চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও চেচিয়াং প্রদেশের যৌথ প্রযোজনায় নির্মিত, ইউ’র উন্নয়নে সি চিন পিংয়ের নির্দেশনা-সংশ্লিষ্ট তিন পর্বের তথ্যচিত্র, চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)-র এক নম্বর চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। আজ (শনিবার) সম্প্রচারিত হবে এ সিরিজের শেষ পর্ব।
তথ্যচিত্রের মূল বিষয়বস্তু হলো, ইউ’র উন্নয়নে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উদ্বেগ ও নির্দেশনা। এতে বিগত ২০ বছরে ‘আট-আট কৌশল’ গভীরভাবে বাস্তবায়ন; কর্মক্ষমতার সঠিক দৃষ্টিভঙ্গি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা ও অনুশীলন; এবং স্থানীয় পরিস্থিতি অনুযায়ী, জেলা অর্থনীতির উচ্চমানের উন্নয়নে, ইউ-র বর্ণাঢ্য কর্মকাণ্ডকে ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, ‘আট-আট কৌশল’ হলো একটি প্রাদেশিক উন্নয়ন কৌশল, যা ২০০৩ সালের জুলাই মাসে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) একাদশ চেচিয়াং প্রাদেশিক কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে, প্রস্তাব আকারে উত্থাপিত হয়। এর মূল ভিত্তি ছিল, ‘আটটি সুবিধাকে কাজে লাগানো এবং আটটি পদক্ষেপ গ্রহণ করা’। এটি তত্কালীন প্রাদেশিক সিপিসি কমিটির সম্পাদক সি চিন পিংয়ের নেতৃত্বে প্রণীত হয় এবং বর্তমানে চেচিয়াং প্রদেশের উন্নয়নের পথনির্দেশক নীতিতে পরিণত হয়েছে।
সূত্র: সিএমজি





















