আন্তর্জাতিক অটোমোটিভ মান নির্ধারণ সংস্থায় চীনের বিওয়াইডি - Mati News
Thursday, April 2

আন্তর্জাতিক অটোমোটিভ মান নির্ধারণ সংস্থায় চীনের বিওয়াইডি

মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে আন্তর্জাতিক অটোমোটিভ মান নির্ধারণকারী সংস্থা- আইএটিএফ-এ। বুধবার এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইটিএফ-এ হলো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের অটোমোবাইল শিল্প সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট। গাড়ির মানসম্মত কোয়ালিটি সিস্টেম তৈরির জন্য কাজ করে আসছে এ প্রতিষ্ঠানটি। এই সংস্থার সদস্যদের মধ্যে রয়েছে বিএমডব্লিউ গ্রুপ, ফোর্ড মটর কোম্পানি এবং ভক্সওয়াগন এজি।

বিওয়াইডি এর ভাইস প্রেসিডেন্ট চৌ চিয়ানপি, আইএটিএফ এ যোগ দেওয়াকে চীনের গাড়ি নির্মাতাদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।

বিওয়াইডি বর্তমানে চীনের অন্যতম শীর্ষ নতুন জ্বালানি গাড়ি নির্মাতা। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি গাড়ি বিক্রি করেছে ৪৬ লাখের বেশি। এর মধ্যে বিদেশে যাত্রীবাহী গাড়ি ও পিকআপ বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ ৪ হাজার ইউনিট, যা গত বছরের তুলনায় ১৪৫ শতাংশ বেশি। বর্তমানে এর নতুন জ্বালানি গাড়ি পাওয়া যাচ্ছে বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে।

লুৎফর/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *