চীনা দূতাবাসে জোরপূর্বক অনুপ্রবেশ: জাপানি আত্মরক্ষা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র - Mati News
Wednesday, July 29

চীনা দূতাবাসে জোরপূর্বক অনুপ্রবেশ: জাপানি আত্মরক্ষা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

জাপানের আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) এক কর্মকর্তার বিরুদ্ধে চলতি বছরের শুরুতে টোকিওতে অবস্থিত চীনা দূতাবাসে জোরপূর্বক সশস্ত্র অনুপ্রবেশের ঘটনায় একাধিক অভিযোগে সোমবার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন জাপানের প্রসিকিউটররা।

টোকিও জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয় জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট কোদাই মুরাতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে তিনটি প্রধান অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—অনধিকার প্রবেশ, আগ্নেয়াস্ত্র ও তলোয়ার নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন এবং ভীতি প্রদর্শন।

তদন্ত অনুযায়ী, গত ২৪ মার্চ মুরাতা একটি ছুরি হাতে নিয়ে চীনা দূতাবাসের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন।

এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে চীনা পক্ষ বলেছে, এর প্রভাব অত্যন্ত গুরুতর। এ ঘটনার জেরে বেইজিং জাপানের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং কড়া জবাব দিয়েছে। পাশাপাশি চীন অভিযোগ করেছে, মামলাটির তদন্ত ও আইনি কার্যক্রম টোকিও অত্যন্ত ধীরগতিতে এগিয়ে নিচ্ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *