নো ব্রা ডে : ফারহানা সীমার ফেসবুক স্ট্যাটাস থেকে
নারী শরীর মানেই আকর্ষণীয় কিছু। তেমনি নারীর অন্তর্বাস ও। তাই "নো ব্রা ডে" নিয়েও আছে বেশ ফিসফিস গল্প, কিছু ভুল ধারণা।
"নো ব্রা ডে" মানে কী?
ব্রা খুলে অশ্লীলতা প্রদর্শন করা?
না ব্যাপারটা মোটেও সেটা নয়। "নো ব্রা ডে" মানে তুমি মাসে অন্তত একবার তোমার বক্ষবন্ধনী খোলো আর নিজ হাতে সেগুলো পরীক্ষা করো। এখানে অশ্লীলতার কিছুই নেই।
১৫ থেকে ৪৪ বছর বয়সী নারীদের মাঝে অন্য যেকোন ক্যান্সারের চাইতে, ব্রেস্ট ক্যান্সারের প্রাদুর্ভাব বেশী। প্রাণঘাতী ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সকলের মাঝে সচেতনতা গড়ে তুলতে ও ব্রেস্ট ক্যান্সারের লক্ষণসমূহ সম্পর্কে নারীদের সচেতন করতেই পালন করা হয় ‘নো ব্রা ডে’।
প্রাচীন গ্রীসে নারীরা একটি বিশেষ পোশাক পরিধান করতেন। একে বলতো অ্যাপোডিসমোস যার অর্থ ‘স্তন-বন্ধনী’। এক টুকরো কাপড় সামনে থেকে স্তন যুগলকে ঢেকে পিঠ বরাবর বাঁধা হতো। সেই থেকে সৌন্দর্য বর্ধনের জন্য নারীদের মধ্যে বক্ষবন...











