চীনের গাড়ি রপ্তানি বেড়েছে ৪৮ শতাংশ - Mati News
Wednesday, March 18

চীনের গাড়ি রপ্তানি বেড়েছে ৪৮ শতাংশ

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনের গাড়ি রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই দুই মাসে মোট ১৩ লাখ ৫২ হাজার ইউনিট গাড়ি রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪৮.৪ শতাংশ বেশি।

শুধু ফেব্রুয়ারিতেই রপ্তানি হয়েছে ৬ লাখ ৭২ হাজার ইউনিট গাড়ি, যা বছরওয়ারি হিসেবে ৫২.৪ শতাংশ বেশি। বুধবার এ তথ্য প্রকাশ করেছে চীনের অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নতুন জ্বালানি চালিত যানবাহন বা এনইভি খাতে প্রবৃদ্ধি সবচেয়ে বেশি দেখা গেছে। এই সময়ে ৫ লাখ ৮৩ হাজার ইউনিট এনইভি রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১০ শতাংশ বৃদ্ধি।

https://news.cgtn.com/news/2024-01-12/Why-do-China-s-new-energy-vehicle-exports-continue-to-grow--1qj7XuzOP8A/img/8c8f83e2bcb94119a61ba3762e193bb2/8c8f83e2bcb94119a61ba3762e193bb2.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *