চীনা বিমানবাহিনীর সক্ষমতার প্রতীক ‘ওয়াই-২০’ পরিবহন বিমানের ১০ বছর পূর্ণ - Mati News
Tuesday, July 7

চীনা বিমানবাহিনীর সক্ষমতার প্রতীক ‘ওয়াই-২০’ পরিবহন বিমানের ১০ বছর পূর্ণ

চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনীর বহরে ‘ওয়াই-২০’ ভারী পরিবহন বিমান যুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হয়েছে। গত এক দশকে চীনের কৌশলগত সামরিক গতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে এই বিমান।

‘খুনপেং’ নামে পরিচিত এই বিশালকার পরিবহন বিমানটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বড় আকারের সামরিক পরিবহন বিমান। পৌরাণিক চীনা পাখির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। ২০০৭ সালে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়নার সি’আন এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ এটি উন্নয়নের কাজ শুরু করে। ২০১৩ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর ২০১৬ সালে এটি আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীতে যুক্ত করা হয়।

২০১৬ সালে প্রথম বিমানটি বিমানবাহিনীতে যোগ দেওয়ার পর থেকে ওয়াই-২০ বহরটি মালভূমি, মরুভূমি, মহাসাগর এবং চীনের সীমান্তের বাইরেও সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। কেবল পণ্য পরিবহন নয়, বরং মূল মিশনের চেয়েও বিস্তৃত পরিসরে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এই বিমানটি। প্রাথমিক ওয়াই-২০এ মডেল থেকে শুরু করে বর্তমানে অত্যাধুনিক ওয়াই-২০বি এবং জ্বালানি সরবরাহকারী ওয়াইইউ-২০এ ভেরিয়েন্ট পর্যন্ত প্রতিটি সংস্করণ চীনের আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ওয়াই-২০ সক্রিয় হওয়ার পর থেকেই চীনের কৌশলগত আকাশপথে পরিবহনের সক্ষমতা বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত এক দশকে এই বিমানটি চীনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক উচ্চাকাঙ্ক্ষার এক স্থায়ী প্রতীকে পরিণত হয়েছে।

সূত্র: সিএমজি

China is trying to sell its Y-20 'chubby girl' transport plane to foreign  buyers | South China Morning Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *