চীনা বাণিজ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, চীনের প্রতিবাদ - Mati News
Saturday, August 8

চীনা বাণিজ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, চীনের প্রতিবাদ

জাতীয় নিরাপত্তার ধারণাকে অযথা সম্প্রসারণ ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগ তুলে তার তীব্র বিরোধিতা করেছে চীন। বুধবার এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

চীনা অপটিক্যাল ট্রান্সসিভার আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের খসড়া তৈরি করছে এবং একই সঙ্গে পলিসিলিকন ও সংশ্লিষ্ট পণ্যের ওপর ন্যূনতম মূল্যসীমা ও শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে— এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে বলা হলে এসব কথা বলেন লিন চিয়ান।

এক বিবৃতিতে লিন বলেন, ‘সংরক্ষণবাদ যুক্তরাষ্ট্রকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে না।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ চীন ও যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক বাণিজ্যিক ও অর্থনৈতিক আদান-প্রদানকে গুরুতরভাবে ব্যাহত করছে। এটি যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, ভোক্তা কিংবা অন্য কারও স্বার্থের অনুকূলে নয়।

লিন জোর দিয়ে বলেন, চীন তার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে কাজ করে যাবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *