চতুর্দশ সিপিপিসিসি’র চতুর্থ অধিবেশনের সমাপ্তি অনুষ্ঠানে সি চিন পিং - Mati News
Wednesday, March 11

চতুর্দশ সিপিপিসিসি’র চতুর্থ অধিবেশনের সমাপ্তি অনুষ্ঠানে সি চিন পিং

মার্চ ১১: চীনের চতুর্দশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চতুর্থ অধিবেশন, আজ (বুধবার), বেইজিংয়ে শেষ হয়। সিপিপিসিসি’র চেয়ারম্যান ওয়াং হু নিং সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় দেশের প্রেসিডেন্ট সি চিন পিং উপস্থিত ছিলেন।

অধিবেশনে ওয়াং হু নিং বলেন, এবারের বার্ষিক সম্মেলনে প্রতিনিধিরা সরকারি কর্ম-প্রতিবেদন, পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখা, এবং অন্যান্য প্রতিবেদন গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন। সম্মেলনে সিপিপিসিসি স্ট্যান্ডিং কমিটির কাজের প্রতিবেদন ও প্রস্তাবগুলোর পরিচালনা সংক্রান্ত প্রতিবেদনটি সাবধানতার সাথে পর্যালোচনা করা হয়।

তিনি বলেন, ২০২৬ সাল হল ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বছর। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) জনগণকে নেতৃত্বে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বাস্তবায়নের চেষ্টা করছে। সিপিপিসিসি-র উচিত একটি রাজনৈতিক সংগঠন হিসেবে ভূমিকা পূর্ণভাবে পালন করা, পরামর্শ ও পরামর্শ প্রদানে তার ভূমিকাকে আরও ভালোভাবে কাজে লাগানো, এবং জনগণকে ঐক্যবদ্ধ করা ও ঐকমত্য তৈরিতে তার ভূমিকা আরও ভালোভাবে প্রয়োগ করা। জনগণের সেবা করার নীতিকে সমুন্নত রেখে, সিপিপিসিসির উচিত জনগণের উপকারে আরও বেশি পরামর্শ দেওয়া, জনগণের উপকারে আরও বেশি কাজ করা, আধুনিকীকরণের ফল সকল মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া, এবং দেশে ও বিদেশে চীনা পুত্র-কন্যাদের শক্তিশালী ইতিবাচক শক্তি ব্যাপকভাবে সংগ্রহ করা, যাতে তাঁরা নতুন যাত্রায় এগিয়ে যেতে পারে ও নতুন যুগে অবদান রাখতে পারে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

http://www.81.cn/xxqj_207719/xxrl/hyhd/_attachment/2026/03/11/16447943_bc261c1f74d4603bbb01035f212a3116.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *