার হৃৎপিণ্ড-ফুসফুস-চোখের ব্যাপক ক্ষতি করছে

Cover Story, Health and Lifestyle
আপনি কি ধূমপান করেন? তাহলে ধূমপান করার আগে দুইবার ভাবুন। কারণ এই ধূমপান শুধু আপনার হার্ট বা ফুসফুস নয়, চোখের রেটিনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি অন্ধ হয়ে যেতে পারেন! হ্যাঁ, সম্প্রতি এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সম্প্রতি সাইকিয়ট্রি রিসার্চের একটি জার্নালে প্রকাশিত হয়েছে, স্মোকারদের বর্ণান্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে প্রবল। সিগারেট খাওয়ার ফলে শরীরে যে নিউরোটক্সিক রাসায়নিক ঢোকে, তার জেরেই রং চিনতে অসুবিধে তৈরি হয়। পরে তা অন্ধত্ব পর্যন্ত যেতে পারে। ধূমপানের ফলে ছানি পরা এমনকি গ্লকোমা পর্যন্ত হতে পারে। অনেক সময় এর জেরে তৈরি হওয়া চোখের সমস্যা ধরতে পারেন না চিকিৎসকরা। রেটিনায় হওয়া AMD এবং ডায়াবেটিক ম্যাকুলার এডিমা নিঃশব্দে বেড়ে চলে, পরে তা থেকেও মানুষ অন্ধ হয়ে যেতে পারেন। হায়দরাবাদের এল ভি প্রসাদ আই ইনস্টিটিউটের প্রধান রাজা নারায়ণনের মতে, 'ধূমপানের ফলে রক্তে রাসায়নিকের প...
হার্ট সুস্থ্য রাখুন ৫ মিনিটের ব্যায়ামে

হার্ট সুস্থ্য রাখুন ৫ মিনিটের ব্যায়ামে

Cover Story, Health and Lifestyle
হার্ট অ্যাটাকের সমস্যা নিয়ে যারা চিন্তিত রয়েছেন তারা মাত্র পাঁচ মিনিটের ব্যায়ামেই কমাতে পারেন অ্যাটাকের ঝুঁকি এরং হার্ট সুস্থ্য ও থাকবে  । এই পাঁচ মিনিটের ব্যায়ামে শুধুমাত্র হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস করবে না এটি আপনাকে স্পষ্টভাবে চিন্তা করতে সহায়তা করবে এবং খেলাধুলার কর্মক্ষমতা বৃদ্ধি করবে। ইন্সপাইরেটরি মাসল স্ট্রেংথ ট্রেনিংয়ের (আইএমএসটি) একটি প্রাথমিক পরীক্ষামূলক ফলাফল জীববিজ্ঞান সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। গবেষণার প্রধান লেখক ড্যানিয়েল ক্রেগহেড বলেন, আপনি যে শ্বাস নিচ্ছেন তার জন্য শক্তি প্রশিক্ষণই হলো ইন্সপাইরেটরি মাসল স্ট্রেংথ ট্রেনিং বা আইএমএসটি। তিনি বলেন, এটি এমন কিছু যা আপনি বাড়িতে বা অফিসে দ্রুত করতে পারেন কাপড় পরিবর্তন না করেই। এটি নিম্ন রক্তচাপ এবং শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি করার পক্ষে খুব উপকারী। আইএমএসটি ১৯৮০ সালের দিকে পরিচালনা করা হয়। গুরুতর অসুস্থ মানুষেকে দ...
খাওয়ার পর যে কাজগুলি করা ঠিক নয়

খাওয়ার পর যে কাজগুলি করা ঠিক নয়

Cover Story, Health and Lifestyle
সুস্থ থাকতে প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়া সবার জন্য জরুরি। খাওয়ার ব্যাপারে যেমন সাবধান থাকা প্রয়োজন তেমনি খাওয়ার পর পরই আপনি কি করছেন সে ব্যাপারেও সতর্ক হওয়া জরুরি। দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যাস বা কাজ আছে যেগুলি খাওয়ার ঠিক পর পরই করা উচিত নয়। যেমন- ১. অনেকে ভারী খাওয়ার পর পরই শুয়ে পড়েন। কিন্তু এটা মোটেও ঠিক নয়। এই অভ্যাস শুধু আপনার হজমের সমস্যাই করবে না, ঘুম থেকে ওঠার পর বমি বমি ভাবও তৈরি করবে। এমন অভ্যাসে কখনও আবার ঘুম ভেঙে যেতে পারে অ্যাসিডিটির সমস্যা নিয়ে। ২. নিয়মিত ব্রাশ করা দাঁতের জন্য যেমন উপকারী, তেমনি নিঃশ্বাসের সুস্থতার জন্যও ভাল। তবে খাওয়ার ঠিক পর পরই ব্রাশ করা ঠিক নয়। বিশেষ করে অ্যাসিডিটিযুক্ত খাবার এবং পানীয় পানের পর ব্রাশ করা একবারেই অনুচিত কাজ। কারণ এতে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, খাওয়ার অন্তত আধঘণ্টা বা ৬০ মিনিট পরে ব্রাশ করা উচিত। ৩. খাওয়া...
সপ্তাহে তিনটির বেশি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি

সপ্তাহে তিনটির বেশি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি

Cover Story, Health and Lifestyle
ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কিনা-এ নিয়ে বিশেষজ্ঞরা বহুদিন ধরেই বিতর্ক করে আসছেন। এ বিষয়ে আবার আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে করা এক নতুন গবেষণার রিপোর্ট প্রকাশের পর। সেখানকার মেডিক্যাল জার্নাল জে এ এম এ-ও প্রকাশিত এক জরিপ রিপোর্টে বলা হচ্ছে-প্রতিদিন মাত্র দুটি ডিম খেলেই হৃদযন্ত্রের ক্ষতি হয় এবং অকালে মৃত্যুর ঝুঁকি বাড়ে। এতে বলা হয়, উদ্বেগের কারণ হচ্ছে- ডিমের কুসুমে থাকে বিপুল পরিমাণ কোলেস্টেরল। একটি বড় আকারের ডিমে কোলেস্টেরলের পরিমাণ ১৮৫ মিলিগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষের খাদ্যে দিনে সর্বোচ্চ তিনশ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল থাকা উচিত নয়। অথচ এর অর্ধেকেরও বেশি কোলেস্টেরল আছে একটি মাত্র ডিমে।   এ জরিপে মোট ৬টি পরীক্ষার উপাত্ত ব্যবহৃত হয়েছে- যা ১৭ বছর ধরে ৩০ হাজার অংশগ্রহণকারীর কাছ থেকে সংগ্রহ করা। গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হন যে- খাবারের সাথে দিনে ত...
চিকেন পক্স প্রতিরোধ করবে যেসব খাবার

চিকেন পক্স প্রতিরোধ করবে যেসব খাবার

Cover Story, Health and Lifestyle
  চিকেন পক্স প্রতিরোধ করবে যেসব খাবার ঋতুরাজ বসন্তে একটি ভয়াবহ রোগ হচ্ছে চিকেন পক্স। চিকেন পক্স অত্যন্ত ছোঁয়াচে রোগ। ঘনিষ্ঠ সংস্পর্শ, হাঁচি-কাশি এবং ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমেই এটি বেশি ছড়ায়। তাই চিকেন পক্স থেকে বাঁচতে হলে সচেতন হতে হবে। অনেকের ধারণা, এই রোগ একবার হলে দ্বিতীয় বার আর হয় না। এটি মোটেও ঠিক নয়। এ রোগ একাধিকবার হতে পারে। বায়ুবাহিত এই রোগ সহজেই সংক্রমণ ছড়ায়। তাই সর্তকতাই হতে পারে এই রোগ প্রতিরোধের অন্যকম উপায়। কারণ রোগ হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ ভালো। কিছু খাবার আছে যা খেলে চিকেন পক্স প্রতিরোধ করা যায়। আসুন জেনে নেই এমনি কিছু খাবার- নিমপাতা বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে নিমপাতার জুড়ি নেই। গোসলের সময় হালকা গরম পানি নিমপাতা দিয়ে গোসল করে অসুক ভালো হয়ে যায়। ভ্যারিসেল্লা ভাইরাসেরর আক্রমণে সাধারণ বসন্ত রোগ হয়। নিমপাতা জীবাণুনাশক এ ভ্যারিসেল্লা ভাইরাসের ...