আন্তর্জাতিক রুটে প্রথমবার উড়বে চীনের নিজস্ব বিমান সি-৯১৯ - Mati News
Monday, July 20

আন্তর্জাতিক রুটে প্রথমবার উড়বে চীনের নিজস্ব বিমান সি-৯১৯

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ আগামী ১২ আগস্ট থেকে প্রথমবার আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

এয়ার চায়না জানিয়েছে যে, নতুন এই রুটে চীনের রাজধানী বেইজিং ও মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের মধ্যে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালিত হবে।

বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৩টায় উড্ডয়ন করে ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে উলানবাটোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উলানবাটোর থেকে ছেড়ে রাত ৮টা ৩৫ মিনিটে বেইজিংয়ে নামবে।

চীনের বাণিজ্যিক বিমান চলাচল খাতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত এই বিমানটি আন্তর্জাতিক রুটে যাত্রা দেশের নিজস্ব উড়োজাহাজ নির্মাণ সক্ষমতার অগ্রগতিকে আরও দৃশ্যমান করবে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *