ডায়াবেটিস রোগীর দাঁত ও মাড়ির যত্ন – বাংলাদেশ ডায়াবেটিক সমিতি
ডায়াবেটিস রোগীর দাঁত ও মাড়ির যত্ন
মাড়ির যত্ন না নিলে মারিতে ঘা হয় এবং ধীরে ধীরে মাড়ি থেকে দাঁত আলাদা হয়ে যায়। অবশেষে দাঁতটি পড়ে যায় ব ফেলে দিতে হয়- এই রোগের নাম পেরিওডেন্টাল রোগ বা মাড়ির রোগ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মারিতে এই ঘা বেশী হয় এবং দতের সাহায্যে খাদ্য চিবিয়ে খাওয়ার শক্তি কমে যায়। অনেক সময় দাতের মধ্যে ক্ষয় রোগ বা ডেন্টাল ক্যারিজ হতে পারে। যা দাঁত কে ধীরে ধীরে ধংস করে দেয়। তাছারা মুখ অপরিস্কার থাকলে মুখের ভিতর এক ধরণের ঘা হতে পারে। মাড়ির ঘা থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অসুবিধা হয় এবং অনেক সময় ডায়াবেটিক কিটো এসিডোসিস হতে পারে।
দাঁত ও মাড়ির যত্নের জন্য করণীয়
নিয়মিত সকালে নাস্তার পর ও রতে ঘুমাবার আগে দুইবার দাঁত পরিষ্কার করা প্রয়োজন। দাঁত ও মাড়ি পরিষ্কার করার জন্য উপযুক্ত মাধ্যম হচ্ছে টুথব্রাশ ও টুথপেস্ট, তবে নিমের ডলকেও ব্রাসের মত করে কেতে নিয়ে দাঁত ও দাঁত...











