Tech news Archives - Page 12 of 15 - Mati News
Tuesday, June 30

Tech news

কলকাতায় ব্যাবসা বাড়াবে মেডিকাবাজার

কলকাতায় ব্যাবসা বাড়াবে মেডিকাবাজার

Tech news
অনলাইনে চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম বিক্রয়কারী সংস্থা মেডিকাবাজার এবার কলকাতায় নিজেদের ব্যবসা সম্প্রসারণে জোর দেবে। সংস্থার পক্ষ থেকে কলকাতায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানানো হল। সংস্থার তরফে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকারের নীতির উপর ভর করে স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল বদল এসেছে। এই পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসা প্রতিষ্ঠানগুলি নিজেদের চাহিদামতো কম খরচে মেডিকাবাজার থেকে উন্নত মানের চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম কিনতে পারবে। এখানে রয়েছে ১ লক্ষেরও বেশি পণ্যের সমাহার। কেনা সরঞ্জাম সরাসরি প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে চিকিৎসা খরচ। সংস্থার সিইও বিবেক তিওয়ারি জানান, আমরা কলকাতায় নিজেদের উপস্থিতি আরও জোরদার করে তুলতে চাই। এই শহরে হাব তৈরি করলে পশ্চিমবঙ্গ সহ গোটা উত্তর-পূর্ব ভারতে স্বাস্থ্য সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজটি সহজ হবে।...
সোনার খনি রয়েছে আপনার পকেটেই জানেন কি

সোনার খনি রয়েছে আপনার পকেটেই জানেন কি

Cover Story, Tech news
জানেন কি আপনি পকেটে সোনা নিয়ে ঘুরছেন? কথাটা শুনে হেঁয়ালি বলে মনে হল তাই তো! কিন্তু হেঁয়ালি নয়, এটাই ঠিক। আপনার পকেটে সোনা রয়েছে। প্রশ্নটা স্বাভাবিক ভাবে উঠতে পারে, কী ভাবে এটা সম্ভব? পকেটে টাকা থাকতে পারে, বা প্রয়োজনীয় ছোটখাটো জিনিস, কিন্তু তা বলে সোনা! বিষয়টা একটু খুলে বলা যাক এ বার। আপনি মোবাইল বা ট্যাব বা যে কোনও ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করেন তো? এখন বেশির ভাগ মানুষের কাছেই এই ইলেকট্রনিক গ্যাজেটগুলো রয়েছে। আর সোনার উত্স সেগুলোই। চমকে গেলেন? হ্যাঁ, আপনার পকেটে যে মোবাইলটা আছে বা আপনার বাড়িতে যে কম্পিউটার বা ট্যাব রয়েছে বা যে ইলেকট্রনিক গ্যাজেটগুলো রয়েছে, তাতেই রয়েছে এই সোনা। অনেক সময় মোবাইল বা এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেটগুলো অচল হয়ে গেলে আমরা সেগুলোকে বাতিলের খাতায় ফেলে দিই। ইলেকট্রনিক জিনিসগুলো তৈরির সময় তাতে সোনা ও রুপো ব্যবহার করা হয়। তবে পরিমাণে খুব সামান্য। তাতে কী? যদি অনে...
জানেন কি আপনার পকেটেই রয়েছে সোনার ‘খনি’!

জানেন কি আপনার পকেটেই রয়েছে সোনার ‘খনি’!

Cover Story, Health and Lifestyle, Tech news
জানেন কি আপনি পকেটে সোনার খনি নিয়ে ঘুরছেন? কথাটা শুনে হেঁয়ালি বলে মনে হল তাই তো! কিন্তু হেঁয়ালি নয়, এটাই ঠিক। আপনার পকেটে সোনা রয়েছে। প্রশ্নটা স্বাভাবিক ভাবে উঠতে পারে, কী ভাবে এটা সম্ভব? পকেটে টাকা থাকতে পারে, বা প্রয়োজনীয় ছোটখাটো জিনিস, কিন্তু তা বলে সোনা! বিষয়টা একটু খুলে বলা যাক এ বার। আপনি মোবাইল বা ট্যাব বা যে কোনও ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করেন তো? এখন বেশির ভাগ মানুষের কাছেই এই ইলেকট্রনিক গ্যাজেটগুলো রয়েছে। আর সোনার উত্স সেগুলোই। চমকে গেলেন? হ্যাঁ, আপনার পকেটে যে মোবাইলটা আছে বা আপনার বাড়িতে যে কম্পিউটার বা ট্যাব রয়েছে বা যে ইলেকট্রনিক গ্যাজেটগুলো রয়েছে, তাতেই রয়েছে এই সোনা। অনেক সময় মোবাইল বা এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেটগুলো অচল হয়ে গেলে আমরা সেগুলোকে বাতিলের খাতায় ফেলে দিই। ইলেকট্রনিক জিনিসগুলো তৈরির সময় তাতে সোনা ও রুপো ব্যবহার করা হয়। তবে পরিমাণে খুব সামান্য। তাতে কী? যদ...
সমুদ্রের নিচে রেললাইন! মুম্বাই থেকে আরব আমিরাত

সমুদ্রের নিচে রেললাইন! মুম্বাই থেকে আরব আমিরাত

Cover Story, Tech news
যোগাযোগ ব্যবস্থায় এক অনন্য নজির? সমুদ্রের নিচ দিয়েই চলবে ট্রেন! এমনটাও কী হতে পারে? আস্ত একটা সাবমেরিন নাকি ট্রেনটা! মুম্বাই থেকে ফুজাইরাহ পর্যন্ত চালু হওয়ার কথা চলছে এই ট্রেনের। দ্রুতগতির এই ট্রেনের কথা প্রথম উঠে আসে সংযুক্ত আরব আমিরাতে-ভারত কনক্লেভে। আমিরাতের জাতীয় উপদেষ্টা কমিশনের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন এই ট্রেনের ভাবনার কথা। আমিরাতের মাসদারের এক স্টার্ট আপ সংস্থা তৈরি করছে এই প্রযুক্তি। তারাই প্রথম এই প্রস্তাব দেয়। আলশেহি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এই প্রকল্পে প্রথমেই সমীক্ষা করে দেখতে হবে এই ধরনের কোনও রেললাইন পাতা যাবে কিনা। দূরত্বটাও মাথায় রাখতে হচ্ছে। ২০০০ কিলোমিটার বিস্তৃত হবে এই রেলপথ। ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পানির স্তরের ভারসাম্য বজায় রেখেই এই ট্রেনে পরিষেবা চালু হতে পারে। ট্রেনগুলোতে যাত্রী পরিবহন ছাড়াও পানি, তেল বিনিময় হবে এই পথে। ফুজাইরাহ থেকে তেল আসব...
ফেসবুক থেকে আয় করবেন যেভাবে

ফেসবুক থেকে আয় করবেন যেভাবে

Cover Story, Health and Lifestyle, Tech news
ফেসবুক থেকে আয় করার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। নয়টি ভাষায় বিশ্বের ৩২টি দেশে এই সুবিধা চালু করেছে। সম্প্রতি অ্যাড ব্রেকস’র মাধ্যমে বাংলাদেশি ও বাংলাভাষীদের জন্য এই সুযোগটি করে দেওয়া হয়েছে। অ্যাড ব্রেকস কী? এক কথায় অ্যাডব্রেকস হলো বিজ্ঞাপন বিরতি। ফেসবুক পেজে প্রকাশ করা নিজস্ব ভিডিওর মধ্যে বিজ্ঞাপন প্রচার করাটাই হচ্ছে অ্যাড ব্রেকস। বাংলাদেশের ব্যবহারকারী ও সৃজনশীল নির্মাতারাও এখন চাইলেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করে কিংবা আগেই আপলোডকৃত ভিডিওর মধ্যে বিজ্ঞাপন-বিরতির সুযোগ গ্রহণ করে আয় করতে পারবেন। ভিডিওতে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই এ সুবিধা মিলছে। অ্যাড ব্রেকস সুবিধার মাধ্যমে ফেসবুকে দেওয়া দীর্ঘ সময়ের ভিডিওগুলোর মাধ্যমে পেজের ফলোয়ারও বাড়াতে পারবেন সৃজনশীল ফেসবুক ব্যবহারকারী। কীভাবে মিলবে বিজ্ঞাপন? বিজ্ঞাপন পেতে ব্যবহারকারীকে কোনও কষ্টই করতে হবে না। ফেসবুক থেকেই এই বিজ্ঞাপন দেওয়া হ...
আনন্দবাজারের খবর : ভিনগ্রহীরা পৃথিবী ঘুরে গিয়েছে, আমরাই দেখতে পাইনি, বললেন নাসার বিজ্ঞানী

আনন্দবাজারের খবর : ভিনগ্রহীরা পৃথিবী ঘুরে গিয়েছে, আমরাই দেখতে পাইনি, বললেন নাসার বিজ্ঞানী

Cover Story, Tech news
ভিনগ্রহীরা ইতিমধ্যেই এসে পৃথিবী ঘুরে গিয়েছে? আমরাই ওদের দেখতে পাইনি? এমনটাই দাবি করলেন নাসার এক বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো। তাঁর হালের গবেষণাপত্রে। আনন্দবাজারের খবর । কেন দেখতে পাইনি, তা ব্যাখ্যা করতে গিয়ে নাসার এইমস রিসার্চ সেন্টারের কম্পিউটার বিজ্ঞানী কলম্বানো বলেছেন, “ভিনগ্রহীদের যে ছবি আমরা এত দিন ভেবেছি, এঁকেছি, সেই সবের সঙ্গে ভিনগ্রহীদের চেহারা মেলে না বলে।‘’ কলম্বানোর বক্তব্য, ভিনগ্রহীদের শরীরটা যেন কোনও কার্বন যোগ দিয়ে গড়া বলে আমরা ভেবে এসেছি। হয়তো তা আদৌ নয়। তাই পৃথিবী ঘুরে গেলেও আমরা ভিনগ্রহীদের দেখতে পাইনি। ওই গবেষণাপত্রে কলম্বানো লিখেছেন, “ভিনগ্রহীদের সম্পর্কে আমাদের ধ্যানধারণায় গলদ রয়েছে। আমরা মহাকাশের এই মুলুকে, ওই মুলুকে যাওয়ার পরিকল্পনা করছি। যাচ্ছি। অথচ, ভিনগ্রহীরাও যে এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে পারে বা তাদের সেই ভ্রমণ যে আমাদেরও আগে শুরু হয়ে থাকতে পারে, এটা আমরা ম...
হার্ট অপারেশন পৃথিবীর ইতিহাসে প্রথম, ৩২ কিলোমিটার দূর থেকে রোবটের মাধ্যমে

হার্ট অপারেশন পৃথিবীর ইতিহাসে প্রথম, ৩২ কিলোমিটার দূর থেকে রোবটের মাধ্যমে

Cover Story, Health and Lifestyle, Tech news
মেডিক্যাল সায়েন্সে নতুন নজির তৈরি করলেন ভারতের গুজরাটের হৃদরোগ বিশেষজ্ঞ তেজাস পটেল। রোগীর থেকে ৩০ কিলোমিটার দূরে বসে কম্পিউটারের মাধ্যমে রোবট চালিয়ে করলেন সফল হার্ট অপারেশন । সারা পৃথিবীর ডাক্তারি শাস্ত্রের ইতিহাসে এই ঘটনা অভূতপূর্ব। বুধবার আহমেদাবাদের অ্যাপেক্স হার্ট ইনস্টিটিউটে ছিলেন রোগী। মধ্যবয়স্কা এই নারীর ধমনীতে ৯০ শতাংশ ব্লক থাকার কারণে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে হার্ট অপারেশন সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা। আর চিকিৎসক তেজাস পটেল সেই অপারেশন করলেন হাসপাতাল থেকে ৩২ কিলোমিটার দূরে গান্ধীনগরের অক্ষরধাম মন্দির থেকে। কম্পিউটারের সাহায্যে রোবট চালিয়েই এই অপারেশন করলেন তিনি। একই সঙ্গে এগিয়ে নিয়ে গেলেন সারা পৃথিবীর মেডিক্যাল সায়েন্সকে। কারণ, এই ঘটনা পৃথিবীর ইতিহাসে প্রথম। ডাক্তারি পরিভাষায় এই ঘটনাকে বলা হচ্ছে টেলি রোবটিক সার্জারি। অত্যাধুনিক রোবটিকসের মাধ্যমেই এই অসাধ...
ধেয়ে আসবে গ্রহাণু, পৃথিবীকে বাঁচাতে ‘বেন্নু’র কাছে পৌঁছে গেল নাসার যান

ধেয়ে আসবে গ্রহাণু, পৃথিবীকে বাঁচাতে ‘বেন্নু’র কাছে পৌঁছে গেল নাসার যান

Cover Story, Tech news
‘ঘাতক’-এর মুলুকে ঢুকল মানবসভ্যতা! এই প্রথম। দেড়শো বছর পর যার ধাক্কায় সাড়ে সর্বনাশের ভয়ে আপাতত থরহরিকম্প মানবসভ্যতা, সেই গ্রহাণু (অ্যাস্টারয়েড) ‘বেন্নু’র মুলুকে পৌঁছে গেল নাসার মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’। তার ‘মাটি’ তুলে আনতে। আগামী শতকের শেষের দিকে ওই ভয়ঙ্কর গ্রহাণুর ধাক্কা থেকে কী ভাবে বাঁচতে পারি, তার উপায় জানতে। কোথায় নামলে বেন্নুর ‘মাটি’ তুলে আনতে সুবিধা হবে, গ্রহাণুটির কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে তারও খোঁজখবর নেবে নাসার মহাকাশযান। ১১৭ বছর, ২১৩৫ সালে পৃথিবীর উপর প্রায় হামলে পড়ার মতো দশা হবে আকারে ৫টি ফুটবল মাঠের সমান গ্রহাণু বেন্নু। চওড়ায় যা ১ হাজার ৬০০ ফুট। বা, ৪৯২ মিটার। কক্ষপথে ঘুরতে ঘুরতে এসে পড়বে আমাদের খুব কাছাকাছি। অত কাছে এসে পড়ার ফলে পৃথিবীর অত্যন্ত জোরালো অভিকর্ষ বলের টান অনেকটাই বাঁকিয়েচুরিয়ে দেবে গ্রহাণু বেন্নুর কক্ষপথকে। তারই জেরে আগামী শতাব্দীর শেষাশেষি বেন্নু খুব ...
কৌশলে ইলেকট্রিক বিল বাঁচানোর উপায়

কৌশলে ইলেকট্রিক বিল বাঁচানোর উপায়

Health and Lifestyle, Tech news
শীতকাল সামনেই বলে আমরা অনেকেই ভেবে নেই ইলেকট্রিক বিলের খরচ কমবে অনেকটাই। কিন্তু ভুলে যাবেন না, ফ্যান-এসি না চললেও ঘন ঘন গরম জল ও গিজার ব্যবহার বিলের অঙ্ককে খুব বেশি পরিবর্তন করবে না। তবে আছে উপায় । বিল বাঁচাতে সারা বছরই রপ্ত করুন বিশেষ কিছু অভ্যাস। ১/ বাল্ব বা টিউব মাঝে মধ্যেই পরিষ্কার করুন। এতে ভিতরের তার ও ফিলামেন্টে ধুলো জমে না, বাড়তি বিদ্যুৎ টানারও প্রয়োজন হয় না। ২/ ফ্রিজ ব্যবহারের সময় তার দরজা বার বার খোলেন বা অনেক ক্ষণ দরজা খুলে রেখে কাজ করেন? এই অভ্যাস বদলান। ফ্রিজ বার বার খুললে বেশি বিদ্যুৎ খরচ হয়। ৩/ অনেকেই ওয়্যারিংয়ের সময় কমদামী তার ব্যবহার করেন। এমন না করে প্রথম থেকেই ব্যবহার করুন দামি তার। এতে এক বার একটু খরচ হলেও সারা জীবনের খরচের ভার লাঘব হয়। ফ্যান-আলো এ সবও ৫-৬ বছর অন্তর বদলান। ৪/ আজকাল আধুনিক সব ওয়্যারিংয়ের ব্যবহার প্রচলিত। দেওয়ালের প্লাস্টার চটিয়ে তা বদলানো সব...
নিজের অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন স্যাটেলাইট ফোন, কল করুন নেটওয়ার্ক ছাড়াই!

নিজের অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন স্যাটেলাইট ফোন, কল করুন নেটওয়ার্ক ছাড়াই!

Cover Story, Tech news
পানিতে-জঙ্গলে-আকাশে যেখানেই থাকুন না কেন, এ বারে একটা বিষয় একেবারে নিশ্চিত। আপনার মোবাইলের নেটওয়ার্ক আর আপনার সঙ্গে লুকোচুরি খেলতে পারবে না। কারণ মোবাইল স্ক্রিনে নেটওয়ার্ক দেখাক বা না দেখাক, ফোন করতে কোনও সমস্যাই হবে না! ভাবে? মাত্র কয়েকটা ধাপে খুব সহজে আপনার স্মার্টফোনকে স্যাটেলাইট ফোনে বদলে ফেলে। থুরায়া নামে একটি স্যাটেলাইট ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাডাপ্টর এবং স্যাটস্লিভ অ্যাপের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছে। থুরায়া মূলত সংযুক্ত আরব আমিরশাহির আঞ্চলিক মোবাইল স্যাটেলাইট সার্ভিস প্রদানকারী সংস্থা। সাধারণ স্মার্টফোন এবং স্যাটেলাইট ফোনের পার্থক্য কী? স্মার্টফোন নিজস্ব মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। কিন্তু স্যাটেলাইট ফোনের ক্ষেত্রে তেমন কোনও নেটওয়ার্কের প্রয়োজন নেই। পরিবর্তে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে ফেলে এই ফোন। আইফোন এবং কিছু সংস্থার অ্যান্ড্রয়েড স...
আসুসের দুটি ফোনের ছবি ফাঁস

আসুসের দুটি ফোনের ছবি ফাঁস

Cover Story, Tech news
নতুন দুটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে আসুস। জেনফোন ম‍্যাক্স এম২ ও প্রো এম২ নামের দুটি ফোনের features নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছে গুঞ্জন। সেই ধারাবাহিকতায় এবার ফাঁস হয়েছে ছবি। প্রযুক্তি বিষয়ক সাইট উইনফিউচারে ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ডিভাইস দুটিতে রয়েছে নচ ডিসপ্লে ও ডুয়েল ক‍্যামেরা সেটআপ। ডিজাইনের দিক দিয়ে দুটি ফোনই দেখতে এক রকম। ডিসপ্লের নিচের দিকে রয়েছে সরু বেজেল। ম‍্যাক্স এম ২ ও প্রো এম ২ ফোনে স্ন্যাপড্রাগন ৬৩৬ ও ৬৬০ চিপসেটের প্রসেসর থাকবে। ৬ ইঞ্চি নচ ডিসপ্লের রেজুলেশন হবে ১০৮০×২৩৪০ পিক্সেল। গ্রাফিক্স সুবিধার জন্য থাকতে পারে অ‍্যাড্রেনো ৫১২। ফোনটি ৪ ও ৬ গিগাবাইট র‍্যামের পাশাপাশি ৬৪ ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সংস্করণে পাওয়া যাবে। পেছনে থাকতে পারে ট্রিপল ক‍্যামেরা সেটআপ। ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ‍্যান্ড্রয়েড ৯.০ পাই। চলতি বছরের শুরুতে জেনফোন ম...
Vivo নিয়ে এল নতুন Y95

Vivo নিয়ে এল নতুন Y95

Cover Story, Tech news
Y95পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের সকল অফলাইন চ্যানেল এবং ফ্লিপকার্ট, অ্যামাজ়ন, পেটিএম মল এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোরের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও। পাওয়া যাবে বেশ কিছু অফারও। জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Vivo নিয়ে এল তাদের নতুন ফোন— Y95। ইনোভেশনের কথা মাথায় রেখেই Y সিরিজ়ের এই ফোনটি তাঁরা নিয়ে এসেছেন তাঁদের Sub-20K শ্রেণীর মধ্যে। Starry Black এবং Nebula Purple— এই দু’টি রংয়ের Y95 পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের সকল অফলাইন চ্যানেল এবং ফ্লিপকার্ট, অ্যামাজ়ন, পেটিএম মল এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোরের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও।   Vivo-Y95 অনলাইন এবং অফলাইন কিনলে পাওয়া যাবে বেশ কিছু অফারও— নো কস্ট ই এম আই (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং বাজাজ ফাইন্যান্স ই এম আই কার্ডগুলিতে ১৫ মাস পর্যন্ত) সর্বনিম্ন ই এম আই শুরু ১১৩৩ টাকা থেকে পেটিএম-এ ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক কুপন ...
১৭ বছরের অ্যালিসার হাত ধরেই হয়ত ফুল ফুটবে মঙ্গলে

১৭ বছরের অ্যালিসার হাত ধরেই হয়ত ফুল ফুটবে মঙ্গলে

Cover Story, Tech news
মঙ্গলের মাটিতে পা দেবে মানুষ। গড়ে উঠবে বসতি। ফুটবে ফুল। স্বপ্ন নয়, এমন বাস্তবের অপেক্ষাতেই রয়েছে পৃথিবী। খুব বেশি দেরি নেই। অদূর ভবিষ্যতেই সেই অচিনগ্রহে ঘুরে-বেড়াবে অ্যালিসা, বর্তমানে যার বয়স ১৭। আর সেই স্বপ্ন চোখে নিয়েই প্রত্যেকদিন একটু একটু করে নিজেকে প্রস্তুত করছে ওই স্কুলছাত্রী। ছেলেবেলা থেকেই মহাশূন্যে যাত্রার স্বপ্ন দেখত আমেরিকার লুজিয়ানার বাসিন্দা অ্যালিসা কারসন। মাত্র তিন বছর বয়সেই বাবাকে বলছিল, ”বাবা আমি বড় হয়ে মহাকাশচারী হব, মঙ্গল অভিযানে যাব।”তার সেই স্বপ্নই এবার পূরণ হচ্ছে। ২০৩৩ সালে মঙ্গল গ্রহে পাঠানো মানববাহী মহাকাশযানের প্রথম মহাকাশচারী হিসেবে মঙ্গলে পা দেবেন অ্যালিসা। পৃথিবীর এই প্রতিবেশীর প্রতি এক অমোঘ আকর্ষণ ছিল তার। মঙ্গলের মহাকাশযানের ভিডিও ইউটিউবে দেখা ছিল তার নেশা। ঘরের দেওয়াল জুড়ে ছিল মঙ্গলের এক বিশাল ম্যাপ। সেই অভিযানের জন্য চেষ্টার কোনও খামতি রাখছে না অ্যা...
অবাক ঘটনা, নিলামে উঠল চাঁদের কণা!

অবাক ঘটনা, নিলামে উঠল চাঁদের কণা!

Cover Story, Tech news
৮ লক্ষ ৫৫ হাজার ডলার! তিন টুকরো চাঁদের কণার নিলামে দাম উঠল আকাশছোঁয়াই। ১৯৭০ সালে রাশিয়ার ‘লুনা ১৬’ অভিযানে পৃথিবীতে নিয়ে আসা হয়েছিল উপগ্রহের ওই তিনটি টুকরো। পরবর্তী কালে রুশ সরকার সেগুলি উপহার দেয় সোভিয়েত স্পেস প্রোগ্রামের প্রয়াত চিফ ডিজাইনার এবং ডিরেক্টর সের্গেই পাভলোভিচ কোরোলেভের স্ত্রী নিনা ইভানোভনা কোরোলেভাকে। ১৯৯৩ সালে সেগুলি নিলামে ৪ লক্ষ ৪২ হাজার ৫০০ ডলারে কিনেছিলেন কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে ফের সেই চাঁদের টুকরোগুলি নিলামে তুলল সদবি’জ। এ বারে কিনেছেন এক মার্কিন সংগ্রাহক। তবে নিরাপত্তার স্বার্থে এ ক্ষেত্রেও নাম গোপন রাখা হয়েছে। পৃথিবী থেকে লক্ষ মাইল দূরের বাসিন্দা চাঁদ। তার ভর লক্ষ কোটি টন। তবু পৃথিবীতে খুব সামান্যই ‘মুনরক’ বা চাঁদের টুকরো রয়েছে। ১৯৬৯ সাল থেকে ১৯৭২ সালের মধ্যে আমেরিকার ছ’বারের অ্যাপোলো অভিযানে মোট ৩৮২ কেজি চাঁদের মাটি নিয়ে আসা হয়েছিল...
মশা দিয়েই মশা মারবে গুগল

মশা দিয়েই মশা মারবে গুগল

Cover Story, Tech news
মশা ছেড়েই মশার বংশ ধ্বংস করবে গুগলের মূল সংস্থা ‘অ্যালফাবেট’। নির্মূল করবে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আশঙ্কা। যুদ্ধে যেমন সুন্দরী গুপ্তচরদের ফাঁদে ফেলে বিপক্ষের সেনাবাহিনীর গোপন খবরাখবর নেওয়া, তেমনি চিকুনগুনিয়া ও ডেঙ্গুর বিষে ভরা ‘রাক্ষুসে’ স্ত্রী মশাদের টেনে আনা হবে গুগলের ‘পছন্দের’ পুরুষ মশাদের তাদের সামনে এগিয়ে দিয়ে। স্বাভাবিক মিলনের প্রলোভন দেখানো হবে। ‘রাক্ষুসে’ স্ত্রী মশাদের তো আর জানা নেই, যে পুরুষ মশাদের ভাল লেগেছে, যাদের সঙ্গে তাদের মিলন হয়েছে, সেই পুরুষ মশাদের শরীরে গুগলের বিজ্ঞানীরা ঢুকিয়ে দিয়েছেন ‘উলবাচিয়া’ প্রজাতির একটি ব্যাকটেরিয়া। যা স্ত্রী মশাদের বন্ধ্যা করে দেয়। ফলে, মিলনের পরেও স্ত্রী মশারা আর ডিম পাড়তে পারবে না। তাই মশার বংশ আর বাড়বে না। মশার বংশ ধ্বংস হতে বেশি সময়ও লাগবে না। ফলে, নির্মূল হবে কোনও এলাকায় ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো ‘এডিস ইজিপ্টাই’ প্রজাতির মশাবাহিত ভয়ঙ...